কুমিল্লার দেবিদ্বারে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
মো: তোফায়েল আহমেদ :
কুমিল্লার দেবিদ্বারে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার(২৫-০১-২৫) দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ গত পনের বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল, তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আলেমদেরকে জেলে পুরে হত্যা করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক এডঃ মতিউর রহমান আখন্দ, তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গাইবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
তিনি আরও বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুরনো ফ্যাসিবাদ বা নব্য কোনো ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন জামাতে নেতাদের কে শেখ হাসিনা নির্দেশে কাদের মোল্লাকে ফাঁসি কার্যকর করেছে এবং বিশ্বনিন্দিত আল্লামা সাঈদী কে জেলে রেখে শেষ পর্যন্ত ক্রিমিনালী করে হত্যা করেছে।
দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মোঃ ফেরদৌস আহমেদ সঞ্চালনায় দেবিদ্বার উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, আরো বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলা জামাতে ইসলামী আমির অধ্যাপক আঃ মতিন জেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার সাবেক জামাতের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা সরকার, জামায়াতে ইউনিয়ন ইউনিয়ন মূখ্যপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মোঃ ওমর ফারুক,
জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম ও অধ্যাপক লোকমান হোসেন ভূইয়া, (বুড়িচং-বিপাড়া) জামাতের মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উঃ জেলার শিবিরের সভাপতি সানাউল্লাহ মিয়া, উপজেলার সাবেক আমির অধ্যাপক আঃ সালাম,
অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর আমীর ভিপি গোলাম মোস্তফা সরকার, শ্রমিক নেতা তমিজ উদ্দিন, সোলাইমান মাসুমসহ উপজেলা ও পৌর স্হানীয় নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।




