ফেসবুক স্ট্যাটাসে নূর মোহাম্মদ সেলিম সরকারকে নিয়ে বক্তব্য দিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম মুন্সী
দাউদকান্দি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্সী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন।
স্ট্যাটাসে তিনি স্মরণ করেন, নূর মোহাম্মদ সেলিম সরকার এমন এক সময়ে পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছিলেন, যখন বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি ছিলেন। সে সময় দলের অনেক নেতাকর্মী প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে সাহস পেতেন না বলেও তিনি উল্লেখ করেন।
সাইফুল ইসলাম মুন্সী লিখেছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নূর মোহাম্মদ সেলিম সরকার দল, আদর্শ ও জনগণের প্রতি অঙ্গীকার থেকে নিজের অবস্থানে অটল ছিলেন এবং সাহসিকতার সঙ্গে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপির রাজনীতিতে অনেক নতুন মুখ যুক্ত হলেও দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, তাদের অবদান মূল্যায়ন করা উচিত। তার মতে, নূর মোহাম্মদ সেলিম সরকার অতীতেও দলের সঙ্গে ছিলেন এবং এখনও দলের জন্য কাজ করে যাচ্ছেন।
ফেসবুক স্ট্যাটাসে সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নূর মোহাম্মদ সেলিম সরকারের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাহসিকতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, “দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতৃত্বই সুসময়ে সম্মানের দাবিদার।”




