খুঁজুন
, ,

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
[shared_counts]

পদন্নোতির জন্য বিতর্কিত প্রকৌশলী জামানুরের দৌড়ঝাপ শুরু,

 

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ-দুর্নীতিসহ নানা দায়ে শাস্তি ভোগ করা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান পদন্নোতির জন্য দৌড়ঝাপ শুরু করেছেন।

জানা গেছে, পদোন্নতির পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি পূর্ণাঙ্গ গ্রেডেশন তালিকা প্রস্তুত করার কথা থাকলেও, উক্ত গ্রেডেশন তালিকা প্রস্তুত না করেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড-৪) এর শুন্য পদে ২৮ জন কর্মকর্তাকে পদন্নতির প্রস্তাব দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন করেছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্যসাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ।

এর মধ্যে ৫ কর্মকর্তা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পদধারী নেতা এবং ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা গেছে। তারা হলেন, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান, প্রকৌশলী এহতেশামুল রাসেল খান, প্রকৌশলী বিধান চন্দ্র দে, প্রকৌশলী মুন্সী মোঃ হাসানুজ্জামান ও প্রকৌশলী নূর আহাম্মেদ।

আবেদন করা কর্মকর্তাদের বেশিরভাগই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শাখার পদধারী নেতাদের নাম পদন্নতির জন্য প্রস্তাব করা হয়েছে। তৎকালীন প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ নিজেও ১নং সদস্য হিসেবে ছিলেন এই কমিটিতে। জানা গেছে ঐ তালিকায় আছে আছেন প্রকৌশলী জামানুর রহমানের নাম।

যার বিরুদ্ধে ছিল তরুণীকে আটকে রেখে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ, প্রকল্পেকাজ শেষ না করে অর্থ আত্মসাৎ এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়াসহ নানা অভিযোগ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত গণমাধ্যমে বহু প্রতিবেদন প্রকাশ, মানবন্ধন হলেও তার বিরুদ্ধে একবার সাময়িক বরখাস্ত করা ব্যতীত দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়া হয়নি।

এখন পদন্নোতির সংক্ষিপ্ত তালিকায় বিতর্কিত ধর্ষণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রকৌশলী জামানুর রহমানের নাম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ কে ম্যানেজ করে পদন্নোতির সংক্ষিপ্ত তালিকায় তার নাম উঠিয়েছেন।

প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানা গেছে, জানা গেছে পাবনা সুজানগর পৌরসভায় আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের জন্য চরঢ়বফ ডধঃবৎ ঊহারৎড়হসবহঃধষ ঝধহরঃধঃরড়হ প্রকল্পেকাজ শেষ না করে অর্থ আত্মসাৎ এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি প্রতিবেদনে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ, পানি সরবরাহ-১ শাখার স্মারক নং ৬৪৪ তারিখ-১৭-১০-২০২২ মাধ্যমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে গত ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনেও জামানুর রহমানের দুর্নীতি প্রমাণিত হয়েছে। দুদকের অভিযোগ পত্রের পর্যালোচনায় দেখা যায় যে, পাবনা জেলার সুজানগর, ভাঙ্গুরা ও চাটমোহর পৌরসভার পাইপড ওয়াটার সাপ্লাই এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পটির কাজ বাস্তবায়নপূর্বক চাটমোহর পৌরসভার কাছে হস্তান্তর করা হয় তবে উক্ত প্রকল্প বাস্তবায়নের পর থেকে অদ্যাবধি গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ করা হয়নি এবং প্রকল্পটির আওতামুক্ত নলকূপগুলো ভালাবদ্ধ ও অকেজো অবস্থায় রয়েছে, যেকারণে বর্ণিত বাস্তবায়িত প্রকল্পটির কার্যকর ব্যবহারে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক দুর্নীতি দমন কমিশনকে অবহিতকরণের নির্মিত অনুরোধ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে গত ৮ সেপ্টেম্বর দাখিলকৃত তিন পৃষ্ঠার অভিযোগে ২০ নম্বর দফায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের নারীলিপ্সুতা উল্লেখ করা হয়। প্রকৌশলী জামানুর রহমান এর বিরুদ্ধে আছে এক তরুনীকে আটকে রেখে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ, তরুনীর বাবার বস ছিলেন, সেই সুবাদে জামানুরের বাসায় আসা যাওয়া করতেন। ২০১৫ সালে ওই তরুণী মহিলা পলিটেকনিক হতে ডিপ্লোমা পাস করে ডুয়েটে ভর্তি হওয়ার পর একদিন হঠাৎ ফোন দিয়ে মোহাম্মদপুর রাজধানী হোটেলে কার্ড নিয়ে ভর্তির কথা বলে রুমে নিয়ে জোরপূর্বক নির্যাতন, চাকুরীর কথা বলে তার বাবা মাকে ম্যানেজ করে ২০১৫ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ধর্ষণ ও মানসিক নির্যাতন করে জামানুর। এরপরে ওই তরুণী মিথ্যা প্রলোভন বুঝতে পেরে মুখ খোলার কথা বললে তাকে ইনজেকশন দিয়ে মোবাইল, আইডি কার্ড, সার্টিফিকেট, পরীক্ষার এডমিট ও ডকুমেন্ট ছিনিয়ে নেয় জামানুর রহমান তার লোকদের দিয়ে। তরুণী চরম উত্তেজিত হওয়ায় তাকে শিকল দিয়ে অন্য জায়গায় বন্দি করে রাখে কয়েক মাস। তারপর মানসিক হাসপাতাল, পাবনায় পাগল বানিয়ে ভর্তি করান। ৩০ মে ২০২২ তারিখে স্বামী অজ্ঞাত ফোনে স্ত্রীর খবর জানতে পেরে আদালতের দ্বারস্থ হয়ে পিবিআই এর সহযোগিতায় উদ্ধার হয়ে ২২ দফায় জবানবন্দি দেন। এসব ঘটনার প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব সাহেব বাজার জিরো পয়েন্ট চত্বরে যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এত অভিযোগ ও অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বরখাস্ত করার পরেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমানকে নির্দোষ দেখিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এতসব অভিযোগ এবং তা প্রমাণ হওয়ার পরেও যার চাকরিই থাকার কথা নয়। সেখানে তাকে পদন্নোতি দেওয়ার জন্যেও তোড়জোড় শুরু হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনেক প্রকৌশলীও। তারা জানান উপরস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে জামানুর নিজেকে নির্দোষ প্রমাণ করে স্বপদে ফিরেছেন এবং এখন পদন্নোতিও পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

এত অভিযোগ থাকার পরেও তাকে কিভাবে পদোন্নতি দেয়া হবে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীর সাথে এই নম্বরে বারবার ০ ১৭———–৩২৮ এই নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

অপরদিকে ,সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ কে ম্যানেজ করে পদন্নোতির সংক্ষিপ্ত তালিকায় তার নাম উঠিয়েছেন বলে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ০১৭—–৭৭ এই নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

অন্যদিকে সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ কে ম্যানেজ করে পদন্নোতির সংক্ষিপ্ত তালিকায় তার নাম, এমন প্রশ্ন তুলে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমানের মুঠোফোনে ভোরের পাতার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে , তিনি এই প্রতিবেদকে বলেন অপনি চীফ স্যারের মাথে যোগাযোগ করেন। ভাই আমার বাচ্চা অসুস্থ। এই মূহূর্তে আমি এই বিষয়ে কথা বলতে রাজি না।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ