খুঁজুন
, ,

নামাজের মধ্যদিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা শাপলা চত্বর মসজিদ খুলে দিলেন এমপি হিরো

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
[shared_counts]
নামাজের মধ্যদিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা শাপলা চত্বর মসজিদ খুলে দিলেন এমপি হিরো

 

আশিকুর রহমান :

নরসিংদীর শাপলা চত্বর বাজার জামে মসজিদ দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর অবশেষে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দিলেন।
বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় মুসুল্লি ও আলেম ওলামাদের সাথে নিয়ে তিনি এ মসজিদ খুলে দেন। পরে তিনি কয়েক হাজার মুসুল্লি ও আলেম ওলামাদের সাথে নিয়ে জোহরের নামাজ আদায় করেন। নামাজ আদায় পূর্বে
কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড নরসিংদীর সভাপতি ও দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম হিরো এমপি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ বন্ধ করে দিয়ে মার্কেট চলে আমরা কোন সমাজে বাস করি? ধর্মপ্রাণ মুসুল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবে না, একজন মুসলমান হিসেবে তা মেনে নিতে পারি না। যখন শুনেছি কিছু অসাধু ব্যক্তি মসজিদকে ব্যবহার করে তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য মুসুল্লিদের নামাজ আদায় বন্ধ করে দিয়ে মসজিদের মার্কেটের ভাড়া তুলে খাচ্ছেন এবং মসজিদকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার এবং মসজিদের ভিতর অপবিত্র করে রেখেছেন তখনই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এবং আলেম ওলামা ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। তিনি আরও বলেন, দীর্ঘ ৭ বছর মসজিদ বন্ধ থাকবে তা মেনে নেওয়া যায় না। যারা এধরণের জঘন্য কাজ করেছেন তারা আল্লাহ ও সমাজের কাছে অপরাধী। তারা মসজিদ নিয়ে রাজনীতি করতে চায়। মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো রাজনীতি চলবে না। আজ থেকে মসজিদ কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হবে। যারা মসজিদ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে চান তাদের সুদয় বুদ্ধির উদয় হোক। তা না হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়া হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, বৌয়াকুড় মেরাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ঈমাইল হোসেন নূরপুরী, নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলী আহম্মেদ হোসেনী প্রমুখ।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মসজিদ কমিটি ও মাজহাব নিয়ে দ্বন্দ্বের কারণে মসজিদটি বন্ধ করে দেন কতিপয় মাঈন উদ্দিন গংরা। মসজিদ বন্ধ করে দিয়ে তারা মসজিদের মার্কেট চালু রাখেন। নিয়মিত মার্কেটের দোকানগুলো থেকে ভাড়া আদায় করতেন। এবিষয়ে আমরা স্থানীয় সাবেক জনপ্রতিনিধির সাথে বহু বার কথা বলেছি যেন নামাজ আদায়ের জন্য মসজিদটি খুলে দেন। কিন্তু তিনি একপক্ষকে খুশি রাখার জন্য আমাদেরকে এতদিন তিনি মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ঘর উন্নয়ন ও মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য একজন ভাল মানুষের মাধ্যমে মসজিদটি আজ খুলে দেওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে মুসুল্লিরা জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের আশপাশে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে মুসুল্লি ও স্থানীয়দের সাথে উৎসুক জনতার সংখ্যাও বাড়তে থাকে। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, আশরাফ হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সাত্তার ভূঁইয়া, এসএম কাইয়ুম, রিপন সরকার, কায়কোবাদ হোসেন কানু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ জেলা ও শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মসজিদের ভিতর ও দোতলা সহ আশপাশের রাস্তায় কয়েক হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করেন।উল্লেখ, মসজিদ পূর্ণ নির্মাণ হওয়ার পরপরই দ্বন্দ্বের সৃষ্টি হয়। ২০১৬ সালে কমিটির দ্বন্দ্বের কারণে দীর্ঘ ৭ বছর বন্ধ ছিলো মসজিদটি। মসজিদটি দোতলা বিশিস্ট। নিচতলায় রয়েছে মার্কেট। ২০১৬ সালে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে হঠাৎ করেই মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয় এবং মসজিদের মেইন গেইট তালাবদ্ধ করে মুসুল্লিদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়। এবিষয়ে এলাকাবাসী সহ আলেম ওলামারা বহুবার সমাধানের চেষ্টা করেও গেইটের তালা খুলতে ব্যর্থ হোন। মসজিদের ভিতর ২/৩ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করা সম্ভব। মসজিদ খুলে দেওয়ার জন্য স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী সাবেক মেয়র সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গিয়েও কোনো সুরাহা করতে না পেরে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপির নিকট মসজিদটি খুলে দেওয়ার দাবী করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে তিনি মসজিদটি আজ বুধবার জোহর নামাজ আদায়ের মধ্যদিয়ে খুলে দেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণার ফলে এলাকাবাসী ও মুসুল্লিদের মাঝে স্বস্তি ফিরে আসে।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ