খুঁজুন
, ,

আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে!

নিজস্ব সংবাদদাতা:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কারওয়ান বাজারে মাসে দেড় কোটি টাকা চাঁদা আদায়,পুলিশ নিয়োগ,বদলিতে ঘুষ ও নিয়োগ বাণিজ্য নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর দুদক ও প্রশাসন নড়েচড়ে বসেন। আসাদুজ্জামান খান কামালসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেট করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাকিরা হলেন আসাদুজ্জামানের সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। ১৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।
অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
এদিকে আসাদুজ্জামান খান কামালের অবৈধ অর্থ কোথায় কোথায় জমা আছে-এমন অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার ঘনিষ্ঠ সহোচর আগষ্টিন পিউরিফিকেশন প্রতিষ্ঠিত বাংলাদেশের সুইস ব্যাংক খ্যাত দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর নাম। একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, আসাদুজ্জামান খান কামালের অবৈধভাবে উপার্জিত হাজার কোটি টাকা দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এ জমা রয়েছে। সাথে তেজগাঁও সার্কেল ও গাজীপুর পুলিশের একাধিক পুলিশ কর্মকর্তার অবৈধ অর্থ এখানে আমানত আকারে জমা রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। আগষ্টিন পিউরিফিকেশন আসাদুজ্জামান খান কামালের খুবই ঘনিষ্ঠ ও বিশ^স্তজন। আসাদুজ্জামান খান কামালের আশ্রয়ে প্রশ্রয়ে তিনি দু’টি সমবায় অবৈধভাবে দখলে রেখে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমেরিকাসহ বিভিন্ন দেশে পাচার করেছে। তার পৃষ্ঠপোষকতায় আইন আদালতকে নিজের হাতে তুলে নিয়েছেন।তার অন্যায়কে সমর্থন না করায় খ্রীষ্টান সম্প্রদায়ের ও সমবায় অঙ্গনের অনেকের ওপর চালিয়েছেন অত্যাচারের স্টীম রোলার। আসাদুজ্জামান খান কামালের আশির্বাদ থাকায় ভয়ে কেউ মুখ খুলেননি। আগষ্টিন পিউরিফিকেশন সমবায় অঙ্গনের মূর্তিমান আতংক।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনে আসাদুজ্জামান খান কামালের অন্যতম সহযোগী ছিলেন আগষ্টিন। আসাদুজ্জামান খান কামালের পক্ষ্য নিয়ে আগষ্টিন পিউরিফিকেশন শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে কোটি কোটি টাকা খরচ করেছেন বলে অপর একটি সূত্র দাবি করেছে। মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর প্রধান কার্যালয়ে আসাদুজ্জামান খান কামালের ম্যুরাল স্থাপন করেছিলেন আগষ্টিন। আওয়ামী লীগ সরকার পতনের পর আবার ম্যুরাল ভেঙ্গে ফেলেছেন।
আসাদুজ্জামান খান কামালের অবৈধ অর্থ উদ্ধারের জন্যে;আগষ্টিন পিউরিফিকেশন প্রতিষ্ঠিত বাংলাদেশের সুইস ব্যাংক খ্যাত দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এ অভিযান পরিচালনার জন্যে দুর্নীতি দমন কমিশন,বাংলাদেশ ব্যাংকের ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট,এনএসআই,ডিজিএফআই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহবান জানিয়েছেন খ্রীষ্টান সম্প্রদায় ও সচেতন সমবায়ীগণ।
উল্লেখ্য, মুসলিম সহ অন্যান্য অখ্রীষ্টান সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে উপার্জিত কালো টাকা চড়া সুদে আমানত রাখছেন।এমসিসিএইচএসএল এর আমানতের বিপরীতে সুদের হার ব্যাংকের প্রচলিত সুদের হারের দ্বিগুণেরও বেশি। ১৫% পর্যন্ত সুদ দেয়া হয়। সমবায় অধিদপ্তরের অডিট রিপোর্টে নিবন্ধকের সার্কুলার ও ব্যাংকের প্রচলিত সুদের হারের সাথে সঙ্গতি রেখে আমানতের সুদের হার নির্ধারন করার নির্দেশ দেয়া হয়েছে।সুদের হার বেশি,আমানতের বিপরীতে ব্যাংকের মত ভ্যাট ট্যাক্স দিতে হয় না,আবার খ্রীষ্টান প্রতিষ্ঠানে আমানত রাখলে কেউ জানতে পারবে না-এসব কারনে পুলিশ কর্মকর্তা, সমবায় অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা তাদের উপার্জিত কালো টাকা এখানে আমানত রাখা নিরাপদ মনে করে।এক্ষেত্রে খ্রীষ্টান সদস্যদের আইডি ব্যবহার করে বিশেষ প্রক্রিয়ায় অখ্রীষ্টানদের আমানত গ্রহন করা হয়।খ্রীষ্টানদের সদস্য হওয়া বা আমানত রাখার ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে গীর্জার বিবাহ সনদ এবং অবিবাহিতদের ক্ষেত্রে গীর্জার বাপতিস্ম সনদ দাখিল করতে হয়। আর মুসলিম সহ অন্যান্য অখ্রীষ্টান আমানতকারিদের নামে খ্রীষ্টান হওয়ার ভুয়া এফিডেভিট তৈরি করে ডকুমেন্টস হিসেবে অফিসে সংরক্ষিত করা হয়। কেবল কালো টাকা আমানত রাখার জন্যে কাগজ পত্রে তারা খ্রীষ্টান সাজার অভিনব পন্থা অবলম্বন করে। নিরাপদে কালো টাকা রাখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হওয়ায় এমসিসিএইচএসএল বাংলাদেশের ”সুইচ ব্যাংক” আখ্যা পেয়েছে।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

 

হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, তিতাস উপজেলা শাখার আয়োজনে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন মাঠে এ বর্ণাঢ্য কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের পর্দা নামে। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সভাপতি আহাম্মেদ মোফাচ্ছের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ জোর দেন।

সমাবেশের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম, কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি,

বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার ও প্রশিক্ষক আবুল খায়ের এএলটি, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বিশিষ্ট স্কাউটার লেয়াকত আলী সরকার, কাব লিডার মোহাম্মদ মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও উডব্যাজার মোহাম্মদ হযরত আলী এবং সহকারী কমিশনার ও উডব্যাজার ফারহানা সরকার ইভা।

এ ছাড়া পুরো আয়োজনের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও কোর্স লিডার হুমায়ূন কবির। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজনের বিভিন্ন পর্বে সক্রিয় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি কাব ইউনিট এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ছয়জন করে কাব সদস্য এবং একজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরীতে তাঁবুতে রাত্রিযাপন, পিয়ারা সাজানো, ক্যাম্প ফায়ার বা মহা তাঁবু জলসা এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কাব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসার সফল সমাপ্তি ঘটে।

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা বাসির, সামিউল ও ইউছুফ রাজের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা সামিউল বাছির বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

আনন্দ মিছিল ও র‍্যালির মধ্য দিয়ে দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার থানার ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি এবং দৈনিক ভোরের নতুন বার্তা স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থানার একটি অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য দেবিদ্বার থানায় গেলে পূর্বশত্রুতার জের ধরে সোহরাব হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দেবিদ্বার পৌর এলাকার ‘রেড ৯৯৯’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কথিত নেতা রায়হান, যিনি ‘শুটার রায়হান’ নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

থানার ভেতরে কর্মকর্তাদের অফিসকক্ষের সামনে একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলের মাঝে তীব্র উৎকন্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, থানার ভিতরে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে রাজপথে নামার আল্টিমেটাম দেন।

আহত সাংবাদিক সোহবার হোসেন বলেন, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ নাম ভাঙ্গিয়ে অবাধে চাদাঁবাজি, রাহাজানি সহ মব সম্রাট হিসাবে পরিচিত শুটার রায়হান। তার কাছে তিনটি অস্ত্র আছে এই নিয়ে আমি অনুসন্ধানি করি এবং ওসির কাছে বক্তব্য চাওয়ার জন্য যাওয়ার জন্য থানায় যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই৷

 

এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান,কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷ থানার ভিতরে এই ধরনের ঘটনায় খুবই নিন্দনীয়। কিশোর গ্যাং লিডার লিডার রায়হানের বিরুদ্ধে শ্রীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট