খুঁজুন
, ,

দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
[shared_counts]
দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ

 

 

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং অভিযোগ থাকা সত্বেও নিদৃষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন সহ গুরত্বপূর্ণ দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহনকারী সাধারন মানুষের সাথে আলাপ কালে জানা যায়, বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে গুরুত্বপূর্ণ পদে পদায়ন সহ গুরত্বপূর্ণ কাজ দেওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যন ফেরদৌসী বেগম এর অধিনস্থ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক অফিস আদেশে (স্মারক নং:২৫.৩৮.০০০০.৩০২.১৯.০১৭.২৪) ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। আদেশটি প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং একাধিক জাতীয় দৈনিক পত্রিকার খবর প্রকাশিত হয়।

খোজ নিয়ে জানা যায়, সদ্য বদলী আদেশে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আছে যাদের মধ্যে কেউ কেউ মাত্র ছয় মাস আগে ঢাকার বাইরে থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রধান কার্যালয়ে যোগদান করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা সুস্পষ্ট প্রশাসনিক প্রয়োজন বা যৌক্তিক কারণ ছাড়াই আবার বদলি করা হয়েছে। তাদের ভাষ্যমতে নিদৃষ্ট কিছু মানুষকে সুবিধা দেওযার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত বদলি আদেশ বাস্তবায়নে প্রচুর টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে লোকমুখে জানা যায়।

এছাড়া প্রকৌশল শাখায় ড্রাফটসম্যানের সংকট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শাখায় বদলী বা সংযুক্ত না দিয়ে মোঃ হানিফ মিয়াকে ভূমি শাখায় সংযুক্ত দেওয়া হয়। অথচ যেখানে ড্রাফট্সম্যানের কোন কাজ নেই, শুধু বিশেষ সুবিধা নিয়ে বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্যই এই পদায়ন কিনা প্রশ্ন জাগে? আর এই প্রশ্নের খোজ করেত গিয়ে জানা যায়, গত ২৭/০৭/২০২৬ ইং তারিখে স্মারক নং – ২৫.৩৮.০০০০.৫০০.২৫.০০১.১৯ (অংশ-১)-৪১৫৬/১(৫) এর মাধ্যমে মিরপুর ১৩ ও ১৪ নাম্বার সম্পূর্ণ এবং রুপনগর আবাসিক স্যাটেলাইট সিটির কাজ ড্রাফটসম্যান হানিফ মিয়াকে প্রদান করা হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার এক আদেশে হানিফ মিয়াকে স্থাপত্য শাখায় ফেরত পাঠানো হয়।

কিন্তু বহাল তবিয়তে আছে মোস্তফা হোসাইন ফুয়াদ । তার বিরুদ্ধে সরকারি চালান জালিয়াতির মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় ও পল্লাবী থানায় ফৌজদারী মামলা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, পরে তিনি দোষ স্বীকার করে অর্থ ফেরত দেন ও ক্ষমা প্রার্থনা করে চাকরিতে বহাল থাকেন। পরবর্তীতে তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিবের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালনকালে বোর্ড সভার নেগেটিভ সিদ্ধান্তেকে পজিটিভ করে অনিয়মের মাধ্যমে কোটি টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেন।

এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তৎকালীন চেয়ারম্যান শহীদুল্লাহ খন্দকার তাকে ঢাকার বাইরে বদলি করেছিলেন। এত এত গুরতর অভিযোগ থাকা সত্বেও মোস্তফা হোসাইন ফুয়াদ কে সদ্য বদলী আদেশে ভূমি শাখায় পদায়ন করা হয় এবং স্মারক নং – ২৫.৩৮.০০০০.৫০০.২৫.০০১.১৯ (অংশ-১)-৪১৫৬/১(৫) এর মাধ্যমে মিরপুর ৬ নাম্বার, গৃহ সূচনা, লালমাটিয়া ১২০ ফ্ল্যট প্রক্লপ ও দিনাজপুর ডিভিশন এর মত গুরত্বপূর্ন দায়িত্ব দেয়ায় আবারো প্রশ্ন জাগে প্রশাসন নিরব কেন।

প্রশ্নের উত্তর খুজতে জাগৃক ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বিভিন্ন ভাবে কথা বলে জানা যায় ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদ দুজনেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ভবনের সাত তলার স্থাপত্য শাখায় কর্মরত ছিলেন। ভবনের সাত তলায় প্লানিং শাখার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের সাথে ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদের সাথে সখ্যতা ছিল। এই বদলীর সকল প্রকার লেনদেন নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের মাধ্যমে সম্পাদন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খোজ নিয়ে জানা যায় নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামে যিনি চেয়ারম্যান ফেরদৌসী বেগমের আস্থাভাজন হিসেবে স্বীকৃত, অফিস চলাকালীন সময়ে সার্বক্ষনিক চেয়ারম্যান দপ্তরে উপস্থিত থাকা এবং চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সাথে মন্ত্রণালয়ে সরকারী গাড়ীতে যাওয়া আসা প্রমান করে তিনি চেয়ারম্যান ফেরদৌসী বেগমের আস্থাভাজন। নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলাম, ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদের ভূমি শাখায় পদায়ন ও গুরত্বপূর্ণ কাজ পাইয়ে দেয়ায় ভূমিকা রাখেন বলে মনে করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের বিষয়ে খোজ নিয়ে জানা যায়, তিনি দুদক কর্তৃক দুর্নীতির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত এবং মামলা চলমান থাকা অবস্থায় মো. অলিউল ইসলামকে নির্বাহী প্রকৌশলী প্লানিং এর চলতি দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান ফেরদৌসী বেগমের অনুমোদনে। তথ্যমতে চেয়ারম্যান ফেরদৌসী বেগম এবং সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আলমগীর হোসাইনের সময়ে প্রকাশিত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমে অলিউল ইসলামকে সম্পৃক্ত করা হয়।

তাদের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক নিয়োগ বাণিজ্য সংঘটিত হয়েছে। নিয়োগ চলাকালীন সময়ে অলিউল ইসলামের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন দুদকের মাধ্যমে তদন্ত করা হলে অভিযোগের প্রকৃত চিত্র উঠে আসতে পারে।

এ বিষয়ে জানতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম মতামত জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্বভ হয়নি

অন্যদিকে, অভিযোগে নাম আসা মোস্তফা হোসাইন ফুয়াদ, মো. হানিফ মিয়া, মো. অলিউল ইসলাম, এবং সাবেক সদস্য প্রশাসন মো. আলমগীর হোসাইনের বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের দাবি, যত নিউজ হোক এদের কেউ কিছু করতে পারবেনা। বর্তমান পূর্ত সচিব, পূর্ত মন্ত্রী মহোদয় যদি অভিযোগগুলো নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ