খুঁজুন
, ,

হঠাৎ ইরানে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’, মধ্যপ্রাচ্যে বাড়ছে রহস্য ও উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ
[shared_counts]
হঠাৎ ইরানে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’, মধ্যপ্রাচ্যে বাড়ছে রহস্য ও উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ফের ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (১৩ জুলাই) একটি বিশেষ রুশ সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত একটি তুপোলেভ টিইউ-২১৪পিইউ বিমান মস্কো থেকে রওনা হয়ে তেহরানে অবতরণ করেছে। সংবাদমাধ্যমে প্রায়ই বিমানটিকে ‘ডুমসডে প্লেন’ হিসেবে অভিহিত করা হয়। এটি একটি বিশেষায়িত ও সুরক্ষিত কমিউনিকেশন সেন্টার হিসেবে কাজ করে।

যদিও এই সফরের আনুষ্ঠানিক কোনও কারণ জানানো হয়নি। তবে অতীতে উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের প্রতিনিধি দলকে নিয়মিত এই বিমানে চলাচল করতে দেখা গেছে।

এর আগে গত ১৬ জুন বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবতরণ করেছিল। একই দিনে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর কয়েক দিন আগে এই টিইউ-২১৪পিইউ বিমানটিকে তেহরানে দেখা যায়। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানটি সেখানে অবস্থান কর। ধারণা করা হয়, রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ বিমানটিতে তেহরানে গিয়েছিলেন। এর কয়েক দিন পরেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন।

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠিত জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে সম্মাননা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
[shared_counts]
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠিত  জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে সম্মাননা

 

 

মো: শফিকুল ইসলাম

১৩ জুলাই ২০২৬ (সোমবার) গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন গোয়ালন্দ, রাজবাড়ী এবং প্রাথমিক শিক্ষা অফিস গোয়ালন্দ, রাজবাড়ীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন নাসরিন আক্তার ইতি। একই সঙ্গে তাঁর বিদ্যালয়ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ শিক্ষকতা, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বিদ্যালয় পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক নাসরিন আক্তার ইতি বলেন, “আমি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের কাছে চির কৃতজ্ঞ। আমাকে এবং আমার বিদ্যালয়কে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এটি আমার জীবনের অন্যতম বড় পাওয়া ও গৌরবের মুহূর্ত। এ অনুপ্রেরণায় আমি ভবিষ্যতেও আরো উন্নত শিক্ষা ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকব।”

উপস্থিত শিক্ষাবিদ, অভিভাবক ও সুধীবৃন্দ মনে করেন, এ ধরনের সম্মাননা অনুষ্ঠান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন জাগায়। গোয়ালন্দ উপজেলার শিক্ষাঙ্গনে এটি একটি উল্লেখযোগ্য অর্জন বলে বিবেচিত হচ্ছে

খেলাযোগ

চোরের দলের ফুটবল খেলা কবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
[shared_counts]
চোরের দলের ফুটবল খেলা কবে

সোশাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে চোরের দলের ফুটবল খেলা কবে। আর্জেন্টিনাকে নাকি ইংল্যান্ড নাকি ফ্রান্স। এ নিয়ে কারো মতামত না থাকলেও ট্রেন্ড হিসেবে এই টাইটেল ভুমিকা পাচ্ছে।।

 

গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখে খুঁজলেই সামনে আসছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচের তথ্য। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, কৌতুক ও নানা ধরনের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের দেওয়া কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করে আসছেন কিছু সমর্থক। অসংখ্য ব্যঙ্গচিত্র, কৌতুক, ভিডিও ও লেখায় এই শব্দের সঙ্গে আর্জেন্টিনার নাম বারবার যুক্ত হওয়ায় গুগলের অনুসন্ধান ব্যবস্থা ওই শব্দবন্ধের সঙ্গে দলটির ম্যাচের তথ্য মিলিয়ে ফলাফল দেখাচ্ছে।

এই ব্যঙ্গের সূত্রপাত ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ থেকে। ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে আর্জেন্টিনা ২–১ গোলে জয় পায়।

ম্যাচের প্রথম গোলটি করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। পরে স্পষ্ট হয়, তিনি হাতের স্পর্শে বল জালে পাঠিয়েছিলেন। বিতর্কিত সেই গোলই পরবর্তীতে ‘ঈশ্বরের হাত’ নামে পরিচিতি পায়। তবে একই ম্যাচে প্রায় পুরো মাঠ ড্রিবল করে ম্যারাডোনা যে দ্বিতীয় গোলটি করেছিলেন, সেটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃতি পায় এবং ‘শতাব্দীর সেরা গোল’ নামে খ্যাতি অর্জন করে।

বিতর্কিত সেই ঘটনার জের ধরে বহু বছর ধরে ইংল্যান্ডের একাংশের সমর্থক আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করে আসছেন। বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আবারও দুই দলের মুখোমুখি হওয়ার পর পুরোনো সেই বিতর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে।

বিশ্লেষকদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিপুলসংখ্যক ব্যঙ্গচিত্র, কৌতুক ও বিভিন্ন প্রকাশনার প্রভাবেই ‘চোরের দলের খেলা কবে’ শব্দবন্ধটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং গুগলের অনুসন্ধান ফলাফলেও প্রতিফলিত হচ্ছে।

তবে বিষয়টি পরিষ্কার করে বলা প্রয়োজন, ‘চোরের দল’ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোনো স্বীকৃত বা আনুষ্ঠানিক নাম নয়। এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একটি ব্যঙ্গাত্মক শব্দবন্ধ, যা ব্যাপক প্রচারের কারণে অনুসন্ধান ফলাফলে স্থান পেয়েছে।

সম্প্রতি ভাইরাল হয় নেট দুনিয়াতে।

চোরের দল” বলে ফুটবলে কোনো আনুষ্ঠানিক বা ফিফা-স্বীকৃত দল নেই। এটি মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটবল সমর্থকদের করা একটি ট্রল বা মিম। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ (ঈশ্বরের হাত) গোলকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভক্তরা আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে এই ব্যঙ্গাত্মক শব্দটি ব্যবহার করে থাকে।

সম্প্রতি ইন্টারনেটে এই ট্রলটি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার ফলে গুগল সার্চ অ্যালগরিদম এই শব্দগুচ্ছের সাথে আর্জেন্টিনা দলের ম্যাচের সময়সূচি প্রদর্শন করছে।

তবে এই মন্তব্যের সাথে কেউ কোনো দলকে, ব্যক্তিকে হেয় করে দেখবেন না।

আপনি খুচ্ছেন: চোরের দলের ফুটবল খেলা কবে,  ফিফা ২০২৬, ফুটবল খেলা। চোরের দল ফুটবল

নরসিংদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর কাণ্ড’ ভুয়া ভাউচারেই হাওয়া কোটি টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
[shared_counts]
নরসিংদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর কাণ্ড’ ভুয়া ভাউচারেই হাওয়া কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রকল্পের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তথ্য নিতে চাইলে স্থানীয় এমপির অনুমতি লাগবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,

প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন তিন বছর ধরে নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বিগত সরকারের আমলে অত্যন্ত দাপটের সঙ্গে চললেও,

রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বাহ্যিক আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। তবে তার দুর্নীতি থামেনি। বিভিন্ন সরকারি বড় প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

নরসিংদীর স্থানীয় সাংবাদিকরা তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে এবং লিখিত আবেদনের মাধ্যমে বিভিন্ন অর্থবছরের মাঠপর্যায়ের কাজের অগ্রগতি ও তথ্য জানতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি অধিকাংশ সাংবাদিকদের ফোন কলও তিনি রিসিভ করেন না। সশরীরে অফিসে গিয়ে তথ্য চাইলে তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো তথ্য জানতে হলে স্থানীয় এমপির অনুমতি লাগবে।

অনুসন্ধানে জানা গেছে, এ প্রকৌশলীর বাড়ি পাবনা জেলায়। বিগত সরকারের আমল থেকেই ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নরসিংদীতে স্বেচ্ছাচারীভাবে দপ্তর চালিয়ে আসছেন। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কাজ না করিয়েই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, জনস্বার্থে সাধারণ দরিদ্র পরিবারে নলকূপ এবং গভীর নলকূপ সরকারের নির্ধারিত ফির মাধ্যমে স্থাপন করা হয়ে থাকে। সে কাজগুলো করে থাকে প্রতিটি উপজেলাভিত্তিক জনস্বাস্থ্য অফিস এবং এর মূল নিয়ন্ত্রণ করেন নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রকৌশলীর সেই নির্বাহী ক্ষমতাবলে টানা প্রায় তিন বছর কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। সেগুলো কতটা বাস্তবায়ন হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।

এমনকি অনেকের বাড়িতে নলকূপ স্থাপনের কথা বলে সরকারি নির্ধারিত ফির চেয়েও বেশি টাকা নেওয়ার পরও নলকূপ স্থাপনের শতভাগ কাজ সম্পন্ন করেননি। এক বাড়িতে প্রায় দেড় বছর আগে নলকূপের শুধু পাইপ স্থাপন করেছে জনস্বাস্থ্যের ঠিকাদারের লোকজন। কিন্তু অবশিষ্ট কাজ আজ পর্যন্ত করেনি। এ রকম শত শত অনিয়মের মধ্যে চলছে নরসিংদী জনস্বাস্থ্য অধিদপ্তর।

এমনও অভিযোগ উঠছে, বিভিন্ন নামে-বেনামে মাঠপর্যায়ে নলকূপ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে এর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সরকারি দপ্তরের নলকূপ অপেক্ষাকৃত দরিদ্র ফ্যামিলিতে দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে, পৌর শহরের অনেক বিত্তশালীদের বাসাবাড়িতেও দেওয়া হয়েছে। আবার দেখা গেছে, অনেক জনপ্রতিনিধির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জনকে নলকূপ বরাদ্দের হিসাব কাগজপত্রে দেখানো হলেও মাঠপর্যায়ে এর কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি।

রায়পুরার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা কৃষক রুমান মিয়া জানান, প্রায় দেড় বছর আগে তাদের বাড়িতে একটি নলকূপের শুধু পাইপ স্থাপন করে চলে গেছে। অবশিষ্ট কাজ এখন পর্যন্ত করেনি। অফিসে যোগাযোগ করলে তারা জানায়, ‘আপনার নামে তালিকা খুঁজে পাচ্ছি না’।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন বলেন, প্রায় ৯ মাস আগে নির্ধারিত তথ্য অধিকার ফর্মে তথ্য চেয়ে আবেদন করি। পরে তথ্য নেওয়ার জন্য প্রকৌশলীর সঙ্গে বারবার যোগাযোগ করলেও তিনি নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে প্রকৌশলী জানান, কোনো তথ্য নিতে হলে ঠিকাদারদের অনুমতি লাগবে। ঠিকাদারদের অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া যাবে না। পরে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় ফের আপিল আবেদন করি।

তারপরও কোনো তথ্য দেননি। পরে নির্ধারিত ফরমে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করি। এ ছাড়া এ প্রকৌশলী তার বন্ধুর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নানা কৌশলে কাজ দিচ্ছেন এবং দুই বন্ধু মিলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

 

হঠাৎ ইরানে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’, মধ্যপ্রাচ্যে বাড়ছে রহস্য ও উত্তেজনা গোয়ালন্দে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠিত জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে সম্মাননা চোরের দলের ফুটবল খেলা কবে নরসিংদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর কাণ্ড’ ভুয়া ভাউচারেই হাওয়া কোটি টাকা! ফেসবুক স্ট্যাটাসে নূর মোহাম্মদ সেলিম সরকারকে নিয়ে বক্তব্য দিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দিতে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন মোহনা টেলিভিশনের দাউদকান্দি কার্যালয়ের মালামাল লুট করে তালা জুলিয়ে দেয় সন্ত্রাসীরা    দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক প্রাইভেটকার জব্দ ভুয়া বিলে শফিউল সিন্ডিকেটের পকেটে ৮ কোটি টাকা: গণপূর্ত সম্পদ বিভাগে হরিলুট ফ্যাসিস্ট আওয়ামী দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মানিক লাল দাস বরিশাল গণপূর্ত সার্কেল-কে অনিয়ম দুর্নী তির আখড়ায় পরিণত করেছেন। টেন্ডারবাণিজ্যের গডফাদার: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সাম্রাজ্য; আওয়ামী লীগের সিন্ডিকেটের মাস্টারমাইন্ড তিনি আওয়ামী পৃষ্ঠপোষকতায় গণপূর্তে তামজিদ সিন্ডিকেট: এক দশকেও ভাঙেনি দুর্নীতির জাল। মেয়েদের চুল পড়া বন্ধ করার ১০টি কার্যকর উপায় | স্বাস্থ্যকর ও ঘন চুলের গাইড ২০২৬ মেয়েদের ওজন কমানোর সহজ ডায়েট চার্ট ও ব্যায়াম | স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর গাইড ২০২৬ SSC Result 2026 – এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম, প্রকাশের তারিখ ও মার্কশিট কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের দুর্দান্ত জয় গণপূর্তের প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ, নড়েচড়ে বসেছে দুদক সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ নিয়মিত অফিস করেন না ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী, খায়রুজ্জামান থমকে আছে গণপূর্তের উন্নয়ন কাজ” কুমিল্লা উপসহকারী প্রকৌশলী একরামুল হকের ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ চট্টগ্রামে সিএনজি প্রতিস্থাপনে ৬০কোটি ঘুষ বাণিজ্য করা বিআরটিএর ডিডি সুব্রত দেবনাথ বহাল তবিয়তে মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিকীর পেটে উন্নয়ন প্রকল্পের ৫০ কোটি টাকা আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে দুদকে অভিযোগ: সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দাউদকান্দিতে তালাবদ্ধ বাড়ির গেট কেটে চুরি  স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুট সাংবাদিক মনির হোসেন এর ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দাউদকান্দিতে সংবাদ সম্মেলন দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ