খুঁজুন
, ,

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ-আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ থেকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
[shared_counts]
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ-আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ থেকে

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানে নিয়োগ চলছে, পদের সংখ্যা ৬৩৮ জন। আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ সকাল ৯ টা থেকে ১৯ মে ২০২৪ রাত ১২ টা পর্যন্ত।

 

 ১৭ই এপ্রিল, ২০২৪  ৬৪৮

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে

  1. প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধি-বিধানে কোনরুপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হবে।
  2. সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট, প্রবেশ পত্র এবং মোবাইল এস.এম.এস. এর মাধ্যমে জানানো হবে।
  3. অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট (www.dls.gov.bd) এর ‘অনলাইন নিয়োগ’ আইকনে পাওয়া যাবে।
  4. ক) আবেদন শুরুর তারিখ ও সময় : ১৮/০৪/২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকা হতে।
    খ) আবেদনের শেষ তারিখ ও সময় : ১৯/০৫/২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।
  5. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  6. মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদন পত্রের হার্ডকপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণকের সত্যায়িত অনুলিপির ২ (দুই) সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
  7. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার অনুকুলে ‍মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল এডজুটেন্ট ইস্যুকৃত সনদ (সকল সনদ সত্যায়িত) দাখিল করতে হবে।
  8. আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবরে ২০০/- (দুইশত) টাকা অফেরৎযোগ্য ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
  9. ১৯ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  10. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
  11. আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।
  12. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  13. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  14. অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদন পত্র দাখিল বা Submit করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  15. নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  16. আবেদনকারীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রানিসম্পদ চাকরির নিয়োগ এর তথ্য নিচে দেখুন

 

আপনি নোটিশ বিজ্ঞাপন এর প্রাণিসম্পদ টি সরাসরি

এখান থেকে pdf download করে দেখতে পারবেন

ত্যাগ: প্রাণীসম্পদ জব সার্কুলার ২০২৪, প্রাণীসম্পদ চাকরির নিয়োগ এপ্রিল ২০২৪, প্রাণীসম্পদ চাকরির আবেদনের নিয়ম, প্রাণীসম্পদ চাকরির কাজ, প্রাণীসম্পদ চাকরির বেতন কত, প্রাণীসম্পদ জব সার্কুলার তারিখ ২০২৪, প্রাণীসম্পদ নিয়োগ কবে, প্রাণীসম্পদ চাকরির প্রশ্ন pdf, ২০২৪ প্রাণীসম্পদ চাকরির নিয়োগ, pranisompod job circular 2024, prani sompod job start date 2024, প্রাণীসম্পদ জব সার্কুলার ২০২৪, প্রাণীসম্পদ চাকরির আবেদনের নিয়ম

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ