খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক:

 

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানানো হয়েছে, এর আগের সন্ধ্যায় চাঁদের ক্ষীণ বাঁকা অংশ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

 

দেশটির হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানিয়েছে, বুধবার ১৮ ফেব্রুয়ারি ইসলামি মাস শাবান পূর্ণ হবে এবং তার পরের দিন থেকে রমজান মাস গণনা শুরু হবে।

 

কমিটির সিদ্ধান্ত জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নেয়া হয়েছে। এতে দেখা গেছে, মঙ্গলবার শাবানের ২৯ তারিখে সুলতানাতের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়ই চাঁদ অস্ত যাবে, ফলে ওই দিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান মাস গণনার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭ 

পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান

 

মো. তারেক রহমান বলেছেন, তিনি পার্লামেন্টে গেলে ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না।

 

তারেক আরো বলেন, তিনি পার্লামেন্টে যান বা না যান— ড. ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে।

 

ফেসবুকে আপলোড করা নির্বাচনী জনসংযোগের এক ভিডিওতে আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমান এসব কথা বলেন।

দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

 

 

কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন সাইটে কাজ করার সময় “টেকিং শীট” দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, এসব লেনদেন বিকাশের মাধ্যমে সম্পন্ন করা হতো।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন সংযোগ, লাইন মেরামতসহ বিভিন্ন কারিগরি সেবা নিতে গেলে অফিসিয়াল ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ বিলম্বিত করা বা সেবা বন্ধ রাখার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

একাধিক গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও ভয় ও হয়রানির আশঙ্কায় কেউ মুখ খুলতে সাহস পাননি। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী অভিযোগ প্রকাশ্যে আনলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও অভিযোগ উঠেছে, অভিযুক্ত কর্মচারী প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে একই অফিসে পোস্টিং নিয়ে পুনরায় ফিরে আসছেন, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

এ বিষয়ে “দুর্নীতির বিরুদ্ধে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে সহায়ক।”

“কোনো কর্মকর্তার বিরুদ্ধে লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে আমাদের কোনো ছাড় নেই।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহল মনে করছে, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হলে এ ধরনের দুর্নীতি আরও বিস্তার লাভ করবে। তারা অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ

 

নিজস্ব প্রতিবেদক :

সৃষ্টির ধারাবাহিকতায় কিছু মানুষ নিজের মেধা ও শ্রম দিয়ে সমাজ ও রাষ্ট্রসেবায় অনন্য অবদান রাখেন। তেমনই একজন মানুষ, দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ মাসুদ। আজ (২ ফেব্রুয়ারি) তার শুভ জন্মদিন।

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নির্ভীক ও সোজাসাপ্টা কথার অধিকারী কলম সৈনিক হিসেবে।

সাংবাদিকতায় দীর্ঘ পথচলা

১৯৯৬ সালে দৈনিক খবর-এর থানা রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় মোহাম্মদ মাসুদের হাতেখড়ি।

এরপর একে একে কাজ করেছেন বাংলাবাজার, চিত্রবাংলা, অন্যায়ের প্রতিবাদ, মনোরমা, ছায়াছন্দ, সুগন্ধা, পূর্ণিমা, ছুটি, এবং অপরাধ জগতসহ দেশের শীর্ষস্থানীয় অসংখ্য সংবাদপত্রে।

সিঙ্গাপুর থেকে প্রকাশিত পত্রিকা ‘প্রবাসী’-তেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ সময় তিনি দৈনিক আজকের কাগজ-এর সাথেও যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক অন্যদিগন্ত ও দৈনিক কুমিল্লা প্রতিদিন-এর সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

সাংগঠনিক ও আন্তর্জাতিক সম্পৃক্ততা

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে যুক্ত থেকে সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। তিনি বর্তমানে:

ঢাকা সম্পাদক পরিষদ-এর সদস্য সচিব।

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর প্রচার সম্পাদক।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর ইউনিট চিফ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কাউন্সিলর।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সম্মানিত সদস্য।

এছাড়াও তিনি ভারত থেকে সম্প্রচারিত জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘আর প্লাস’-এর বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মাসুদ কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমূল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. শামসুল হক এবং মা আয়েসা বেগম। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অসংখ্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবায় অবদান রেখে চলেছেন।

আজ তার জন্মদিনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তিনি আগামীর বাংলাদেশ গড়ায় আরও ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া কারওয়ান বাজার মোড় অবরোধ সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা, স্থাবর সম্পদে উল্লেখ করেননি কিছু দেবিদ্বারে পাঁচ বছরের শিশুকে বলাৎকার : মামলা তুলে নিতে পরিবারকে হুমকী  গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার DIDARUL ALAM দিদারুল আলম ফুটপাত দখলে ‘ভাইরাল মিজান ভাতের হোটেল’ শেওড়াপাড়ায় জনদুর্ভোগ, সাংবাদিক হেনস্তার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল করিমের জন্মদিনে দেবিদ্বারে কেক কাটা অনুষ্ঠান এখনো সরকারি বাসা ছাড়েননি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ ১১ বছরের লুকানো সাম্রাজ্য: রাকিবুলের কোটি টাকার টেন্ডার বাণিজ্য | পর্ব-০২  ভিংলাবাড়ী–কোম্পানীগঞ্জে মাদকের তাণ্ডব: সালাউদ্দিনের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে নতুন প্রজন্ম (পর্ব–০১) দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন (পর্ব ১) গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ! মতলবে সূর্য তরুন সংগঠনের পক্ষ থেকে ইলেকট্রিক চেয়ার প্রদান এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা