খুঁজুন
, ,

আজও গ্রেফতার না হওয়ায় মোক্তারের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্রজনতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
[shared_counts]
আজও গ্রেফতার না হওয়ায় মোক্তারের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্রজনতা

 

ফয়সাল হাওলাদারঃ

সিরাজদিখান উপজেলার চিত্রকোটের ফ্যাসিস্ট ভূমি দস্যু মোক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার পর আজও গ্রেফতার না হওয়াশ ফুসে উঠেছে ছাত্রজনতা।

 

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ জঙ্গি সংগঠন সাবেক ছাত্রলীগের ক্যাডার ও মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন। সংক্ষুব্ধ ছাত্র ও এলাকার সাধারণ মানুষের ভয়ে বহু চেষ্টা করে এলাকায় ফিরে আসতে পারেনি। বিগত ১৫ বছর ধরে এলাকার সাধারণ মানুষ তার দ্বারা অত্যাচারিত হয়ে আসছে। জনশ্রুতি আছে ৪ আগস্ট মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন হত্যার পিছনে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। শত কোটি টাকার মালিক হওয়ায় আন্দোলনের বিরুদ্ধে বড় অর্থ জোগানদাতা এ মোক্তার। স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে গত ৫ আগস্ট তাকে খোজতে আসলে এ খবর পেয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়।

 

এ বিষয়ে এলাকাবাসী জানান, দলীয় প্রভাব খাটিয়ে আজ কোটি কোটি টাকার মালিক বনে গেছে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ডেইরি ফার্ম, মার্বেল ফেক্টরি সবই আছে। পুলিশের সাথে জোগ সাজোশ করে সে ইউনিয়নের বিএনপি, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম সহ নিরীহ মানুষ কে শান্তিতে ঘুমাতে দেয়নি। শীঘ্রই তাকে আইনের আওতায় আনা জরুরি।

 

চিত্রকোটের সমন খানের ছেলে মো. কাবিল খান বলেন, মোক্তার খারা দলিল করে আমার ছোটো ভাই বোরহান খানের ৩৪ শতাংশ জমি দখল করে। তার কাছে জায়গার জন্য ২ লক্ষ টাকা দেই। তার সহায়তার কারণে টাকাটা মেরে দেয়। ভালো মানুষ হলে দেশে আসুক। সকলে আওয়ামী লীগ করে শান্তিতে ঘুমাইলে সে পারবে না কেন।

 

মোনায়েম খান মুন্না বলেন, খেলার অনুষ্ঠান বাবদ মোক্তার ও বাবুল আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছে। এরপর আমার কাছ থেকে মামুনের মাধ্যমে মোক্তার ১০ হাজার টাকা নেয় কাগজ ঠিক করানোর কথা বলে। দোকান করার কথা বলে আবার মোক্তার সরাসরি ১০ হাজার টাকা নেয়। পরে দোকান দেয়নি।

 

ফালান খান বলেন, মামলা ছুটানোর জন্য ১০ হাজার টাকা দেই। না ছুটাইয়া টাকাটা মেরে দেয়। তার জন্য ৫ বছর জেল খাটি। আমাকে ডাকাতি মামলা দিয়েছিলো মোক্তার। আমার জীনব শেষ।

 

শচিশ মন্ডলের ছেলে কালিদাস মন্ডল বলেন, আমার ৪০ শতাংশ জায়গা জোর পূর্বক দখল করে। এরপর বিচার করে কিছু টাকা পাই।

 

উদ্ধোব মন্ডল বলেন, আমার ৬ শতাংশ জমি মোক্তার দখল করে।

 

রহমত আলীর ছেলে আ. হালিম বলেন, এরা চার পাচ জন মিলে একটা গ্রুপ করে মানুষের জায়গা-জমি, টাকা-পয়সা হাতিয়ে নেয়। আমি নির্বাচনে দাড়িয়ে ছিলাম। প্রশাসনকে টাকা দিয়ে ওর বিরুদ্ধে হওয়ায় আমাকে ফেল করায়। ও শতশত কোটি টাকার মালিক হলো কিভাবে।

 

রোকসানা জান্নাত বলেন, আমার বাবা মোক্তারের কাছে ৯ লক্ষ টাকা পাইতো। সে চিন্তায় আমার বাবা স্ট্রোক করে। এরপর মারাই যায়। আমরা মামলা করবো ওর বিরুদ্ধে। ব্যাংক্যার টাকা লুটপাট করার কারণে চাকরি চলে গেছে। ওর বিরুদ্ধে জ্বাল টাকার কারবার করার কারণে এলাকায় বিক্ষোভ ও মিছিল হয়েছে।

 

মৃত সোনা মিয়ার ছেলে বাবুল হোসেন বলেন, আওয়ামী লীগের শাসন আমলে শুধু বিএনপি করার কারণে আয়নাল খানের ছেলে মোক্তার হোসেন মানুষের টাকা পয়সা মাইরা আমাদের নির্যাতিত করেছে। আমাদের সহ যে কোনো নিরহ মানুষকে হয়রানি করছে। ১৭ টি মামলা দিয়ে আমাদের ফেমিলিকে ধ্বংস করেছে। আমার মেজু ভাই আবুল মেম্বার, আমি, আমার ভাগনি জামাই ওর কাছ থেকে রেহাই পাইনি। ৩২ লক্ষ টাকার হ্যারেজম্যান্ট করছে। ওর ভয়ে কেউ কথা বলতে পারেনি এতোদিন। শ্রমিকদেরকেও মারধর করেছে। ওদের বাড়িতে কাজ করলে টাকা দেয়নি। ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরও আওয়ামী লীগের মোক্তার আমাদের নামে মামলা দিছে। প্রধান আসামি আমাকে করছে। অথচ ওর বাড়ি ঘর আমি রক্ষা করছি। যারা ওর কাছে টাকা পায় তারাই ওর বাড়িতে হামলা করছে। সেটার উছিলা করে আমাদের নামে মামলা করছে। বিএনপি করাতে আমাদের এতোই অপরাধ? সেখ হাসিনা পালানোর পরও যদি হাসিনারর লোকেরা মামলা দেয় তাহলে দেশ ছেড়ে আমরা কোথায় যাবো? প্রশাসনের কাছে যাই ও টাকাপয়সা দিয়ে বস কইরা ফালায়। ওর জন্য ঠিকমতো বাড়িতে ঘুমাইতে পারিনাই। দেশ ছাইড়া পালাইছি। বিদেশে থাকছি। বিদেশে থাইকা আইসা মুন্সিগঞ্জে হাজিরা দিতে গিয়ে এরেস্ট হইছি। আমার ভাই হাজিরা দিতে গেছে এরেস্ট হইছে। ভাস্তি জামাই হাজিরা দিতে গেছে সেও এরেস্ট হইছে। সবাই জেল খাটছি। আমাদের সামনে জজের কাছি মিথ্যা কথা বলছে। এরকম মিথ্যা মামলা মিথ্যা বক্তব্য দিয়া আমাদের হয়রানি করছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সৌরভ মাঝি বলেন, কুখ্যাত মোক্তার ভুলে গিয়েছিলো সে নিজেও একজন সাবেক ছাত্র। এদেশের সৃষ্টি থেকে শুরু করে প্রতিটি বাকে বাকে ছাত্র সমাজের যুগান্তকারী ভূমিকা রয়েছে। অথচ এই কুখ্যাত আওয়ামী দালাল শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত সংগ্রাম কে তুচ্ছতাচ্ছল্য করেছে। একে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক সম্পা বলেন মোক্তার ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ১৭ জুলাই আন্দোলনকারীদের আহাম্মক বলে পোস্ট দেয়। আমাদের কাছে স্ক্রিনশুট আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে দ্রুতই।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়ামিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই কুলাঙ্গার ছাত্রজনতার বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাসসহ সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করে। ফ্যাসিবাদের ফয়দা লুটে কোটি কোটি টাকার গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ফেক্টরিসহ অবৈধ সম্পদ গড়েছে। এই ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রাতুল হাসান শান্ত বলেন, বিষয়টি এসপি সাহেব ও ইউএনও সাহেবের নলেজে দিয়েছি। সকলে মিলে ওকে মব জাস্টিস থেকে বাচিয়ে আইনের আওতায় আনা হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আরাফাত প্রিতম বলেন, ওকে এরেস্ট করার জন্য ছাত্র সমাজের পাশে থাকবো।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জাকারিয়া আহমেদ সাদ বলেন ওর বিষয়টি একশনের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। ওর বাচার উপায় নেই।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইবরাহীম নিরব বলেন, ওর বিষয়টি আমি পত্রিকায় দেখেছি। ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওকে ছাড় নেই। প্রয়োজনে ছাত্রদের দিয়ে আবার মামলা করে এরেস্ট করাবো।

 

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নতুন আসায় আমি মোক্তারের কারখানা, গাড়ি, বাড়ি ও ফ্ল্যাটের বিষয়ে জানিনা। খতিয়ে দেখে উপরমহলে জানাবো। ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় পলাতক মোক্তারের বিষয়ে পুরোপুরি জানিনা।

 

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আকতার বলেন, আমি বিষয়টি দেখবো।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ