খুঁজুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময়

 

 

নির্বাচনি ময়দানের তীব্র লড়াই শেষে নোয়াখালীতে দেখা গেল রাজনৈতিক সহনশীলতা ও সৌজন্যবোধের এক অনন্য চিত্র। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিজয়ী হওয়ার পর পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. ইসহাক খন্দকারের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরে ইসহাক খন্দকারের বাসভবনে এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং কুশল বিনিময় করেন।

 

জানা গেছে, নির্বাচনে জয়লাভের পর বিজয়ী প্রার্থী মো. শাহজাহান নিজ উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসহাক খন্দকারের বাসভবনে যান। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় উভয় নেতা নোয়াখালী-৪ আসনের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ১৯৮টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান।

 

সাক্ষাৎকালে মো. শাহজাহান বলেন, নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে এখন সময় সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার। তিনি রাজনৈতিক ভিন্নতা ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান।

পরাজিত প্রার্থী ইসহাক খন্দকারও ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন তিনি।

 

এদিকে নেতাকর্মীরা বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

জেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটের মাঠ পর্যন্তই। ফলাফল ঘোষণার পর সবাই এখন এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে চান। বিজয়ী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।

 

তিনি আরও বলেন, গণতন্ত্রে মতভেদ থাকতে পারে, কিন্তু বিভেদ নয়। নোয়াখালী-৪ আসনের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭ 

পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক:

 

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানানো হয়েছে, এর আগের সন্ধ্যায় চাঁদের ক্ষীণ বাঁকা অংশ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

 

দেশটির হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানিয়েছে, বুধবার ১৮ ফেব্রুয়ারি ইসলামি মাস শাবান পূর্ণ হবে এবং তার পরের দিন থেকে রমজান মাস গণনা শুরু হবে।

 

কমিটির সিদ্ধান্ত জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নেয়া হয়েছে। এতে দেখা গেছে, মঙ্গলবার শাবানের ২৯ তারিখে সুলতানাতের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়ই চাঁদ অস্ত যাবে, ফলে ওই দিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান মাস গণনার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান

 

মো. তারেক রহমান বলেছেন, তিনি পার্লামেন্টে গেলে ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না।

 

তারেক আরো বলেন, তিনি পার্লামেন্টে যান বা না যান— ড. ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে।

 

ফেসবুকে আপলোড করা নির্বাচনী জনসংযোগের এক ভিডিওতে আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমান এসব কথা বলেন।

দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

 

 

কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন সাইটে কাজ করার সময় “টেকিং শীট” দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, এসব লেনদেন বিকাশের মাধ্যমে সম্পন্ন করা হতো।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন সংযোগ, লাইন মেরামতসহ বিভিন্ন কারিগরি সেবা নিতে গেলে অফিসিয়াল ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ বিলম্বিত করা বা সেবা বন্ধ রাখার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

একাধিক গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও ভয় ও হয়রানির আশঙ্কায় কেউ মুখ খুলতে সাহস পাননি। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী অভিযোগ প্রকাশ্যে আনলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও অভিযোগ উঠেছে, অভিযুক্ত কর্মচারী প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে একই অফিসে পোস্টিং নিয়ে পুনরায় ফিরে আসছেন, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

এ বিষয়ে “দুর্নীতির বিরুদ্ধে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে সহায়ক।”

“কোনো কর্মকর্তার বিরুদ্ধে লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে আমাদের কোনো ছাড় নেই।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহল মনে করছে, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হলে এ ধরনের দুর্নীতি আরও বিস্তার লাভ করবে। তারা অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া কারওয়ান বাজার মোড় অবরোধ সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা, স্থাবর সম্পদে উল্লেখ করেননি কিছু দেবিদ্বারে পাঁচ বছরের শিশুকে বলাৎকার : মামলা তুলে নিতে পরিবারকে হুমকী  গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার DIDARUL ALAM দিদারুল আলম ফুটপাত দখলে ‘ভাইরাল মিজান ভাতের হোটেল’ শেওড়াপাড়ায় জনদুর্ভোগ, সাংবাদিক হেনস্তার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল করিমের জন্মদিনে দেবিদ্বারে কেক কাটা অনুষ্ঠান এখনো সরকারি বাসা ছাড়েননি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ ১১ বছরের লুকানো সাম্রাজ্য: রাকিবুলের কোটি টাকার টেন্ডার বাণিজ্য | পর্ব-০২  ভিংলাবাড়ী–কোম্পানীগঞ্জে মাদকের তাণ্ডব: সালাউদ্দিনের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে নতুন প্রজন্ম (পর্ব–০১) দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন (পর্ব ১) গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ! মতলবে সূর্য তরুন সংগঠনের পক্ষ থেকে ইলেকট্রিক চেয়ার প্রদান