খুঁজুন
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র, ১৪৩২

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ-আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ থেকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ-আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ থেকে

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানে নিয়োগ চলছে, পদের সংখ্যা ৬৩৮ জন। আবেদন শুরু ১৮ এপ্রিল ২০২৪ সকাল ৯ টা থেকে ১৯ মে ২০২৪ রাত ১২ টা পর্যন্ত।

 

 ১৭ই এপ্রিল, ২০২৪  ৬৪৮

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে

  1. প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধি-বিধানে কোনরুপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হবে।
  2. সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট, প্রবেশ পত্র এবং মোবাইল এস.এম.এস. এর মাধ্যমে জানানো হবে।
  3. অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট (www.dls.gov.bd) এর ‘অনলাইন নিয়োগ’ আইকনে পাওয়া যাবে।
  4. ক) আবেদন শুরুর তারিখ ও সময় : ১৮/০৪/২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকা হতে।
    খ) আবেদনের শেষ তারিখ ও সময় : ১৯/০৫/২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।
  5. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  6. মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদন পত্রের হার্ডকপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণকের সত্যায়িত অনুলিপির ২ (দুই) সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
  7. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার অনুকুলে ‍মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল এডজুটেন্ট ইস্যুকৃত সনদ (সকল সনদ সত্যায়িত) দাখিল করতে হবে।
  8. আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবরে ২০০/- (দুইশত) টাকা অফেরৎযোগ্য ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
  9. ১৯ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  10. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
  11. আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।
  12. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  13. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  14. অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদন পত্র দাখিল বা Submit করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  15. নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  16. আবেদনকারীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রানিসম্পদ চাকরির নিয়োগ এর তথ্য নিচে দেখুন

 

আপনি নোটিশ বিজ্ঞাপন এর প্রাণিসম্পদ টি সরাসরি

এখান থেকে pdf download করে দেখতে পারবেন

ত্যাগ: প্রাণীসম্পদ জব সার্কুলার ২০২৪, প্রাণীসম্পদ চাকরির নিয়োগ এপ্রিল ২০২৪, প্রাণীসম্পদ চাকরির আবেদনের নিয়ম, প্রাণীসম্পদ চাকরির কাজ, প্রাণীসম্পদ চাকরির বেতন কত, প্রাণীসম্পদ জব সার্কুলার তারিখ ২০২৪, প্রাণীসম্পদ নিয়োগ কবে, প্রাণীসম্পদ চাকরির প্রশ্ন pdf, ২০২৪ প্রাণীসম্পদ চাকরির নিয়োগ, pranisompod job circular 2024, prani sompod job start date 2024, প্রাণীসম্পদ জব সার্কুলার ২০২৪, প্রাণীসম্পদ চাকরির আবেদনের নিয়ম

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার পতনের পর শামীম আত্মগোপনে ছিলেন এবং ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শামীমকে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে ডাকেন।

সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এই হত্যার পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে হামলাটি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গ্রীন টিভি’ ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গত রবিবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের মারধর করে প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের পেশাদার ভিডিও সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় গ্রীন টিভির ভিডিও জার্নালিস্ট মোঃ শরীয়তুল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ গ্রীন টিভিতে নাওড়া এলাকার মোশাররফ হোসেনের মাদক ব্যবসা, নারী নির্যাতন ও সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ৫ এপ্রিল বিকেলে গ্রীন টিভি, প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পুনরায় সংবাদ সংগ্রহে নাওড়া এলাকায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা সাংবাদিকদের এলোপাথাড়ি মারধর ও লাঞ্ছিত করে। একপর্যায়ে বিবাদী শরীয়তুল্লা গ্রীন টিভির ১৭ লাখ টাকা মূল্যের একটি প্যানাসনিক-৩৭২ ভিডিও ক্যামেরা, ৪০ হাজার টাকার ট্রাইপড এবং ৮০ হাজার টাকা মূল্যের একটি ওয়্যারলেস মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাস্থলে শোরগোল শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সাংবাদিকদের হত্যার হুমকি দিয়ে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দ্রুত সটকে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ শরীয়তুল্লা বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাদের মূল্যবান সরঞ্জাম লুট করার পাশাপাশি আমাদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করছি।”

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত সময়ের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শরিফুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শরিফুল ইসলামের পৈতৃক ও নামজারীকৃত জমি সিএস ২৪৯, আরএস ২৮৯ ও বিএস ৩৮ নং খতিয়ানভুক্ত। ৫০৩, ৫০৫, ৫০৭/৮৩৩ ও ৫০৭ দাগে মোট ৭৫ শতক জমির সব ধরনের কাগজপত্র হালনাগাদ রয়েছে বলে তিনি দাবি করেন।

শরিফুল ইসলামের অভিযোগ, পাশের দাগে জমি কিনে দখলে থাকা মোস্তাক বেপারী ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে সুযোগ নিয়ে তাদের জমির অতিরিক্ত অংশ দখলে রেখেছেন। তিনি দীর্ঘদিন বাড়িতে না থাকায় এ দখল আরও বিস্তৃত হয়। কয়েক দফা মৌখিকভাবে জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা বিষয়টি কালক্ষেপণ করে আসছিলেন।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে নিজের দখলীয় জমিতে বালু ভরাটের কাজ শুরু করতে গেলে মোস্তাক বেপারী পক্ষের লোকজন বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় মুসা তালুকদার বাধা না দেওয়ার জন্য একাধিকবার নিষেধ করলেও তা উপেক্ষা করে মোস্তাক বেপারী, তার স্ত্রী, ছেলে নজরুল ও তার স্ত্রী, মিলন শাহর স্ত্রীসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তীতে শরিফুল ইসলাম বাড়িতে ফিরে গেলে প্রায় এক ঘণ্টা পর মিলন শাহ, তার স্ত্রী, নজরুল ও তার স্ত্রীসহ আরও কয়েকজন সাগর মেম্বারের উপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও জবাই করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

প্রাণভয়ে তিনি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় অভিযুক্তরা তার বাড়ির তিনটি ঘরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং দরজা ভাঙার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে তিনি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিমকে ফোন করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ভুক্তভোগী জানান, পুরো ঘটনার সময় তিনি ঘরের ভেতর থেকে ফেসবুক লাইভে ছিলেন এবং পুলিশ না আসা পর্যন্ত লাইভ বন্ধ করেননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর উপজেলা ছাত্রদল নেতা মুক্তার প্রধান ও সাগর মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল অভিযুক্তদের বাড়ির দিকে যায়।

পরে এসআই আবুবকর ঘটনাস্থলে এসে ঘটনার বিবরণ নেন। তবে অভিযোগকারী দাবি করেন, পুলিশকে প্রকৃত ঘটনার পরিবর্তে সাগর মেম্বার ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের মতো করে তথ্য উপস্থাপন করেন, যা তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

শরিফুল ইসলামের অভিযোগ, অতীতেও চন্দ্রশেখরদী এলাকায় নির্মাণাধীন ভবন ভাঙচুর, নৈয়াইর এলাকায় প্রবাসী লিটন মিয়ার বাড়িতে হামলা, নশ্বিপুরে জোরপূর্বক সাতটি দোকান দখলসহ মারুকা ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি স্পর্শকাতর ঘটনার সঙ্গে একই গ্রুপের সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে তিনি প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন,

“আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবার ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’