খুঁজুন
বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
[shared_counts]
 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

 ভণ্ড পীরের আস্তানা

গভীর রাতে জ্বলে ওঠে মিথ্যার প্রদীপ,
ধূপের ধোঁয়ায় ঢেকে যায় সত্যের নীড়।
আল্লাহর নাম ঠোঁটে, অন্তরে নেই আলো—
এভাবেই সাজে এক ভণ্ড পীরের মেলা

নারীদের নিয়ে নাচানাচি, লজ্জার পর্দা ভাঙে,
পবিত্রতার নামে শুধু পাপের মেলা জাগে।
ঢোল তবলা বাজে, সুরে সুরে মিথ্যার গান,
ধর্মের মুখোশ পরে চলে প্রতারণার আয়োজন।

গাঁজা আর মদের নেশায় ডুবে তার আসর,
অন্ধ ভক্তেরা দেখে তাতে অলৌকিক কিস্সার স্বর।
ধোঁয়ার কুয়াশায় হারায় বিবেকের আলো,
অন্ধ বিশ্বাসে মানুষ হয় পথহারা ভালো।

নামাজ পড়ে না, নেই সিজদার বিনম্রতা,
শুধু ক্ষমতার লোভে তার অভিনয়ের ব্যস্ততা।
আল্লাহ ও কুরআনের বাণী করে সে অস্বীকার,
তবুও নিজেকে বলে ‘দরবেশ’, বড়ো অহংকার।

হে মানুষ, জাগো, খুঁজে নাও সত্যের পথ,
মিথ্যার অন্ধকারে হারিয়ে ফেলো না তোমার রথ।
সত্যের আলোয় চিনে নাও আসল পরিচয়—
ভণ্ড পীরের পরিণাম লাঞ্ছনা আর পরাজয়।

 

মুল লেখক: শামীম রেজা

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগ এলজিইডি প্রকৌশলী ইমরানের বিরুদ্ধে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
[shared_counts]
বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগ এলজিইডি প্রকৌশলী ইমরানের বিরুদ্ধে!

 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, বিল আটকে রাখা, বদলি আদেশ কার্যকর না করা এবং ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের একাধিক অভিযোগ উঠেছে বলে একটি প্রতিবেদনে বলা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডি কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

অভিযোগে বলা হচ্ছে, বিভিন্ন রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পের বিল ছাড় করতে ঠিকাদারদের কাছ থেকে ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করা হতো। একই সঙ্গে জরিমানার অর্থ মওকুফ বা প্রকল্প সংশোধনের ক্ষেত্রে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী, কমিশন বা আর্থিক সুবিধা ছাড়া কোনো ফাইল অনুমোদন হতো না।

একাধিক ঠিকাদারের বক্তব্য অনুযায়ী, কার্যাদেশ প্রদান, রিভাইজ স্কিম অনুমোদন এবং বিল পরিশোধের প্রতিটি ধাপে অনৈতিক লেনদেনের চাপ ছিল। এতে অনেক ঠিকাদার ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ বা মানববন্ধনের প্রস্তুতি নিলেও পরে পরিস্থিতি আপসের মাধ্যমে সামাল দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

আরও অভিযোগ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হককে ব্যবহার করে ঘুষ ও কমিশন সংগ্রহের একটি চক্র পরিচালিত হতো। অভিযোগকারীদের দাবি, তার “সবুজ সংকেত” ছাড়া কোনো ফাইল অগ্রসর হতো না।

একই সঙ্গে বদলি সংক্রান্ত একটি অফিস আদেশ বাস্তবায়ন না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ১৪ মে জারিকৃত আদেশে এনামুল হককে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলির নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে সংশ্লিষ্টরা দাবি করেছেন, অভ্যন্তরীণ প্রভাব খাটিয়ে বদলি প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান বলেন, তিনি ঢাকার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এবং অফিস পরিচালনা বিষয়ে সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই নেওয়া হয়। তবে তার এই বক্তব্যকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন কেউ কেউ।

এছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেসব আত্মীয়তার দাবি করা হয়েছে, তার বেশিরভাগই বাস্তবতার সঙ্গে মেলে না।

অন্যদিকে এলজিইডির একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ফিল্ড পর্যবেক্ষণের পরিবর্তে দপ্তরে বসেই প্রকল্প নিয়ন্ত্রণ করা হতো বলে অভিযোগ রয়েছে। এতে রাস্তাঘাট ও অবকাঠামো প্রকল্পের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহল এবং সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রকল্প ও অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা

এ সব বিষয়ে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরানের

বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে

প্রকাশ করা হবে।

বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগ এলজিইডি প্রকৌশলী ইমরানের বিরুদ্ধে! ১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর প্রশাসনের খামখেয়ালি আর ইজারাদারদের দৌরাত্ম্যে গৌরীপুর ছাড়লো কাঠবাজার দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দাউদকান্দিতে দোকান বন্ধ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চট্ট্রগ্রাম বিআরটিএর সানাউল হকের রমরমা ঘুষ বাণিজ্যে। চুল পড়া বন্ধ করার উপায় – ঘরোয়া টিপস, কারণ ও কার্যকর সমাধান ২০২৬ গ্যাসের সবচেয়ে ভালো ওষুধের নাম ও রোগের কাজ জেনে নিন বাংলাদেশে মোবাইলের দাম ২০২৬ – জনপ্রিয় ৫০টি স্মার্টফোনের আপডেটেড মূল্য তালিকা টেন্ডারবাণিজ্যের গডফাদার: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সাম্রাজ্য; আওয়ামী লীগের সিন্ডিকেটের মাস্টারমাইন্ড তিনি প্রকৌশলী আবু তালেবের বিরুদ্ধে ভুয়া পরিচয় ও ১৬ প্রকল্পে দুর্নীতির পাহাড় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী সিনিয়র স্কেল ছাড়াই পদোন্নতি গণপূর্তে কোটি টাকার বাণিজ্য গ্রীষ্মে ত্বকের যত্ন নিবেন যেভাবে: তীব্র গরমেও ত্বক রাখুন সতেজ ও উজ্জ্বল বাংলাদেশের ফলের দাম কত ২০২৬ | আজকের ফলের বাজারদর গণপূর্তে ফয়সাল হালিমের ‘দুর্নীতির সাম্রাজ্য’ শত কোটি টাকা লোপাটের খতিয়ান হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো ফ্যাসিস্ট আওয়ামী দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মানিক লাল দাস বরিশাল গণপূর্ত সার্কেল-কে অনিয়ম দুর্নী তির আখড়ায় পরিণত করেছেন। গণভবনের নাম ভাঙ্গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী দুর্নীতির নগর রাজত্ব পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে ধ্বংসস্তূপে পরিণত রাজউক  রাজউক পরিদর্শক সোহাগ মিয়ার দালালি সাম্রাজ্য: শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এস.এ ও বৈশাখী টিভির সংবাদ ভিত্তিহীন, দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষের তীব্র প্রতিবাদ গণপূর্তে ৫০ কোটির নিয়োগ বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেট নিয়ে তোলপাড়। মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা আরফানুল আলম প্রধান