নারী সংস্কার বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ
আশিকুর রহমান :
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ইসলামবিদ্বেষী উল্লেখ করে তাদের কমিশন ও সুপারিশ বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম নরসিংদীর উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সভা করেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর জেলা হেফাজত ইসলামের সভাপতি দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল সহকারে পৌর শহরের স্বাধীনতা চত্বরে এসে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত এক সভায় হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসজিদের ইমামরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারত ও ফিলিস্তিনের গাজায় মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।এসময় জেলা হেফাজত ইসলামের মহাসচিব বৌয়াকুড় দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন নূরপুরী, বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




