খুঁজুন
, ,

রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন না থাকায় পাঠদানে চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
[shared_counts]
রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন না থাকায় পাঠদানে চরম ভোগান্তি

শাহনাজ আক্তার রুবি হালিশহর, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেট বিডিআর মাঠ সংলগ্নে অবস্থিত রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে দুইটি ভবন রয়েছে। একটি তিনতলা ও অপরটি চার কক্ষ বিশিষ্ট দুই তলা। যেটা ছিল একাডেমিক ভবন। যেখানে চলতো শ্রেণি ও পাঠদান কার্যক্রম ।

দক্ষিণে রয়েছে মহেষ খাল। উত্তরে লেইন, পশ্চিমে আর্টিলারি সড়ক। একাডেমিক ভবনটি ১৯৯৮ সালের ২৪ অক্টোবর তৎকালীন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এম এ মান্নান সাহেব উদ্বোধন করেছিলেন।

ভবনের বর্তমান পরিস্থিতি
ছবি/ দৈনিক ভোরের নতুন বার্তা

২০২৩ সালে একাডেমিক ভবনের তৃতীয় তলায় টিন শেড দিয়ে করা হয়েছিল মিলনায়তন হল। ভবনের দক্ষিণে অবস্থিত খালের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য খালের সংস্কার ও খনন কাজ চলছে।

বিধায় একাডেমিক ভবনটি ভাঙ্গনের কবলে পড়ায় ভবনটি সম্পূর্ন ভেঙ্গে ফেলা হয়েছে। তাছাড়া অপর তিনতলা ভবনের দুইটি করে মোট ছয়টি কক্ষ ভেঙ্গে ফেলা হয়েছে।

সবমিলিয়ে দশটি কক্ষ ও একটি মিলনায়তন ভেঙ্গে ফেলায় জায়গা ও কক্ষের অভাবে শ্রেণি কার্যক্রম, পাঠদান ও শিক্ষা কার্যক্রম চালাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গরমে অসহনীয় যন্ত্রণা,

চরম ভোগান্তি যা বর্ণনা করা দুস্কর। বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর অত্র বিদ্যালয় সরকারি এমপিও ও ১৯৯৮ সালের একাডেমিক ভবনটি ছাড়া আর কোন সুযোগ সুবিধা পাইনি।

বিগত সরকারের সাড়ে পনেরো বছরে বিদ্যালয়টি বঞ্চনার কাতারেই ছিল। অনেক তদবির চেষ্টা করেও কোন ভবন পাইনি। আদো ভবন নির্মাণ হবে কিনা ? হলে তা কবে হবে ? এমন প্রশ্ন জনমুখে, অভিভাবক ও ছাত্রীদের মুখে মুখে। এ নিয়ে সর্বস্তরে চরম ক্ষোভ বিরাজ করছে।

ভবন ভাঙার পূর্বেও বারংবার চেষ্টা করেও কোন সুফল মিলেনি। ফলে পাইনি কোন ভবন ও কম্পিউটার সমৃদ্ধ জিডিটাল কোন ল্যাব। ভবন ভাঙার এক বছর কেটে গেলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আশার আলো ক্ষীণ।

বর্তমান কমিটি দায়সারাভাবে চলছে। ভবন নির্মাণে নেই কোন মাথাব্যাথা। নারী শিক্ষায় বিদ্যালয়টি যেভাবে এগিয়ে থাকার কথা। বরং সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভাবে উল্টো রয়েছে বহু পিছিয়ে।

ভবনের বর্তমান অবস্থা.ছবি ।
দৈনিক ভোরের নতুন বার্তা

অত্র এলাকায় এ বিদ্যালয়ের রয়েছে যথেষ্ট সুনাম ও খ্যাতি। নারী শিক্ষার মডেল হিসেবে বেশ পরিচিত। নীতি ও নৈতিকতার আদর্শিক পাঠশালার অনুপম প্রতিষ্ঠান হিসেবে অনন্য। এ বিদ্যালয়কে অনন্য মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারি সহযোগিতার বিকল্প নেই।

দ্রুত সরকারি বরাদ্দে হোক কিংবা স্ব অর্থায়নে হোক ভবন নির্মাণ কাজ শুরু করতে ব্যর্থ হলে ২০২৫ শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম ও শিক্ষার যথাযথ গুণগত রক্ষা করা চরম ঝুঁকির মধ্যে পড়বে।

বর্তমান ভর্তি কার্যক্রম চলছে। এমনিতে নাই ভবন। নতুন ছাত্রীদের বসাবে কোথায় এনিয়ে শেষ নেই দুশ্চিন্তার। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব নির্বিকার।

এভাবে কতদিন চলবে ? কেন বা কি কারণে ভবন নির্মাণ হচ্ছে না তারও মিলছে না সুদুত্তর। যেহেতু অপর ভবনের কক্ষগুলো ছোট বিধায় শ্রেণি কার্যক্রম চালানোর উপযোগী না। গাদাগাদি করে ৩০ জনের বেশি বসা যায়না।

প্রতি শ্রেণিতে ৭০/৮০ র বেশি ছাত্রী রয়েছে। তাছাড়া নেই টয়লেট সুবিধা। নেই কোন ওয়াশ রুম। নেই বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা। আসছে গ্রীষ্মকাল।

তীব্র গরমে গাদাগাদি করে বসে ক্লাস করা কতটা চরম অস্বস্তিদায়ক তা বর্ণনাতীত। লোডশেডিংয হলে দম ফেলা দায়। কোন কোন শ্রেণিতে ডাবল সেকশন রয়েছে।

ভবনের অভাবে চাহিদা থাকা সত্ত্বেও সেকশন বৃদ্ধি করা যাচ্ছে না। দুটি ভবনের মধ্যে একাডেমিক ভবনই ভেঙ্গে ফেলা হয়েছে। ভবনের অভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম দুই শিফটে কোনমতে জোড়াতালি চলছে।

ভবন ভাঙার পর বিগত একবছর পাঠদানে পোহাতে হয়েছে অসহনীয় দুর্ভোগ। ভোগতে হয়েছে অবর্ননীয় যন্ত্রণা। ভবন নির্মাণ কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে তা সরেজমিন পরিদর্শনে না গেলে বুঝার উপায় নেই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এসব দেখার যেন কেউ নেই। বর্তমান কমিটি যেন নীরব দর্শক।

কোন গুরুত্ব দিচ্ছে না। সুষ্ঠু সুন্দর সুচারুভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম চালাতে ভবন নির্মাণের বিকল্প নেই। সম্মানিত শিক্ষকমন্ডলী, ছাত্রী ও অভিভাবকদের প্রাণের দাবি যে, সহসাই বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আশু পদক্ষেপ গ্রহণ করেন।

 

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ