খুঁজুন
রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রশাসনের খামখেয়ালি আর ইজারাদারদের দৌরাত্ম্যে গৌরীপুর ছাড়লো কাঠবাজার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
[shared_counts]
প্রশাসনের খামখেয়ালি আর ইজারাদারদের দৌরাত্ম্যে গৌরীপুর ছাড়লো কাঠবাজার

 

দাউদকান্দি গৌরীপুর দীর্ঘদিনের সুপরিচিত ও ঐতিহ্যবাহী ‘গৌরীপুর কাঠবাজার’ অবশেষে গুটিকয়েক লুটেরা ইজারাদারের মাত্রাতিরিক্ত লালসার শিকার হলো।

 

নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনদুপুরে প্রকাশ্যে চলা এই ‘প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি’ এবং অতিরিক্ত খাজনা আদায়ের কড়া প্রতিবাদ হিসেবে বাজারটি বাধ্য হয়ে পার্শ্ববর্তী রায়পুরে সরিয়ে নিয়েছেন বিক্ষুব্ধ ও সর্বস্বান্ত ব্যবসায়ীরা।

 

দীর্ঘদিন ধরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গৌরীপুর কাঠবাজারে একচেটিয়া রামরাজত্ব কায়েম করেছিল অসাধু ইজারাদার চক্র। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত হাসিল বা খাজনার তালিকার কোনো অস্তিত্বই সেখানে রাখা হয়নি।

 

ক্রেতা ও বিক্রেতাদের আক্ষরিক অর্থেই জিম্মি করে নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি টাকা জোরপূর্বক হাতিয়ে নেওয়া হচ্ছিল। দিনের পর দিন এই প্রকাশ্য অনিয়মের যাঁতাকলে পিষ্ট হয়ে সাধারণ ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে যায়।

 

অতিরিক্ত খাজনার নামে এই প্রকাশ্য চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনো এক অজানা ও রহস্যজনক কারণে নিশ্চুপ ছিল স্থানীয় প্রশাসন।

 

প্রশাসনের এই নির্বিকার ভূমিকার কারণেই ইজারাদাররা আরও বেপরোয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত নিজেদের ব্যবসা ও অস্তিত্ব রক্ষায় কাঠ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে নীরব কিন্তু জোরালো প্রতিবাদ গড়ে তোলেন। তারা দুর্নীতিগ্রস্ত গৌরীপুর বাজার বয়কট করে বাজারটিকে রায়পুরে স্থানান্তর করার সাহসী সিদ্ধান্ত নেন।

 

ব্যবসায়ীদের এই স্থানান্তরের সিদ্ধান্তে রায়পুরে এখন ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ও ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবাদী এই পদক্ষেপের ফলে দুর্নীতিবাজ ইজারাদারদের গৌরীপুর বাজার এখন ক্রেতাশূন্য হয়ে খাঁ খাঁ করছে।

 

এই ঘটনা স্থানীয় প্রশাসনিক জবাবদিহিতার জায়গাটিকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সচেতন মহলের এখন একটাই প্রশ্ন— সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে যারা এই চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? নাকি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণকারী এই চক্র বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে?

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
[shared_counts]
দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

 

(দাউদকান্দি প্রতিনিধি, দিদারুল আলম)

 

লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় গৌরিপুর বাজারে কেক কেটে কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি শাখার সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম রানা, মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের ডাঃ বিল্লাল হোসেন, নিসচার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, দাউদকান্দি শাখার সহ সভাপতি আবু মুসা, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

সংগঠনটি গত ১৫ বছর ধরে সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এছাড়াও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

দাউদকান্দিতে দোকান বন্ধ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
[shared_counts]
দাউদকান্দিতে দোকান বন্ধ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকান বন্ধ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৮ মে (সোমবার) দুপুরে উপজেলার    উত্তর বায়নগর   গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১টা ০৫ মিনিটে ভুক্তভোগী শিশুটি তার বাড়ির পাশে একটি দোকানে জিনিস কিনতে যায়। ওই সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকার সুযোগে, দোকান মালিক দেলোয়ার হোসেন ভূঁইয়া (৪৫) শিশুটিকে বিস্কুট ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতর ডেকে নেয়। শিশুটি ভেতরে প্রবেশ করা মাত্রই লম্পট দেলোয়ার দোকানের দরজা বন্ধ করে দেয় এবং ভেতরে থাকা চৌকির ওপর নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

 

এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত দেলোয়ার তাকে ঘটনাটি কাউকে না বলার জন্য এবং বললে বাবা-মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তবে শিশুটির চিৎকার শুনতে পেয়ে আশেপাশের কয়েকজন প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বন্ধ দোকানের শাটারে ধাক্কাধাক্কি শুরু করেন। বেগতিক দেখে অভিযুক্ত দেলোয়ার হোসেন তড়িঘড়ি করে দোকানের শাটার খুলে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চট্ট্রগ্রাম বিআরটিএর সানাউল হকের রমরমা ঘুষ বাণিজ্যে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
[shared_counts]
চট্ট্রগ্রাম বিআরটিএর সানাউল হকের রমরমা ঘুষ বাণিজ্যে।

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়টি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অফিসের ভেতরে কর্মকর্তা-কর্মচারী আর বাইরে দাপুটে দালালচক্রের যোগসাজশে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস—প্রতিটি সেবার জন্য নির্ধারিত ফি’র বাইরে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ঘুষ।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম বিআরটিএ-তে ঘুষ ছাড়া সেবা মেলা ভার। সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও এখানে তার উল্টো চিত্র। নিয়ম অনুযায়ী অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ১০ হাজার এবং পেশাদারদের জন্য ১২ হাজার টাকা দিতে হচ্ছে এই সিন্ডিকেটকে। সবচেয়ে ভীতিজাগানিয়া তথ্য হলো, এই টাকা দিলে কোনো ধরনের লিখিত বা ব্যবহারিক পরীক্ষা ছাড়াই মিলছে লাইসেন্স। অথচ বৈধভাবে আবেদন করে বছরের পর বছর পরীক্ষা দিয়েও অনেকে লাইসেন্স পাচ্ছেন না। এর ফলে সড়কে অদক্ষ চালকের সংখ্যা বাড়ছে, যা ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

অভিযোগের আঙুল চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হকের দিকে। এর আগে সিলেট ও মিরপুর কার্যালয়ে থাকাকালীনও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। সিলেটে শ্রমিক অসন্তোষের মুখে তাকে প্রত্যাহার করা হলেও চট্টগ্রামে এসে তিনি আরও শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে জানা গেছে।

এই চক্রের মাঠ পর্যায়ের প্রধান হিসেবে কাজ করছেন:

সিল কন্ডাক্টর , জেলা সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিম উল্যাহ, অফিস পিয়ন খোরশেদ আলম, জুয়েল, সোহেল, পঙ্কজ, সেলিম, মহিউদ্দিন এবং নৈশপ্রহরী লিটন।

বিশেষ করে নৈশপ্রহরীকে এই দালাল চক্রের অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত করেছেন ভুক্তভোগীরা। শীর্ষ কর্মকর্তাদের আশীর্বাদপুষ্ট হওয়ায় তার দাপট সবচেয়ে বেশি।

 

রাহাত্তারপুল এলাকার লেগুনা চালক রশিদুল, পতেঙ্গা এলাকার সিএনজি চালক সোহাগ মিয়াসহ একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ সারতে পারছেন না। অথচ তাদের চোখের সামনেই দালালদের মাধ্যমে আসা ব্যক্তিরা ঘুষ দিয়ে দ্রুত কাজ সেরে নিচ্ছেন। চোরাই গাড়ির মালিকানা পরিবর্তন, মোটরসাইকেল পরিদর্শন না করেই রেজিস্ট্রেশন এবং গাড়ি না দেখেই ফিটনেস সার্টিফিকেট দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

 

ভুক্তভোগী ও পরিবহন সংগঠন সূত্রে জানা গেছে, বিআরটিএ-তে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ঘুষের হার নির্ধারিত আছে:

রুট পারমিট ও ফিটনেস (বাস): ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা, হিউম্যান হলার: ৫ হাজার থেকে ৬ হাজার টাকা,ট্রাক/ড্রাম ট্রাক: ২ হাজার থেকে ১৫ হাজার টাকা,অটোরিকশা: ৪০০ টাকা।

ড্রাইভিং লাইসেন্স: অতিরিক্ত ৫ হাজার থেকে ৭ হাজার টাকা।

নম্বরপ্লেট: নির্ধারিত ফি’র বাইরেও অতিরিক্ত অর্থ আদায়।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিআরটিএকে দুর্নীতির অন্যতম প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছে। মাঝে মাঝে র‍্যাব বা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল আটক হলেও মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। দালাল আটক করলেও বিআরটিএ কার্যালয়ের ভেতরের পরিস্থিতি বদলায়নি। কর্মকর্তাদের দাবি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে সেই তদন্তের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না।

 

বিআরটিএ চট্টগ্রাম মেট্টো-২ সার্কেলের উপ-পরিচালক সানাউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রামের এই সেবা প্রতিষ্ঠানটিকে দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ এবং কঠোর নজরদারি এখন সময়ের দাবি।

অনুসন্ধানে জানা গেছে, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের বর্তমান উপ-পরিচালক সানাউল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। ইতিপূর্বে তিনি যখন বিআরটিএ সিলেট কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন, তখনও তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, সিলেটে থাকাকালীন তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০-১২ জনের একটি বিশাল দালাল সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এবং কার্যালয়টিকে ঘুষ বাণিজ্যের ‘ঘাঁটিতে’ পরিণত করেছিলেন।

 

উল্লেখ্য, ২০২২ সালে সানাউল হকের আশ্রয়-প্রশ্রয়ে চলা এই লাগামহীন দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে আন্দোলনে নামে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’। এক পর্যায়ে শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এবং দাললদের মদদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন সময়ে তাকে সিলেট থেকে তাৎক্ষণিক বদলি করা হয়েছিল। তবে চট্টগ্রামে আসার পর তিনি পুনরায় তার অনুগত সিন্ডিকেটের মাধ্যমে একই ধরনের অনিয়ম ও হয়রানির সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

প্রশাসনের খামখেয়ালি আর ইজারাদারদের দৌরাত্ম্যে গৌরীপুর ছাড়লো কাঠবাজার দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দাউদকান্দিতে দোকান বন্ধ করে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চট্ট্রগ্রাম বিআরটিএর সানাউল হকের রমরমা ঘুষ বাণিজ্যে। চুল পড়া বন্ধ করার উপায় – ঘরোয়া টিপস, কারণ ও কার্যকর সমাধান ২০২৬ গ্যাসের সবচেয়ে ভালো ওষুধের নাম ও রোগের কাজ জেনে নিন বাংলাদেশে মোবাইলের দাম ২০২৬ – জনপ্রিয় ৫০টি স্মার্টফোনের আপডেটেড মূল্য তালিকা টেন্ডারবাণিজ্যের গডফাদার: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সাম্রাজ্য; আওয়ামী লীগের সিন্ডিকেটের মাস্টারমাইন্ড তিনি প্রকৌশলী আবু তালেবের বিরুদ্ধে ভুয়া পরিচয় ও ১৬ প্রকল্পে দুর্নীতির পাহাড় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী সিনিয়র স্কেল ছাড়াই পদোন্নতি গণপূর্তে কোটি টাকার বাণিজ্য গ্রীষ্মে ত্বকের যত্ন নিবেন যেভাবে: তীব্র গরমেও ত্বক রাখুন সতেজ ও উজ্জ্বল বাংলাদেশের ফলের দাম কত ২০২৬ | আজকের ফলের বাজারদর গণপূর্তে ফয়সাল হালিমের ‘দুর্নীতির সাম্রাজ্য’ শত কোটি টাকা লোপাটের খতিয়ান হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো ফ্যাসিস্ট আওয়ামী দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মানিক লাল দাস বরিশাল গণপূর্ত সার্কেল-কে অনিয়ম দুর্নী তির আখড়ায় পরিণত করেছেন। গণভবনের নাম ভাঙ্গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী দুর্নীতির নগর রাজত্ব পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে ধ্বংসস্তূপে পরিণত রাজউক  রাজউক পরিদর্শক সোহাগ মিয়ার দালালি সাম্রাজ্য: শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এস.এ ও বৈশাখী টিভির সংবাদ ভিত্তিহীন, দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষের তীব্র প্রতিবাদ গণপূর্তে ৫০ কোটির নিয়োগ বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেট নিয়ে তোলপাড়। মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা আরফানুল আলম প্রধান গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট (১ম পর্ব) গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির ‘অদৃশ্য সাম্রাজ্য’ অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ ! গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন