তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ইউনিয়নে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক ও আমেরিকা প্রবাসী শাহনেওয়াজ সরকার শানু। তিনি এই ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব: খলিলুর রহমান সরকার এবং সাবেক সফল চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট শামসুল হক সরকারের ছোট ভাই।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজ শেকড় ও জন্মভূমির টানে এলাকাতেই অবস্থান করছেন শাহনেওয়াজ সরকার শানু। প্রবাসের আরামদায়ক ও সুবিধাজনক জীবন ত্যাগ করে নিজ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিজের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শাহনেওয়াজ সরকার শানু বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো পদ-পদবি বা ক্ষমতার বিষয় নয়; এটি মূলত এলাকার খেদমত ও সেবা করার একটি পরম সুযোগ। আমার মরহুম দুই বড় ভাই আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। আমি আমার ভাইদের রেখে যাওয়া পদাঙ্ক ও আদর্শ অনুসরণ করেই আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে এলাকার অবহেলিত রাস্তাঘাটের সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, উন্নত স্বাস্থ্যসেবার প্রসার এবং সাধারণ মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের খেটে খাওয়া ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি ভোটারদের কাছে আন্তরিক দোয়া, আশীর্বাদ এবং সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করেছেন।




