খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে নৌকার এমপি প্রার্থীর হুমকি,কিভাবে চেয়ারম্যানগীরি করো দেখে নিবো!!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ
দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে নৌকার এমপি প্রার্থীর হুমকি,কিভাবে চেয়ারম্যানগীরি করো দেখে নিবো!!

 

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী প্রচারণায় না যাওয়াকে কেন্দ্র করে, টেলিফোনে স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে , নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দিয়েছেন, নৌকা প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) সকালে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নে পূর্বঘোষিত নির্বাচনী প্রচারণায় অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর । প্রচারণায় স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান উপস্থিত না থাকায় তিনি এই হুমকি দেন।

বিস্তারিত বর্ণনায় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, মারুকায় নির্বাচনী প্রচারণায় এসে , ইঞ্জিনিয়ার সবুর ভাই ,আমার মোবাইলে ফোন করে,আমাকে একপ্রকার জোরপূর্বক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে‌ বলেন এবং কেউ অংশগ্রহণ করলাম না তাই আমাকে টেলিফোনে বলেন “ তোমার কি আমার প্রয়োজন পড়বেনা, আমি নিজে চেয়ারম্যান বানাই!! তুমি কিভাবে চেয়ারম্যানগীরি করো আমি তোমাকে দেখে নিবো” তিনি ফোন কেটে দেন।

আমি স্বাধীন দেশের নাগরিক, কোথায় যাবো, না যাবো একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তিনি নৌকা প্রতীকের এমপি প্রার্থী হয়ে,একজন জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে এমন রূঢ় আচরণ করতে পারেন না বলে মোঃ শাহজাহান মক্তব্য করেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

 

দাউদকান্দি প্রতিনিধি

দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে শুভযাত্রা, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (১লা মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্থানীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উদ্যোগে নানা দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও গণমাধ্যম সপ্তাহ এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এ দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

বক্তারা আরও জানান, এ উপলক্ষে আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ খান, মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যায়যায়দিন-এর সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক জনতার নাছির উদ্দীন, সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ঘোষণা পত্রিকার আবু হানিফ, মুভি বাংলা টিভির আল রোকন, বর্তমান বাংলার রাজিব হোসেন জয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আহনাফ তিহামী।

আবু হানিফ এর রিপোর্ট কুমিল্লা টিভি

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী