খুঁজুন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

তারাবি না পড়লে রোজা হবে কি?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
তারাবি না পড়লে রোজা হবে কি?

 

ইসলামিক ডেক্স রিপোর্ট:

কেউ যদি রোজা রাখে, কিন্তু তারাবির নামাজ না আদায় করে। তাহলে কি তার রোজা হবে? আর যারা তারাবি ১০ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়ে উঠে চলে যায়— তার তারাবি আদায় হবে?

 

এই প্রশ্নের উত্তর হলো- আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় আমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল— তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

 

সুরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। যারা মুসলমান, যারা সুস্থ, যারা বালেগ-প্রাপ্ত বয়স্ক, যাদের শারীরিক ও মানসিক রোগ নেই, তাদের জন্য রোজা রাখা ফরজ। তাদের অবশ্যই দিনের বেলা রোজা রাখতে হবে। সুবহে সাদিক থেকে-সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পানাহার ও যৌনাচার ত্যাগ করতে হবে।

 

এটিই হচ্ছে রোজা বা সিয়াম। আর রাতে ইবাদতগুলোর মধ্যে এশার নামাজ ফরজ, বিতর পড়া ওয়াজিব; অন্যান্য নফল বা সুন্নাত সুযোগ থাকলে পড়বে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা দান করেছেন। তবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে— দিনের বেলা রোজা রাখে, তাহলে তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নাত ও তারাবির মাধ্যমে তার যে মর্যাদা পাওয়ার সুযোগ ছিল, তা থেকে সে বঞ্চিত হলো।

 

আর কেউ যদি বিশ রাকাত না পড়ে, আট রাকাত বা বারো রাকাত পড়ে— তাহলে সে আট রাকাতের সাওয়াব পেয়ে যাবে। কিন্তু বিশ রাকাত পড়ার যে সাওয়াব ছিল, তা থেকে নিজেকে বঞ্চিত করল। এ ক্ষেত্রে সবাইকে খেয়াল রাখতে হবে— এই দুনিয়ার নামাজ-রোজা ইত্যাদি ইবাদতের অর্জন দিয়ে আখেরাতের লক্ষ লক্ষ বছর জীবন অতিবাহিত করতে হবে। কাজেই এ আমলগুলো আমাদের যত বেশি নেওয়া যায়, ততবেশি আখেরাতে আমাদের স্বচ্ছল জীবন আসবে। এজন্য যারা সুস্থ-সবল ও কোনো বাধা-বিপত্তি নেই, তারা যেন কম

 

করার চেষ্টা না করেন; বরং বেশি করার চেষ্টা করেন। তারা শুধু বিশ রাকাতই নয়; বরং আরও বেশি পড়বেন, নফল নামাজ পড়বেন। কারণ, বেশি প্রাপ্তির মাস রমজান, তাই বেশি বেশি করে সাওয়াব আদায় করে নিতে হবে।

সূত্র: সুরা বাকারা, আয়াত ১৮৩; সহিহ মুসলিম, হাদিস : ১১,৭৫৯; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস : ৮৩৮৬)

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭ 

এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বিএনপির বিজয় লাভ। এবং সংসদ সদস্যদের মধ্যে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বর্তমান সরকার। নিম্নে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টনের তালিকা দেওয়া হলো।

তারেক রহমান, প্রধানমন্ত্রী।

মন্ত্রী ২৫ জন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

হাফিজ উদ্দিন আহমেদ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
পররাষ্ট্র মন্ত্রণালয়

আব্দুল আউয়াল মিন্টু
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

মিজানুর রহমান মিনু
ভূমি মন্ত্রণালয়

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ধর্ম মন্ত্রণালয়

নিতাই রায় চৌধুরী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

খন্দকার আব্দুল মোক্তাদির
বাণিজ্য মন্ত্রণালয়

আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মো. আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
কৃষি মন্ত্রণালয়

আফরোজা খানম রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
পানি সম্পদ মন্ত্রণালয়

আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

মো. আসাদুজ্জামান
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

জাকারিয়া তাহের
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

আ ন ম এহসানুল হক
শিক্ষা মন্ত্রণালয়

সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী ২৪ জন।

ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র মন্ত্রণালয়

ববি হাজ্জাজ
শিক্ষা মন্ত্রণালয়

আমিনুল হক (টেকনোক্র্যাট)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

এম রশিদুল জামান মিল্লাদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

মো. শরিফুল আলম
বাণিজ্য মন্ত্রণালয়

সুলতান সালাউদ্দিন টুকু
কৃষি মন্ত্রণালয়

ব্যারিস্টার কায়সার কামাল
ভূমি মন্ত্রণালয়

ফরহাদ হোসেন আজাদ
পানি সম্পদ মন্ত্রণালয়

মীর মো. হেলাল উদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়

মো. রাজিব আহসান
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়

মো. আব্দুল বারী
জনপ্রশাসন মন্ত্রণালয়

মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

জুনায়েদ আব্দুর রহিম সাকি
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

ফারজানা শারমিন পুতুল
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়

শেখ ফরিদুল ইসলাম
পরিবেশ, ধর্ম ও আইন

নুরুল হক নুর
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ইয়াসের খান চৌধুরী
তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়

এম ইকবাল হোসেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

এম এ মুহিত
স্বাস্থ্য, ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

আহমদ সোহেল মঞ্জুর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রীসভা, মন্ত্রীদের তালিকা, মন্ত্রীদের পদ সহ নামের তালিকা, বাংলাদেশের মন্ত্রীদের নাম, বাংলাদেশে সকল মন্ত্রীদের তালিকা PDF, মন্ত্রীদের লিস্ট

তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! 

অনুসন্ধানী প্রতিবেদন:

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর এলাকার রানীগঞ্জ পর্যন্ত নামে–বেনামে গড়ে তোলা বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে।

প্রকৌশলী সিদ্দিকুর রহমানের পিতার নাম একুব আলী। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায়। স্থানীয় সূত্র জানায়, চাকরিতে যোগদানের আগে তার পরিবারে উল্লেখযোগ্য কোনো স্থাবর সম্পদ ছিল না। পৈতৃক ভিটেমাটিতে বর্তমানে তার বড় ভাই বসবাস করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৯৪–৯৫ সালে তিনি তিতাস গ্যাসে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এরপর বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও সাভার অঞ্চলে দায়িত্ব পালন করেন।

অনুসন্ধানে জানা গেছে, দায়িত্ব পালনকালে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে শিল্পকারখানা ও আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে—শত শত শিল্পপ্রতিষ্ঠান এবং কয়েক হাজার আবাসিক ভবনে বেআইনিভাবে গ্যাস সংযোগ দিয়ে সরকারকে হাজার কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সিন্ডিকেট বিপুল অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা গেছে—রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট

গাজীপুর সিটি এলাকায় স্ত্রী ও সন্তানের নামে একাধিক প্লট

কাপাসিয়া থানার নিকট রানীগঞ্জ এলাকায় শত বিঘার বেশি জমি, যেখানে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রস্তুতি চলছে।

অনুসন্ধানে উঠে এসেছে, প্রকৌশলী সিদ্দিকুর রহমান তার দুই সন্তানকে কানাডা ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছেন এবং সেখানেই তাদের বসবাসের ব্যবস্থা করেছেন।

এছাড়া স্ত্রীর ব্যবহারের জন্য রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নামে বিভিন্ন ব্যাংকে এফডিআর ও সঞ্চয়পত্রে কোটি কোটি টাকা জমা থাকার অভিযোগও পাওয়া গেছে।

রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে প্রাপ্ত বেতন ও আনুষঙ্গিক সুবিধার সঙ্গে এসব সম্পদের আকাশচুম্বী ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল। অনুসন্ধানকারীদের মতে, এসব সম্পদের বৈধ উৎস নির্ধারণে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ ব্যাপারে জানতে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের মুঠো ফোনে একাধিক ফোন করেও তার মতামত নেয়া সম্ভব হয়নি।

সচেতন মহলের দাবি, তিতাস গ্যাসের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো দুদককে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে আনা হোক।

বিক্ষোভের ডাক এনসিপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
বিক্ষোভের ডাক এনসিপির

 

 

শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ শনিবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন-

পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।

আজ শনিবার রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া কারওয়ান বাজার মোড় অবরোধ সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা, স্থাবর সম্পদে উল্লেখ করেননি কিছু দেবিদ্বারে পাঁচ বছরের শিশুকে বলাৎকার : মামলা তুলে নিতে পরিবারকে হুমকী  গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার DIDARUL ALAM দিদারুল আলম ফুটপাত দখলে ‘ভাইরাল মিজান ভাতের হোটেল’ শেওড়াপাড়ায় জনদুর্ভোগ, সাংবাদিক হেনস্তার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল করিমের জন্মদিনে দেবিদ্বারে কেক কাটা অনুষ্ঠান এখনো সরকারি বাসা ছাড়েননি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ ১১ বছরের লুকানো সাম্রাজ্য: রাকিবুলের কোটি টাকার টেন্ডার বাণিজ্য | পর্ব-০২  ভিংলাবাড়ী–কোম্পানীগঞ্জে মাদকের তাণ্ডব: সালাউদ্দিনের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে নতুন প্রজন্ম (পর্ব–০১) দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে