খুঁজুন
, ,

সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
[shared_counts]
সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল

সামিরা খান মাহি একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি ২০১৪ সালে Rang RTV 20 20 Colours Model Search প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।

  • মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬: সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব অর্জন করেছেন। তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। 

  • আন্তর্জাতিক মঞ্চ: আগামী ১১ নভেম্বর ২০২৬ থেকে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। 

মডেলিংয়ের পাশাপাশি সামিরা খান মাহি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত কাজের মধ্যে তরুণ তুর্কী, পারিবারিক গোলযোগ, নীড় খোঁজে গাঙচিল, লাইফ ইন এ মেট্রো, শুভ্রার ওয়ারড্রব, আকাশ বাড়িয়ে দাও, ম্যাচিং ব্রাদার ও এক পা দু’পা উল্লেখযোগ্য।

২০২২ সালে প্রকাশিত The Daily Star-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে তিনি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছিলেন এবং ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেছিলেন। একই প্রতিবেদনে বঙ্গের অরিজিনাল ওয়েব সিরিজ Girls’ Squad-এর প্রথম মৌসুমে তাঁর অভিনয়ের কথাও উল্লেখ করা হয়।

২০২৩ সালে তিনি বাশার জর্জিস পরিচালিত ওভারট্রাম্প (Overtrump) ওয়েব সিরিজে অভিনয় করেন। জাগো নিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটিকে তাঁর প্রথম ওয়েব সিরিজ হিসেবে উল্লেখ করেন। সিরিজটিতে চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী ছিলেন।

২০২৪ সালে মেকআপ ছাড়া তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গায়ের রং নিয়ে বিদ্রূপের বিষয়টি সংবাদমাধ্যমে আলোচিত হয়। এ প্রসঙ্গে The Daily Star-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি বাহ্যিক চেহারার পরিবর্তে কাজের ভিত্তিতে মূল্যায়ন করার আহ্বান জানান।

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে মাহি অভিনয়ের ভুলত্রুটি সংশোধন, কাজের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কথা বলেন।

২০২৬ সালে তাঁর অভিনীত মায়ার সংসার ও কর্মফল নামের দুটি মিনি সিরিজ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জাগো নিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, কর্মফল পরিচালনা করেন মহিন খান এবং মায়ার সংসার পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক। একই বছর তিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসায় যুক্ত হওয়ার কথাও সংবাদমাধ্যমে জানান।

আরো পড়ুন: চুল পড়া বন্ধ করবেন যেভাবে

বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
[shared_counts]
বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি

লেখক ‘ মাইনুল ইসলাম মহিন, সম্পাদক ও প্রকাশক’ দৈনিক ভোরের নতুন বার্তা।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল শামসুন্নাহার স্মৃতির, চলচ্চিত্রাঙ্গন যাকে ‘পরীমনি’ নামেই চেনে। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ঢালিউডে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। তবে এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তাঁর বাণিজ্যিক সাফল্যের পরিসংখ্যান বেশ ভিন্ন চিত্র তুলে ধরে।

​উইকিপিডিয়া ও চলচ্চিত্র সংশ্লিষ্ট তথ্যভাণ্ডারের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীমনি অভিনীত ৩৫টি চলচ্চিত্রের মধ্যে ২৪টি মুক্তি পেয়েছে। বাকি ১১টি সিনেমা নানা জটিলতায় এখনও মুক্তির অপেক্ষায়। মুক্তিপ্রাপ্ত ২৪টি চলচ্চিত্রের মধ্যে প্রায় ১৯টিই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি এবং বাকি ৫টি ছবিকে গড়পড়তা ব্যবসাসফল হিসেবে বিবেচনা করা হয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক অঙ্কে একের পর এক ব্যর্থতা সত্ত্বেও ঢাকাই সিনেমার মূল ধারায় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

​বাণিজ্যিক বিপর্যয়ের ভিড়েও কয়েকটি নির্দিষ্ট কাজ পরীমনিকে অভিনেত্রী হিসেবে পরিচিতি এনে দিয়েছে। ২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে ‘শুভ্রা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে ২০২০ সালে করোনা মহামারির স্থবিরতার মধ্যেও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে দর্শক টেনে প্রশংসিত হয়।

এছাড়া ২০১৬ সালে যৌথ প্রযোজনার অ্যাকশনধর্মী ছবি ‘রক্ত’, ২০২২ সালে ওটিটি ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘গুণীন’ এবং ২০২৩ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘মা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়।

​পর্দার অভিনয়ের চেয়েও পরীমনি বরাবরই বেশি আলোচনায় থেকেছেন তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘটনাপ্রবাহ ও বিতর্কের কারণে। শুটিং সেটে অপেশাদার আচরণ কিংবা শিডিউল সংক্রান্ত জটিলতার অভিযোগ যেমন তাঁর ক্যারিয়ারে এসেছে, তেমনি বড় ধরনের আইনি ও সামাজিক বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন তিনি, যা দেশজুড়ে আলোড়ন তোলে।

​সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই বছরের ৪ আগস্ট বনানীর বাসা থেকে মাদকদ্রব্যসহ তাঁকে আটক করে র‍্যাব। পরবর্তীতে প্রায় এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এ মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা তৎকালীন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির অপেশাদার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এলে এবং তা তদন্তে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

​এর বাইরে তাঁর প্রেম, বিয়ে ও বিচ্ছেদের খবরও নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছে। বিশেষ করে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান জন্ম এবং পরবর্তীতে তাঁদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদ ঘিরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে দীর্ঘ আলোচনা-সমালোচনা চলে। বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা কিংবা সামাজিক মাধ্যমে তাঁর দেওয়া আক্রমণাত্মক বক্তব্যও নানা মহলে সমালোচিত হয়েছে।

​চলচ্চিত্রের বক্স অফিসে বড় অংকের সাফল্য খুব বেশি না থাকলেও, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিজের দৃশ্যমান উপস্থিতি বজায় রেখে বরাবরই আলোচনায় থাকতে পেরেছেন পরীমনি। পেশাগত ব্যর্থতা এবং ব্যক্তিগত জীবনের বহুমুখী টানাপোড়েন পেছনে ফেলে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত নাম হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
[shared_counts]
যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প

​আন্তর্জাতিক ডেস্ক:

​যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান সংঘাত নিয়ে তীব্র রাজনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস আগে ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করলেও, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে উল্টো ওয়াশিংটনেই রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে গেছে।

​কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া ট্রাম্পের সামনে এখন যুদ্ধ অবসানে প্রধানত তিনটি পথ খোলা রয়েছে—তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা, সীমিত পরিসরে সুনির্দিষ্ট সামরিক হামলা, অথবা দীর্ঘমেয়াদি নৌ অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখা।

​বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। উপসাগরীয় অঞ্চলের একটি দেশের সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা পরিস্থিতি মূল্যায়ন করে মন্তব্য করেন, ‘ইরানে শাসনব্যবস্থা বদলাতে গিয়ে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে ইরান।’ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এমন একতরফা বিজয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোও বিস্মিত হয়েছে বলে জানান তিনি।

​যুদ্ধের সূচনা ও বৈশ্বিক প্রভাব

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান উপসাগরীয় বিভিন্ন কৌশলগত স্থাপনা ও হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে মার্কিন অর্থনীতি ও ভোটারদের ওপর। সামরিক অভিযানে ইরানের অবকাঠামোর বড় ক্ষতি হলেও দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।

​কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ফলে ট্রাম্পের সামরিক সিদ্ধান্তের ওপর আইনি ও রাজনৈতিক সীমাবদ্ধতা তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর সক্ষমতা ও আগ্রহ এখন ওয়াশিংটনের কমে গেছে। ফলে নিজেদের রক্ষা করতে পরমাণু স্থাপনায় প্রতীকী বা সীমিত হামলা চালিয়ে বিজয় দাবি করার চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। তবে বিশ্লেষকদের মতে, এমন কোনো একতরফা চুক্তি হওয়া ঝুঁকিপূর্ণ—যা ইরানকে বিজয়ী এবং ট্রাম্পকে পরাজিত হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরবে।

​নতুন সামরিক পদক্ষেপের ঝুঁকি

রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, মধ্যবর্তী নির্বাচন পার হয়ে যাওয়ায় এবং তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক সুযোগ না থাকায় ট্রাম্পের ওপর নির্বাচনি চাপ কমেছে। সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আবদুল আজিজ সাগেরের মতে, ঐতিহাসিক উত্তরাধিকার ও রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করতে ট্রাম্প বরং আরও আক্রমণাত্মক হতে পারেন। ইরান যদি সংঘাতকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে থাকে, তবে ট্রাম্প কঠোর সামরিক প্রত্যুত্তর বেছে নিতে পারেন।

​ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট ও ভুল হিসাবের শঙ্কা

সংঘাতের আরেক পক্ষ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও টালমাটাল। গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ১২০ আসনের নেসেটে মাত্র ৫৩টি আসন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে আটটি কম। ট্রাম্প ও নেতানিয়াহু—উভয় নেতাই এখন নিজ দেশে রাজনৈতিক অস্তিত্ব সংকটে থাকায় দৃষ্টি ঘোরাতে সংঘাতের পরিধি আরও বাড়াতে পারেন বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা।

​আবুধাবিভিত্তিক এমিরেটস পলিসি সেন্টারের প্রেসিডেন্ট এবতেসাম আল-কেতবি সতর্ক করে জানান, ওয়াশিংটনের সমঝোতার তাড়াহুড়োকে যদি তেহরান মার্কিন ‘দুর্বলতা’ হিসেবে দেখে আপসহীন অবস্থান নেয়, তবে সংঘাত অনিয়ন্ত্রিত রূপ নিতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অবাধ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সাময়িক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে আরও বড় বিপর্যয়ের জন্ম দেবে।

​তেহরানের সর্বোচ্চ সতর্কতা

নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের রাজনৈতিক সংকটে স্বস্তি দেখা গেলেও সতর্কতা কমায়নি তেহরান। নির্বাচনের রায়কে ‘যুদ্ধের বিরুদ্ধে রায়’ আখ্যা দিয়ে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, পরাজয়ের গ্লানি ঢাকতে ট্রাম্প আকস্মিক হামলা চালাতে পারেন—এমন আশঙ্কায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চাপের মুখে হরমুজ প্রণালি বা সামরিক নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না।

​সব মিলিয়ে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মধ্যপ্রাচ্য যুদ্ধের সমীকরণকে পুরোপুরি বদলে দিলেও এটি দ্রুত শান্তি আনবে, নাকি দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে নতুন কোনো বিধ্বংসী সামরিক সংঘাতের সূচনা করবে—তা এখনো অনিশ্চিত।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

 

হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, তিতাস উপজেলা শাখার আয়োজনে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন মাঠে এ বর্ণাঢ্য কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের পর্দা নামে। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সভাপতি আহাম্মেদ মোফাচ্ছের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ জোর দেন।

সমাবেশের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম, কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি,

বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার ও প্রশিক্ষক আবুল খায়ের এএলটি, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বিশিষ্ট স্কাউটার লেয়াকত আলী সরকার, কাব লিডার মোহাম্মদ মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও উডব্যাজার মোহাম্মদ হযরত আলী এবং সহকারী কমিশনার ও উডব্যাজার ফারহানা সরকার ইভা।

এ ছাড়া পুরো আয়োজনের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও কোর্স লিডার হুমায়ূন কবির। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজনের বিভিন্ন পর্বে সক্রিয় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি কাব ইউনিট এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ছয়জন করে কাব সদস্য এবং একজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরীতে তাঁবুতে রাত্রিযাপন, পিয়ারা সাজানো, ক্যাম্প ফায়ার বা মহা তাঁবু জলসা এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কাব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসার সফল সমাপ্তি ঘটে।

সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ