খুঁজুন
, ,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
[shared_counts]
সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জানো হয়েছে।

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার ৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

ইসির প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের ২০টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯ এবং ১৩৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা অঞ্চলে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৪৪২ জন।

রংপুর অঞ্চলে ২৭৯টি মনোনয়নপত্রের মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল করা হয়েছে।

রাজশাহী অঞ্চলে ২৬০টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৫ টি বৈধ এবং ৭৪টি বাতিল করা হয়েছে।
খুলনা অঞ্চলে ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ এবং ৭৯টি বাতিল করা হয়েছে।
বরিশাল অঞ্চলে ১৬২টি মনোনয়নপত্রের মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলে ৩১১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৯টি বৈধ এবং ১১২টি বাতিল করা হয়েছে।
ফরিদপুর অঞ্চলে ১৪২টি মনোনয়নপত্রের মধ্যে ৯৬টি বৈধ এবং ৪৬টি বাতিল করা হয়েছে।
সিলেট অঞ্চলে ১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১০টি বৈধ এবং ৩৬টি বাতিল করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলে ৩৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ২৫৯টি বৈধ এবং ৯৭টি বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল করা হয়েছে।

এদিকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ৫ জানুয়ারি সোমবার থেকে আপিল দায়ের করা যাবে।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

 

হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, তিতাস উপজেলা শাখার আয়োজনে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন মাঠে এ বর্ণাঢ্য কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের পর্দা নামে। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সভাপতি আহাম্মেদ মোফাচ্ছের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ জোর দেন।

সমাবেশের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম, কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি,

বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার ও প্রশিক্ষক আবুল খায়ের এএলটি, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বিশিষ্ট স্কাউটার লেয়াকত আলী সরকার, কাব লিডার মোহাম্মদ মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও উডব্যাজার মোহাম্মদ হযরত আলী এবং সহকারী কমিশনার ও উডব্যাজার ফারহানা সরকার ইভা।

এ ছাড়া পুরো আয়োজনের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও কোর্স লিডার হুমায়ূন কবির। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজনের বিভিন্ন পর্বে সক্রিয় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি কাব ইউনিট এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ছয়জন করে কাব সদস্য এবং একজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরীতে তাঁবুতে রাত্রিযাপন, পিয়ারা সাজানো, ক্যাম্প ফায়ার বা মহা তাঁবু জলসা এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কাব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসার সফল সমাপ্তি ঘটে।

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা বাসির, সামিউল ও ইউছুফ রাজের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা সামিউল বাছির বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

আনন্দ মিছিল ও র‍্যালির মধ্য দিয়ে দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার থানার ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি এবং দৈনিক ভোরের নতুন বার্তা স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থানার একটি অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য দেবিদ্বার থানায় গেলে পূর্বশত্রুতার জের ধরে সোহরাব হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দেবিদ্বার পৌর এলাকার ‘রেড ৯৯৯’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কথিত নেতা রায়হান, যিনি ‘শুটার রায়হান’ নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

থানার ভেতরে কর্মকর্তাদের অফিসকক্ষের সামনে একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলের মাঝে তীব্র উৎকন্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, থানার ভিতরে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে রাজপথে নামার আল্টিমেটাম দেন।

আহত সাংবাদিক সোহবার হোসেন বলেন, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ নাম ভাঙ্গিয়ে অবাধে চাদাঁবাজি, রাহাজানি সহ মব সম্রাট হিসাবে পরিচিত শুটার রায়হান। তার কাছে তিনটি অস্ত্র আছে এই নিয়ে আমি অনুসন্ধানি করি এবং ওসির কাছে বক্তব্য চাওয়ার জন্য যাওয়ার জন্য থানায় যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই৷

 

এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান,কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷ থানার ভিতরে এই ধরনের ঘটনায় খুবই নিন্দনীয়। কিশোর গ্যাং লিডার লিডার রায়হানের বিরুদ্ধে শ্রীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট