খুঁজুন
, ,

আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
[shared_counts]
আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি

 

নিজস্ব প্রতিবেদক:

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি)-এর বিতর্কিত সাবেক ভাইস-চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান-এর বিরুদ্ধে অবৈধ উপায়ে বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ উঠেছে। নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে জর্জরিত হয়ে গত ২৬ অক্টোবর ২০২৪ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।

 

সম্প্রতি ড. মকবুল আহমেদ খান অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে এবং নতুন ট্রাস্টি বোর্ড অবৈধ উপায়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। তবে অভিযোগে তিনি সরাসরি তার ছেলে আহমেদ ফরহাদ খান-এর নাম উল্লেখ না করলেও, ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছেন যে, তার বিরুদ্ধে করা এসব অভিযোগ জালিয়াতি, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে বাবা ও ছেলের মধ্যে তৈরি হওয়া বিরোধে যাতে বিশ্ববিদ্যালয়টির ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

 

বর্তমান ট্রাস্টি বোর্ড জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) তদন্তের মাধ্যমে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC)” কর্তৃক অনুমোদন পাওয়ার পড়েও বাবা কীভাবে অবৈধ উপায় অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে? বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা সহ সকল অভিযোগের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করছি প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়টি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

ভিসি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভিসি নিয়োগে একটি প্যানেল হবে, যেটি ট্রাস্টি বোর্ড থেকে অনুমোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সেখান থেকে আমাদের চিঠি দেবে। উপাচার্য প্যানেল বৈধ ট্রাস্টি বোর্ড অনুমোদন করেছে কিনা, এগুলো সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়ে পাঠিয়েছি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জুবায়ের এনামুল করিম বলেন, আগের ভিসির মেয়াদ শেষ হওয়ায়, বে-সরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ ধারা অনুযায়ী সকল নিয়ম মেনে অধ্যাপক ড. গোলাম মোর্তজা কে ভিসি হিসেবে সুপারিশ করা হয় বোর্ড অফ ট্রাস্টিস এর সাধারণ সভায়। এবং পরবর্তীতে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পরিবেশ সুষ্ঠু রাখতে ইউজিসির সহায়তা চেয়েছেন।

 

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বলেন, আমার বাবা নিজেই পদত্যাগ করেন এবং (বিওটি) সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান বানানো হয়। এখন আমার বাবা কিভাবে এটা অবৈধ বলে দাবী করতে পারে? আমার বাবা একটি কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়েছে। তাকে অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এবং তিনি অবৈধ উপায়ে ইউনিভার্সিটি দখলের চেষ্টায় ষড়যন্ত্র করছে বলে যানান ছেলে।

 

তিনি আরোও বলেন, ২০২৫ সালের ২৫ জুন ইইউবি’র উপাচার্য অধ্যাপক মো. আলিম দাদের মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা যেন ব্যাহত না হয় সেজন্য ১৬ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ড. গোলাম মরতুজাকে ভারপ্রাপ্ত ভিসি নিয়োগ দেওয়া হয়।

 

এ বিষয়ে অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, বে-সরকারি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের বিধান অনুযায়ী আমি ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছি। এবং তিনি তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অবসরপ্রাপ্ত মেজর আমিনুল রহমান বলেন, বৈধ নিয়োগ কে অবৈধ বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে সাবেক ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান। আইনের বিধান অনুযায়ী, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সুপারিশে আচার্য বা রাষ্ট্রপতির অনুমোদনে জন্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা কে সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ড. মকবুল আহমেদ খান এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে, যা ২০২২ সালের ইউজিসি (UGC)-এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে।

 

তিনি আরও বলেন, ড. মকবুল আহমেদ খান তাঁর স্বেচ্ছায় দাখিলকৃত পদত্যাগকে ‘বেআইনি দাবি করে একটি টাইটেল স্যুট দায়ের করেন, যেখানে তিনি বর্তমান বোর্ড অব ট্রাস্টি-কে অবৈধ ঘোষণা চেয়ে এবং তাদের কার্যক্রমে বাধা প্রদানের লক্ষ্যে (নিষেধাজ্ঞা) Injunction প্রার্থনা করেন। উক্ত নিষেধাজ্ঞা চেয়ে আবেদন (Injunction Application) প্রথমে বিজ্ঞ যুগ্ম জেলা জজকর্তৃক খারিজ হয়। পরবর্তীতে, তিনি বিজ্ঞ জেলা জজ আদালতে মিছ আপিল দায়ের করলে সেখানেও মিছ আপিলটি বিজ্ঞ জেলা জজকর্তৃক খারিজ হয়ে যায়। বিজ্ঞ জেলা জজ উক্ত মিছ আপিলটি খারিজ মর্মে নিম্নোক্ত পর্যবেক্ষণ প্রদান করেন।

 

যেহেতু, ২৬.১০.২০২৪ ইং তারিখে সাধারণ সভার মাধ্যমে নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ২৯.০১.২০২৫ ইং তারিখে আরজেএসসি (RJSC) কর্তৃক নতুন ট্রাস্টি বোর্ড অনুমোদন সম্পন্ন হয়েছে, এবং ড. মকবুল আহমেদ খান পূর্বেই পদত্যাগ করেছেন, তাই উক্ত নিষেধাজ্ঞা-এর আবেদন অকার্যকর।

 

সর্বশেষ মামলার বিবাদী পক্ষের উকিল বলেন, ড. মকবুল আহমেদ খান বিজ্ঞ জেলা জজ আদালত কর্তৃক তার মিছ আপিলটি খারিজ হয়ে যাওয়ায় উক্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নিকট একটি সিভিল রিভিশন দায়ের করেন।

মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত মামলায় ড. মকবুল আহমেদ খান কে কোনো অনুকূল আদেশ দেননি বরং একটি স্থিতাবস্থা-এর আদেশ (Status Quo Order) প্রদান করেন। পরবর্তীতে, মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ-এর মাননীয় চেম্বার জজ উক্ত স্থিতাবস্থা-এর আদেশ (Status Quo Order) স্থগিত (Stay) করেন। সর্বশেষ, ড. মকবুল আহমেদ খান মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ-এর মাননীয় চেম্বার জজ কর্তৃক প্রদত্ত স্থগিতাদেশ ।

(Stay Order) বাতিলের জন্য একটি আবেদন (Vacating Application) পেশ করেন, যা মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে ফুল বেঞ্চ (Full Bench) শুনানির পর খারিজ হয়ে যায়। বর্তমানে উপরি-উক্ত সিভিল রিভিশন মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। অতএব, ড. মকবুল আহমেদ খান-এর পদত্যাগ, বর্তমান ট্রাস্টি বোর্ডের গঠন ইত্যাদি আদালতের বিচারাধীন বিষয় তথা sub-judice matter হিসেবে গণ্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ খান বলেন, সেই সময় আমার সাথে কিছু ছাত্রের ঝামেলা ছিলো তারা তখন জোর পূর্বক আমাকে পদত্যাগ করতে বাধ্য করে। আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করিনি। ভিডিও ব্যাপারে তিনি বলেন এগুলো এডিট করা।

২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩১ ধারার ৬ উপধারায় বলা হয়েছে, এই ধারার অধীনে নিয়োগপ্রাপ্ত কোনও ভাইস-চ্যান্সেলর কোনও কারণে তার দায়িত্ব পালনে অসমর্থ হলে, সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর সাময়িকভাবে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন; তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলরের পদ শূন্য থাকলে, ওই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

কিন্তু ইইউবির প্রো-ভাইস-চ্যান্সেল পদ শূন্য থাকায় এবং সাবেক ট্রেজারার মোশাররফ হোসেন সরকার এর মেয়াদ ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ শেষ হওয়ায় তাকে ও ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে নিয়ম মেনে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা কে নিয়োগ দেওয়া হয়।

অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং একই বিভাগের সহকারী পরিচালক পারভেজ গাজী।

 

 

 

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ