খুঁজুন
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র, ১৪৩২

দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে

 

স্টাফ রিপোর্টারঃ

টিআর, কাবিখা এবং কাবিটা হলো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সরকারের দুটি ভিন্ন কর্মসূচি। এই প্রকল্পগুলি মূলত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর মাধ্যমে বাস্তবায়িত হয়, আর এই সুযোগে অনেক উপজেলা পিআইও জড়িয়ে পড়েন ঘুষ দুর্নীতি আত্মসাৎ করে ফেলেন প্রকল্পের অর্থগুলো ভুয়া বিল ভাউচার দেখিয়ে, রংপুর মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি একাধিক প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধ অর্থে বানিয়েছেন সম্পদের পাহাড় কিন্তু কোন এক অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ কার্যকর হয় না আছেন তিনি বহাল তবিয়তে। মোঃ মনিরুজ্জামান সরকারের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমরই উপজেলার দরিদ্র কৃষকের সন্তান। তিনি ২০১১ সালের ৭ জুলাই পিআইও (অ্যাডহক) হিসেবে যোগদান করেন ঠাকুরগাঁওর বোদাগঞ্জ উপজেলায়। যোগদানের ছয় মাস পর পূর্ণাঙ্গ পিআইও হন তিনি। এরপর তিনি বদলি হন দিনাজপুর  কাহারোল উপজেলায়।এরপর থেকেই শুরু হয় তার বিরুদ্ধে অনিয়ম ঘুষ দুর্নীতি আর প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ, রয়েছে তার বিরুদ্ধে একটি বিশাল অভিযোগের তালিকা: দিনাজপুর কাহারোল উপজেলায় বিভিন্ন অনিয়ম দুর্নীতির ভাগ তৎকালীন এমপি মনোরঞ্জনশীল গোপালকে না দেওয়ার দ্বন্দ্বে তার সুপারিশে বদলি হন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।একাধিক সূত্রের তথ্যে জানা যায়, ‘২০১৪ থেকে ১৬ সালের দিকে তিনি নবাবগঞ্জ উপজেলায় থাকাকালে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় ১০ কোটি টাকার টিআর ও কাবিখার বিশেষ প্রকল্প নিয়ে আসেন। সেই প্রকল্পের কাজ না করে অধিকাংশ অর্থ আত্মসাৎ করেন। ওই সময়ে বিষয়টি জানাজানি হলে তৎকালীন সময়ে বগুড়ার দুদকের এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, পরে তড়িঘড়ি করে প্রকল্পের কিছু কাজ করেন তিনি। এরপর পিআইও তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের  ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তিনি ওই সময়ে ডিজির সঙ্গে সখ্য গড়ে তুলে সারা দেশের পিআইওদের বদলিবাণিজ্য করতেন। অভিযোগ আছে এসব করে ওই সময়ে ৪০ থেকে ৫০ কোটি টাকা আয় করেন মনিরুজ্জামান সরকার।২০২৩-২৪ অর্থবছরে শুকুরেরহাট ডিগ্রি কলেজের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল টিআরের ৩ লাখ টাকা। প্রকল্পের চেয়ারম্যান ছিলেন সহকারী অধ্যাপক শওকত হোসেন। তাকে দুই দফায় ৩ লাখ টাকার কাগজে স্বাক্ষর নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন শওকত হোসেন। শুকুরেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও উন্নয়নের জন্য টিআরের ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পেও দুই দফায় ১ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এটাও বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন ওই প্রকল্পের চেয়ারম্যান সহকারী শিক্ষক আবদুল কাইয়ূম।শুধু ওই প্রকল্পই শেষ নয় আরো অভিযোগ আছে, ঠাকুরবাড়ি বাজার হতে পূর্ব জামে মসজিদের মাঠে মাটি ভরাটের জন্য ৪ লাখ ৬২ হাজার টাকা, দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাটি ভরাট ও উন্নয়নের জন্য কাবিখা ও কাবিটার তিন দফায় ২০ টন ১৭৪ কেজি গম এবং ২ লাখ টাকা, বড়বালা ইউনিয়নের তাজুলের বাড়ি হতে খালেকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৩ লাখ ৫ হাজার, রানীপুকুরের বুজরুক নূরপুর বাড়ি হতে মনজুর বাড়ি পর্যন্ত রাস্তা ভরাটের জন্য ৩ লাখ, ইমাদপুর ইউনিয়নে মসজিদপাড়া পাকা রাস্তা হতে চড়পাড়াগামী রাস্তা সংস্কারের জন্য ৫ লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি হতে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৫ লাখ, উপজেলা পরিষদ রাস্তা নির্মাণের জন্য ৪ লাখ টাকা এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাটের জন্য ১৩ টন গম বরাদ্দসহ অন্তত আরও ৩০টি প্রকল্প বাস্তবায়নের নামে ভুয়া বিল ভাউচার করে অর্থ হরিলুট করা হয়েছিল।পিআইও মনিরুজ্জামান তৎকালীন সময়ে নিজ অফিস খরচের কথা বলে সাবেক এমপির কাছ থেকে টিআর ও কাবিটার ১৪ লাখ টাকা এবং কাবিখার ১৩ টন গম বরাদ্দ নিয়েছেন। যার কাজ দেখানো হয়েছে উপজেলা পরিষদের সংলগ্ন রাস্তা নির্মাণ ৪ লাখ টাকা, ইমাদপুর ইউনিয়নের মসজিদপাড়া পাকা রাস্তা হতে চড়পাড়াগামী রাস্তা সংস্কার ৫ লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি হতে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কার ৫ লাখ এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাট ১৩ টন গম। এসব প্রকল্পের চেয়ারম্যান করা হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের। তবে এসব কাজ না করে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে নিয়েছিলেন পিআইও। যদিও জনপ্রতিনিধিদের দাবি ছিল, তারা প্রকল্পের টাকা ব্যাংক থেকে তোলার বিষয়ে কিছুই জানতেন না।২০২২-২৩ অর্থবছরে পিআইওর কার্যালয়ে উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩ লাখ ২২ হাজার এবং গেল অর্থবছরে একই কাজের জন্য তিন দফায় বরাদ্দ বাড়িয়ে হয় ৭ লাখ ৫৬ হাজার টাকা। তৎকালীন সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একজন স্টাফ জানিয়েছিলেন, অফিসে পিআইও তিন দফায় প্রায় ১১ লাখ টাকা বরাদ্দ নিয়েও কোনো কাজেই করেননি। ওই স্টাফ আরও জানিয়েছিল, পিআইও টিআর প্রকল্প থেকে দুই দফায় কম্পিউটার সেট কেনার জন্য ১ লাখ ৯৬ হাজার ৪৯৭ টাকা বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছিলেন। এর এক মাস আগে মন্ত্রণালয় থেকে কম্পিউটার সেট কেনার জন্য ১ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছিলেন তবে সেটাও অদৃশ্য হয়ে গেয়েছিল।অভিযোগের লম্বা তালিকার ভিতরে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ব্রিজ নির্মাণ, টিআর ও কাবিটা প্রকল্পের কাজ কাগজে-কলমে শতভাগ দেখিয়ে বিল পাস করে ট্রেজারি অফিসের মাধ্যমে পিআইও মনিরুজ্জামান সরকার নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এন আরবিসি ব্যাংকের মিঠাপুকুর শাখায়  প্রায় ৩ কোটি টাকা রেখেছিলেন। সেই ঘটনায় তৎকালীন সময়ে রংপুর সহ সারা দেশের তোলপাড় সৃষ্টি হয়, তুমুল বিতর্কের পরে ব্যাংক থেকে টাকা তুলে চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল তবে সেই প্রকল্পের ১০ থেকে ২০% কাজ বাস্তবায়ন না করে টাকা ছাড় দিয়েছিলেন অদৃশ্য কারণে। অভিযোগ আছে বিভিন্ন ঘুষ লেনদেনের জন্য ঢাকা থেকে বিভিন্ন ব্যক্তিকে এনে বেতন দিয়ে নিজের অফিসে কাজ করান, তাদের মাধ্যমেই বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করেন।বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের সঙ্গে তার ছিল গভীর সখ্যতা মিলেমিশে ভাগবাটোয়ারা করে খেতেন প্রকল্পের অর্থ, রংপুর জেলার ও পূর্ণবাসন কর্মকর্তা মোতাহার হোসেনের সঙ্গে ছিল তার গুরু শিষ্য সম্পর্ক, মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে অধিকাংশ অভিযোগ সামাল দিতেন মোতাহার হোসেন এবং প্রকল্পের অর্থ গুলো তারা দুইজন মিলে মিশে খেতেন, তবে সম্প্রতি ঘুষ দুর্নীতি ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোতাহার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে এখানেও সবাই অবাক হয়ে গেছে কারণ মনিরুজ্জামান থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে।অভিযোগ আছে ঘুষ দুর্নীতি অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শূন্য থেকে বনে গেছেন শত কোটি টাকার মালিক অবৈধ অর্থ করেছেন বিপুল পরিমাণ সম্পদ সেই তালিকায় রয়েছে: রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় কোটি টাকায় জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন। গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে থাকার জন্য বহুতল ভবন, রয়েছে ১৬ সিটের পাঁচ-সাতটি মাইক্রোবাস যেগুলোর রেন্ট এ কারে ভাড়ায় দিয়েছেন, নিজ এলাকায় করেছেন  তেলের পাম্প, কুড়িগ্রাম শহরের কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বিশাল ওষুধের দোকান, নিজে ব্যবহার করেন অর্ধকোটি টাকার গাড়ি, ব্যক্তিগত বিলাসিতার জন্য রয়েছে একাধিক ষ মোটরসাইকেল, অথচ তিনি বেতন পান ৩৫ থেকে ৪০ হাজার টাকা, তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়, দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু কোন অভিযোগ কখনো কার্যকর হয়নি অদৃশ্য কারণে।এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, অনেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আমাদের নজরদারিতে রয়েছে অনেকের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে যদি ঘুষ দুর্নীতি অবৈধ অর্থে সম্পদ অর্জনের তথ্য থাকে তবে সেটা খতিয়ে দেখা হবে এবং গণমাধ্যমে প্রকাশিত সকল সংবাদ আমরা গুরুত্ব সহকারে অনুসন্ধান করে দেখি।

এবিষয়ে পিআইও মনিরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কলটি ধরেন নি।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শরিফুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শরিফুল ইসলামের পৈতৃক ও নামজারীকৃত জমি সিএস ২৪৯, আরএস ২৮৯ ও বিএস ৩৮ নং খতিয়ানভুক্ত। ৫০৩, ৫০৫, ৫০৭/৮৩৩ ও ৫০৭ দাগে মোট ৭৫ শতক জমির সব ধরনের কাগজপত্র হালনাগাদ রয়েছে বলে তিনি দাবি করেন।

শরিফুল ইসলামের অভিযোগ, পাশের দাগে জমি কিনে দখলে থাকা মোস্তাক বেপারী ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে সুযোগ নিয়ে তাদের জমির অতিরিক্ত অংশ দখলে রেখেছেন। তিনি দীর্ঘদিন বাড়িতে না থাকায় এ দখল আরও বিস্তৃত হয়। কয়েক দফা মৌখিকভাবে জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা বিষয়টি কালক্ষেপণ করে আসছিলেন।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে নিজের দখলীয় জমিতে বালু ভরাটের কাজ শুরু করতে গেলে মোস্তাক বেপারী পক্ষের লোকজন বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় মুসা তালুকদার বাধা না দেওয়ার জন্য একাধিকবার নিষেধ করলেও তা উপেক্ষা করে মোস্তাক বেপারী, তার স্ত্রী, ছেলে নজরুল ও তার স্ত্রী, মিলন শাহর স্ত্রীসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তীতে শরিফুল ইসলাম বাড়িতে ফিরে গেলে প্রায় এক ঘণ্টা পর মিলন শাহ, তার স্ত্রী, নজরুল ও তার স্ত্রীসহ আরও কয়েকজন সাগর মেম্বারের উপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও জবাই করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

প্রাণভয়ে তিনি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় অভিযুক্তরা তার বাড়ির তিনটি ঘরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং দরজা ভাঙার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে তিনি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিমকে ফোন করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ভুক্তভোগী জানান, পুরো ঘটনার সময় তিনি ঘরের ভেতর থেকে ফেসবুক লাইভে ছিলেন এবং পুলিশ না আসা পর্যন্ত লাইভ বন্ধ করেননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর উপজেলা ছাত্রদল নেতা মুক্তার প্রধান ও সাগর মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল অভিযুক্তদের বাড়ির দিকে যায়।

পরে এসআই আবুবকর ঘটনাস্থলে এসে ঘটনার বিবরণ নেন। তবে অভিযোগকারী দাবি করেন, পুলিশকে প্রকৃত ঘটনার পরিবর্তে সাগর মেম্বার ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের মতো করে তথ্য উপস্থাপন করেন, যা তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

শরিফুল ইসলামের অভিযোগ, অতীতেও চন্দ্রশেখরদী এলাকায় নির্মাণাধীন ভবন ভাঙচুর, নৈয়াইর এলাকায় প্রবাসী লিটন মিয়ার বাড়িতে হামলা, নশ্বিপুরে জোরপূর্বক সাতটি দোকান দখলসহ মারুকা ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি স্পর্শকাতর ঘটনার সঙ্গে একই গ্রুপের সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে তিনি প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন,

“আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবার ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

 

 

হালিম সৈকত, কুমিল্লা ।

হোমনা ওভার ব্রিজের নিচে থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের লোকজন শারীরিক গঠন ও পড়নের কাপড় থেকে ধারণা করছেন লাশটি বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের।

জানা গেছে শামসুন্নাহার(৪০) একজন মানসিক প্রতিবন্ধী। সে কয়েকবার পাবনা মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তার মামা মো. হেলাল উদ্দিন জানান, শামসুন্নাহার মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

দিদারুল আলম, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি :

 

কুমিল্লার দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রবাসী ও দেশীয়দের সমন্বয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “প্রবাসী কল্যাণ সংগঠন”। সংগঠনটির সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করলেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যান না; বরং নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন।

গত পাঁচ বছর ধরে সংগঠনটি ধারাবাহিকভাবে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলার শ্রীচাইল মোহাম্মদপুর গ্রামে সংগঠনটির উদ্যোগে ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোনশি, মোঃ মমিন, মোঃ শাহপরান, মোঃ শাকিল, মোঃ ইয়াছিন, মোঃ মাইনউদ্দিন, মোঃ মেহেদি, মোঃ আনিছ, মোঃ ফারুক, মোঃ ইবরাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা