খুঁজুন
, ,

সিনিয়র স্কেল ছাড়াই পদোন্নতি গণপূর্তে কোটি টাকার বাণিজ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
[shared_counts]
সিনিয়র স্কেল ছাড়াই পদোন্নতি গণপূর্তে কোটি টাকার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক :

গণপূর্ত অধিদপ্তরে আবারও সামনে এসেছে বহুল আলোচিত পদোন্নতি বাণিজ্য ও জ্যেষ্ঠতা কারসাজির ভয়ংকর চিত্র। এবার অভিযোগের তীর গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মোহাম্মদ সারোয়ার জাহান বিপ্লবের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে—সরকারি চাকরি বিধি, চলমান আদালতের মামলা, এমনকি মন্ত্রণালয়ের কাছে দাখিল করা আপত্তিকর তথ্যও গোপন করে অবৈধভাবে কিছু বিতর্কিত নির্বাহী প্রকৌশলীকে ৫ম গ্রেডের ঊর্ধ্বতন পদে পদোন্নতি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এ নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়, সচিবালয় এবং অধিদপ্তরের অভ্যন্তরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে
বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ২৭, ২৮ ও ৩০তম ব্যাচের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন—“যোগ্যতা না থাকা সত্ত্বেও সিনিয়র স্কেল পরীক্ষায় অনুত্তীর্ণ কিছু কর্মকর্তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নীত করার জন্য কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।”
মামলা চলমান, অথচ মতামতে ‘খারিজ’ দেখালেন বিপ্লব !
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর স্মারক নং-২৫.০০.০০০০.০০০.১৩০.১৯.০০১৭.১৮(অংশ-১)-১১৫, তারিখ ১৫/০২/২০২৬ এর আলোকে গণপূর্ত অধিদপ্তরের কাছে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ই/এম অংশের জ্যেষ্ঠতা তালিকা ও পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মতামত চাওয়া হয়।
এর প্রেক্ষিতে ০৩ মার্চ ২০২৬ তারিখে গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখা-১ থেকে স্মারক নং-২৫.৩৬.০০০০.২১৫.১২.১০৭.১৮-৩৫২ জারি করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান বিপ্লব একটি মতামত পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, ১৭টি পদ সংরক্ষণ নিয়ে দায়ের হওয়া মামলা “মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক খারিজ” হয়েছে এবং পুনরুজ্জীবনের আবেদনও ১৭/১২/২০২৪ তারিখে “খারিজ” হয়েছে।
কিন্তু বিসিএস কর্মকর্তারা সচিব বরাবর পাল্টা আবেদনে দাবি করেন—এ তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের ভাষ্য অনুযায়ী, মহামান্য আপিল বিভাগে Civil Petition No. 4340/2024 এখনও বিচারাধীন রয়েছে।
এমনকি “Rejected for not press” অর্থ মামলা খারিজ নয়, বরং আবেদনকারী শুনানির সময় নতুন তথ্য সংযোজনের সুযোগ নিয়ে আবেদন প্রত্যাহার করেছেন। অভিযোগ উঠেছে, চলমান মামলা সম্পর্কে মন্ত্রণালয়কে ভুল তথ্য দিয়ে পদোন্নতির পথ পরিষ্কার করার চেষ্টা করেছেন বিপ্লব।
“সিনিয়র স্কেল ছাড়া পদোন্নতি নয়”—বিধি উপেক্ষার অভিযোগ : বিসিএস কর্মকর্তাদের আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (পদোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী ৫ম গ্রেডের ঊর্ধ্বে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু অভিযোগ হলো—সরোয়ার জাহান বিপ্লব ইচ্ছাকৃতভাবে সেই বিধির ব্যাখ্যা বিকৃত করে মন্ত্রণালয়ে মতামত দিয়েছেন। তিনি দাবি করেন, সরাসরি ৬ষ্ঠ গ্রেডে নিয়োগপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলীদের ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য নয়।
এ নিয়ে বিসিএস কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন—যদি পদোন্নতির ক্ষেত্রেও একই নিয়োগ বিধিমালা ব্যবহার করা হয়, তাহলে সিনিয়র স্কেল পরীক্ষার বিধান কেন প্রযোজ্য হবে না?
তাদের অভিযোগ, সাংবিধানিকভাবে “সমান সুযোগের নীতি” উপেক্ষা করে অবৈধ সুবিধাভোগীদের পদোন্নতি দিতে প্রশাসনিক কারসাজি করা হচ্ছে।
আদালতের স্থগিতাদেশ চলাকালীন নিয়োগ—গোপন রাখা হলো কেন ? বিসিএস কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, উচ্চ আদালতের স্থগিতাদেশ চলাকালে জারি হওয়া নিয়োগ প্রজ্ঞাপনের বৈধতা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। অথচ সারোয়ার জাহান বিপ্লবের পাঠানো মতামতে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তারা দাবি করেন, জ্যেষ্ঠতা তালিকায় ০৪/০৯/২০১২, ১৮/০৯/২০১২ এবং ১৯/০৯/২০১২ তারিখে যোগদানের তথ্য যুক্ত করা হলেও সেই নিয়োগের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন বিচারাধীন। এমনকি দায়িত্ব পালন না করেও বকেয়া বেতন উত্তোলনের অভিযোগের ব্যাখ্যাও মতামতে অনুপস্থিত বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নতুন চিঠি: আবারও ব্যাখ্যা চাওয়া : বিতর্কিত মতামতের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১০ মে ২০২৬ তারিখে স্মারকনং-২৫.০০.০০০০.০০০.১৩০.১৯.০০১৭.১৮(অংশ-১)-৩৮৯ জারি করে নতুন করে সুস্পষ্ট মতামত চায়। চিঠিতে বলা হয়, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ই/এম অংশের কর্মকর্তারা জ্যেষ্ঠতা তালিকার পক্ষে ও বিপক্ষে পৃথক আবেদন জমা দিয়েছেন।
এ অবস্থায় বিষয়টি নিয়ে বিস্তারিত ও স্পষ্ট মতামত দিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হলো। সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলছেন, “প্রথম মতামতে বিভ্রান্তিকর তথ্য থাকায় মন্ত্রণালয় সন্তুষ্ট হতে পারেনি। তাই পুনরায় ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
মোহাম্মদ সারোয়ার জাহান বিপ্লবের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৫ এর অফিস আদেশ নং-২৫.০০.০০০০.০৩৭.০১৮.২৭.০০০৩.২৫-২৩৯, তারিখ ২৯ জুন ২০২৫ অনুযায়ী, গাজীপুর গণপূর্ত বিভাগে কর্মরত অবস্থায় কাশিমপুর কারাগার-২ প্রকল্পে HT Cable Fault Locator মেশিন সরবরাহের বিপরীতে ঠিকাদারের ১০ লাখ টাকার পে-অর্ডার অবৈধভাবে ক্যাশ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়।
তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তবে শেষ পর্যন্ত “চাকরি জীবনের প্রথম অপরাধ” বিবেচনায় তাকে সতর্ক করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এখন প্রশ্ন উঠেছে—যে কর্মকর্তা নিজেই আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত ছিলেন, তিনি কীভাবে আবারও বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন ?
গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পেতে বড় অঙ্কের আর্থিক লেনদেন চলছে।
তাদের অভিযোগ, “যারা সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ নন, তাদের পদোন্নতির পথ খুলে দিতে বিপ্লব সক্রিয়ভাবে কাজ করছেন।”
এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে পদোন্নতির সংস্কৃতি চালু হয়েছে। প্রশাসনিক মতামত পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে।”
গণপূর্তের ভাবমূর্তি কোথায় যাচ্ছে ? দীর্ঘদিন ধরেই গণপূর্ত অধিদপ্তরকে ঘিরে টেন্ডার বাণিজ্য, পদোন্নতি সিন্ডিকেট, নিয়োগ কারসাজি এবং আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ রয়েছে। নতুন করে সারোয়ার জাহান বিপ্লবকে ঘিরে ওঠা এই অভিযোগ সেই সংকটকে আরও গভীর করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন দেখার বিষয়—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কি আদালতে বিচারাধীন ও বিধিবহির্ভূত অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়, নাকি পুরো প্রক্রিয়াটি পুনর্বিবেচনায় নেয়।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ