খুঁজুন
, ,

ফায়ার সার্ভিসে শক্তিশালী সিন্ডিকেট, নিয়োগ, টেন্ডার ও লাইসেন্সে কোটি কোটি টাকার বাণিজ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
[shared_counts]
ফায়ার সার্ভিসে শক্তিশালী সিন্ডিকেট, নিয়োগ, টেন্ডার ও লাইসেন্সে কোটি কোটি টাকার বাণিজ্য

 

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্থ একটি সেবামুলক রাষ্ট্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিঠানটি পরিচালনায় সরকার প্রতিবছর মোটা অংকের বাজেট প্রদান করে থাকেন। অগ্নি নির্বাপন ও জাতীয় দুযোর্গ মোকাবেলায় কাজকরেন এই প্রতিষ্টানটি। ইদানিং তাদের সেবার মান নিয়ে নানা অভিযোগ উঠেছে। দক্ষ ব্যবস্থাপনার অভার এবং একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠায় সীমাহীন অনিয়ম -দুর্নীতি বাসা বেঁধেছে এই সরকারী প্রতিষ্ঠানটিতে।

এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। সেই সুত্রে এখন মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। পরিচালক প্রশাসনের দায়িত্বে রয়েছেন উপসচিব মো: শহীদ আতাহার হোসেন। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন কতিপয় কর্মকর্তা ও ঠিকাদারের সমন্বয়ে গড়ে ওঠা একটি দুর্নীতিবাজ শক্তিশালী সিন্ডিকেটের কারণে।

এই সিন্ডিকেট নানা কৌশলে মহাপরিচালক ও পরিচালক প্রশাসনকে জিম্মি করে রেখেছেন। ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোটি কোটি টাকা চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। আর বদনামের ভাগি হচ্ছেন মহাপরিচালক ও পরিচালক প্রশাসন।

সম্প্রতি এই প্রতিষ্ঠানে ফায়ার ফাইটার পদে জনবল নিয়োগ চলছে। এই নিয়োগকে ঘিরে শত কোটি টাকার বাণিজ্য হওয়ার আশংকা করা হচ্ছে। ১০ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে একজন ফায়ার ফাইটার নিয়োগে। এজন্য অগ্রিম টাকাও গ্রহন করা হচ্ছে।

একাধিক সুত্রে জানাগেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রধান কার্য়ালয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ১৪/১৫ বছর যাবত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ৩ বছর পরপর বদলীর সরকারি বিধান থাকলেও তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেবা ও সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে ম্যানেজ করে বছরের পর বছর প্রধান কার্যালয়ে চাকুরী করছেন। তাদের ক্ষেত্রে সরকারের বদলী বিধান অকার্যকর করে রাখা হয়েছে।

আর দীর্ঘদিন প্রধান কার্যালয়ে থাকা এই সব কর্মকর্তরা প্রতিষ্টানটিকে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তারা এতটাই শক্তিশালী যে, সয়ং মহাপরিচালক এবং পরিচালক প্রশাসনও তাদের হাতে জিম্মি হয়ে পড়েন। এই সিন্ডিকেটটি অধিদপ্তরের কেনাকাটা ও উন্নয়ন টেন্ডার নিয়ন্ত্রন করেন। ফায়ার ফাইটার সহ অন্যান্য কর্মচারি নিয়োগে মুল কলকাঠি নাড়েন। ফায়ার ফাইটার লাইসেন্স খাতে সীমাহীন দুর্নীতি করেন। বদলী বাণিজ্য করেন।

এদের হাতে দীর্ঘদিন যাবত রাষ্ট্রিয় এই প্রতিষ্ঠানটি জিম্মি হয়ে আছে। এ দিকে অনলাইনে ফায়ার ফাইটার লাইসেন্স এর যাবতীয় কাজ তুলে দেওয়া হয়েছে বেসরকারী একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের হাতে। তার নাম নাফিজ কবীর। তিনি বিনামূল্যে বিতরণের লাইসেন্স ফরম বিক্রি করছেন ২৯৫/- টাকা দরে। ১২ হাজার টাকার লাইসেন্স ফি নিচ্ছেন ২৫/৩০ হাজার টাকা। এমনকি তিনি ফায়ার ফাইটার নিয়োগের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানাগেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এখন যে সিন্ডিকেটটি সর্ব প্রকার দুর্নীতিমূলক কর্মকান্ড পরিচালনা করছেন তারা হলেন: পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা (বিএফএম), সিনিয়র স্টাফ অফিসার মো: শাহজাহান শিকদার, উপসহকারী পরিচালক-

শামস আরমান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা (বিএফএম) ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বী ও ঠিকাদার নাফিজ কবীর। এই ৬ষ্ট পান্ডব এর নিয়ন্ত্রণেই চলছে সবকিছু। এসব কর্মকর্তারা এককেজন ১০ থেকে ১৫ বছর প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন। ফলে প্রতিষ্ঠানটিতে তাদের একটি অসীম আধিপত্য তৈরি হয়েছে।

মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ডিএডি শামস আরমানের ক্ষমতার রাজত্ব চলছে। তিনি গত স্বৈরাচার সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময়েও একই কর্মস্থলে বহাল রয়েছেন। তার আধিপত্য ও হাফভাব এমনই যে, মনে হয় তিনিই এই অধিদপ্তরের মহাপরিচালক! বিগত আ.লীগ সরকারের আমলে তৎকালীন মহাপরিচালকের যেমন অতি-আস্থাভাজন ছিলেন, ঠিক তেমনিভাবে বর্তমান মহাপরিচালকের অন্যতম নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ডিপার্টমেন্ট।

শামস আরমানের আচরণ দেখে অনেকেই আরচোখে বলেন, “তিনি নিজেই যেন মহাপরিচালক” বাস্তবেও তার স্বেচ্ছাচারিতার ধরন অনেকটা সেরকমই। অধিদপ্তরের নিয়মনীতি, কেনাকাটা, প্রশাসনিক কার্যক্রম এমনকি বদলির মতো স্পর্শকাতর বিষয়ে তার হস্তক্ষেপ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। জনশ্রুতি আছে কর্মকর্তা-কর্মচারীদের শেষ কথা এই আরমান? কোনো সংস্থার গোপন তদন্তে এ গুলো বের হয়ে আসতে পারে?

বদলি বাণিজ্য ও প্রশাসনিক দখলদারিত্ব ফায়ার সার্ভিসে নিয়ম অনুযায়ী একই স্টেশনে তিন বছরের বেশি সময় কেউ কর্মরত থাকতে পারে না। এই নীতির আড়ালে তৈরি হয়েছে বদলি বাণিজ্যের সুবর্ণ ক্ষেত্র। অভিযোগ আছে শামস আরমান বদলি সংক্রান্ত কাজে সরাসরি হস্তক্ষেপ করেন। প্রকৃতপক্ষে বদলি প্রশাসন শাখার অধীনে হলেও তিনি ডিজির পিএস পরিচয়ে নিজের লোক দিয়ে কমিটি গঠন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

অপারেশনের কাজ বাদ দিয়ে ডিএডিদের অফিসে বসানো (ফায়ার সার্ভিসের মূল কাজ হলো আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম-অর্থাৎ অপারেশন)। কিন্তু শামস আরমানের নেতৃত্বে বহু দক্ষ ডিএডিকে মাঠের কাজ থেকে তুলে এনে দপ্তরে বসিয়ে রাখা হয়েছে। এতে অপারেশনাল দক্ষতা যেমন কমেছে, তেমনি মাঠ পর্যায়ে অফিসারদের মধ্যে হতাশা ও বিভক্তি তৈরি হয়েছে।

এডি ও ডিএডিদের পরিদর্শন চালু নতুন গ্রুপিংয়ের সৃষ্টি। ফায়ার সেফটি প্ল্যান এবং কার্যকরী সনদ প্রদানের ক্ষেত্রে নতুনভাবে এডি ও ডিএডিদের পরিদর্শন ব্যবস্থা চালু করা হয়েছে। পূর্বে যা ছিল না। ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবমূল্যায়ন করে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

রিপোর্ট ও তদন্তে হস্তক্ষেপ:

ফায়ার দুর্ঘটনার রিপোর্ট কিংবা তদন্তে আরমানের হস্তক্ষেপ বহু পুরনো অভিযোগ। নিজের পকেটের লোক দিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রভাবিত রিপোর্ট তৈরি করা যেন নিয়মে পরিণত হয়েছে।

প্যাক ও ট্রেনিংয়ে অংশ না নিয়ে অর্থ উত্তোলন ,আরেকটি গুরুতর অভিযোগ হলো-শামস আরমান বিভিন্ন প্যাকেজের ও প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ না করেও ভুয়া বিল তৈরি করে অর্থ উত্তোলন করেছেন।

বই প্রকাশ ও অডিট আপত্তি:

মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে অবস্থানকালে ডিপার্টমেন্টের কিছু প্রকাশনার পেছনে বিপুল পরিমাণ অর্থ বিল করেন শামস আরমান। সরকারি অডিট টিম এ নিয়ে আপত্তি জানিয়ে বিলের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন:

ফায়ার সার্ভিসের অত্যন্তরে ও বাইরে নানা প্রশ্ন উঠছে একজন কর্মকর্তা কীভাবে এতদিন অনিয়ম, দুর্নীতি ও প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে থাকেন? সরকারি দপ্তরের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় যেখানে জবাবদিহিতার দাবি উঠে সেখানে শামস আরমানের এই অবস্থান কি প্রশাসনিক ব্যর্থতা নয়? শামস আরমানকে নিয়ে জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট মহল প্রশ্ন তুলতে এমন একজন স্বৈরতান্ত্রিক কর্মকর্তাকে কবে জবাবদিহির আওতায় আনা হবে?

শামস আরমানের অপকর্মে সমূহ:

১.একই স্টেশনে তিন বছরের অধিক সময়কাল চাকরির কারণে ফায়ার ফাইটার, ড্রাইভার ও অফিসারদের বদলি বাধ্যতামূলক। এর কারণে প্রচুর বদলীর সুযোগ তৈরি হয় এবং বদলি বাণিজ্যের সুবিধা হয়েছে।২.ফায়ার সেফটি প্ল্যান ও কার্যকরী সনদের পরিদর্শনের অন্য অধিদপ্তরে নিয়োজিত এডি ও ডিএডিদের পরিদর্শন প্রথা চালু করা (যা আগে ছিল না)। এর ফলে অপারেশন কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের অফিসারদের অবমূল্যায়ন করা হয়েছে। ফলে একটা গ্রুপিং তৈরি হয়েছে।

৩.ফায়ার সার্ভিসের উন্নয়নের চিন্তা না করে বদলীর ভয় দেখিয়ে অফিসার ও অন্যান্য স্টাফদের চাপে রাখা হয়েছে। ৪.ফায়ার সার্ভিদের মূল কাজ অপারেশন কর্মকান্ড। সে কাজ বাদ দিয়ে ডিএডিদের বিভিন্ন দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। ৫.ডিএডি শামস আরমান বিভিন্ন ফায়ার রিপোর্টে সরাসরি হস্তক্ষেপ করেন। কমিশনের কন্ডিশনে নিজের পছন্দের লোক দিয়ে কমিটি তৈরি করেন।

৬.মোটা অংকের টাকার বিনিময় ফায়ার ফাইটার এবং অফিসার বদলিতে সরাসরি হস্তক্ষেপ করা এবং পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছেন। ৭. প্যাকের এবং ট্রেনিংয়ে অংশগ্রহণ না করেও টাকা উত্তোলন করেন।

৮.বদলী সংক্রান্ত কাজ হলো প্রশাসন শাখার কিন্তু সেটা উপেক্ষা করে নিজেই বদলীর ফাইলে হস্তক্ষেপ করেন। ৯.ফায়ার ফাইটার পদ সহ অন্যান্য পদে লোক নিয়োগে হস্তক্ষেপ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। ১০. তিনি এক নাগাড়ে ১৫/১৬ বছর ফায়ার সার্ভিস অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থান করছেন। ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও তার ক্ষেত্রে সেই বিধান কার্যকর হচ্ছে না।

এ বিষয়ে ডিএডি শামস আরমানের বক্তব্য জানতে চাইলে তিনি ডিজির পারমিশন ছাড়া কোন কথা বলতে পারবেন না বলে জানান এ প্রতিবেদককে।

তিনি ডিজির অঘোষিত “ক্যাশিয়ার”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বীকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে।

দুর্নীতি, প্রভাব বাণিজ্য, সরকারি কোয়ার্টার অপব্যবহার, আন্দোলন বিরোধী ভূমিকার অভিযোগের পাশাপাশি এবার এক পরিচ্ছন্নতাকর্মীকে অশ্লীল আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ফলে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মাত্র প্রায় ৪০ হাজার টাকা বেতনের একজন ওয়্যারহাউজ ইন্সপেক্টর হয়েও রাজধানীর অভিজাত বেইলি রোড এলাকায় প্রায় ৫০ হাজার টাকা ভাড়ার আলিশান ফ্ল্যাটে বসবাস, সন্তানদের ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে এ পড়াশোনা এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন খোদ সহকর্মীরাই। ফায়ার সার্ভিসের অভ্যন্তরে এখন বড় প্রশ্ন, একজন ওয়্যারহাউজ ইন্সপেক্টরের প্রকৃত আয় কত?” অভিযোগ রয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ লাইসেন্সিং জোনে পোস্টিং বাগিয়ে নিয়ে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকার বেতন বহির্ভূত আয় করতেন রেজায়ে রাব্বী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএন-১০০৩১৮ নম্বরধারী রেজায়ে রাব্বী দীর্ঘদিন ঢাকা অঞ্চলে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন লাইসেন্সিং জোনে কর্মরত থাকাকালে তাকে ঘিরে তদবির, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাড়তে থাকে।

এদিকে সম্প্রতি এক পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীলতার চেষ্টার অভিযোগও ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের ভেতরে। অভিযোগটি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও উচ্চপর্যায়ের আশীর্বাদ কাজে লাগিয়ে বারবার সুবিধাজনক পদায়ন নিশ্চিত করেছেন তিনি। বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকান্ডের কারণে বদলি করা হলেও রহস্যজনক ভাবে আবারও গুরুত্বপূর্ণ জায়গায় ফিরে আসতেন। ফায়ার সার্ভিসের অনেক কর্মকর্তা-কর্মচারী তাকে মহাপরিচালকের “বিশ্বস্থ ক্যাশিয়ার” হিসেবেও আখ্যা দিয়ে থাকেন।

সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি সরকারি আবাসন নিয়ে। অভিযোগ আছে, নিজের নামে সরকারি কোয়ার্টার বরাদ্দ নিয়ে সেখানে নিজে না থেকে চাকরিচ্যুত ফায়ার ফাইটার হান্নানকে বিনামূল্যে থাকার সুযোগ দিয়েছেন রেজায়ে রাব্বী। সরকারি সম্পদের এমন অপব্যবহার নিয়ে ক্ষোভ বাড়ছে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, দায়িত্বস্থলে অনুপস্থিত থেকে আন্দোলনবিরোধী অবস্থান নেন তিনি। পরবর্তীতে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুরে পদায়ন দেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে অভিযোগ রয়েছে, সাময়িক বরখাস্ত ও নানা বিতর্কের পরও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জায়েদ কামাল-এর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আবারও গুরুত্বপূর্ণ স্থানে পদায়নের চেষ্টা চালাচ্ছেন রেজায়ে রাব্বী। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। (আগামী পর্বে এই সিন্ডিকেট অন্য সদস্যদের অনিয়ম-দুর্নীতি তুলে ধরা হবে। )

 

তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব।

 

হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য মাথার ওপর একটি স্থায়ী ছাদ নিশ্চিত করার লক্ষ্যে ১১ হাজার কোটি টাকারও বেশি খরচ করে বাস্তবায়ন করা হয়েছিল সরকারি ‘আশ্রয়ণ প্রকল্প’। কিন্তু কুমিল্লার তিতাস উপজেলায় সেই আশ্রয়ণ প্রকল্প এখন অনিয়ম, অবৈধ দখল আর অপরাধ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না প্রকৃত উপকারভোগীরা; উল্টো হস্তান্তরিত ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং অবৈধ দখলের উৎসব চলছে।

তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরেজমিনে অনুসন্ধানে মিলেছে অবৈধ দখলের চাঞ্চল্যকর চিত্র। জানা যায়, উক্ত প্রকল্পের একটি ঘর সরকারিভাবে বরাদ্দ পান স্বামীপরিত্যাক্তা নুরজাহান বেগম (পিতা: নুরু মিয়া)।

তবে বিভিন্ন অপকর্মের অভিযোগের মুখে তিনি বরাদ্দকৃত ঘর ছেড়ে নিরুদ্দেশ হন। নুরজাহানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সরকারি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ঘরটি বেআইনিভাবে দখল করে বসবাস শুরু করেন জাফর আলীর ছেলে আলম, তার স্ত্রী সাজু আক্তার।

অনুমতিহীন এ অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক তোফাজ্জল হোসেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুমকে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা তানজুম বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত কাজ পরিচালনা করা হচ্ছে। সত্যতা যাচাই সাপেক্ষে অসাধু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এবিষয়ে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, বিষয়টি আমি জেনেছি। মহিলা বলেছেন কোন এক মেম্বার ৯০ হাজার টাকার বিনিময়ে তাকে স্ট্যাম্প করে ঘরটি দিয়েছে। যে মহিলা অবৈধভাবে বসবাস করছে তাকে ডেকে বলে দিয়েছি, সরকারি ঘর বেঁচা কেনা হয় না। আপনি ঘর ছেড়ে দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, অনিয়মের এ চিত্র কেবল তুলাকান্দি গ্রামেই সীমাবদ্ধ নয়; তিতাস উপজেলার প্রায় প্রতিটি আশ্রয়ণ প্রকল্পই নানামুখী সমস্যায় জর্জরিত। প্রকৃত ভূমিহীনদের অনেকে ঘর না পেয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, অথচ বরাদ্দপ্রাপ্তদের একাংশ ঘর পাওয়ার পর চড়া দামে বিক্রি করে দিয়েছেন বা ভাড়া হাঁকিয়েছেন। আবার কোনো কোনো প্রকল্পে নিয়মিত বসছে মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের আসর।

প্রশাসনের নজরদারির অভাব ও স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশে সরকারের এ মানবিক উদ্যোগ আজ প্রশ্নবিদ্ধ। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে নিরপেক্ষ তদন্ত চালিয়ে ভুয়া ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের হাতে ঘরগুলো পুনরায় তুলে দেওয়া হোক।

সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
[shared_counts]
সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’

​নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও ধারাবাহিক প্রচেষ্টার পর আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। ‘সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত এই সংস্থাটির অনুকূলে নিবন্ধন নম্বর এস-১৫৫১২/২০২৬ বরাদ্দ করা হয়েছে।

​সংগঠন সূত্রে জানা গেছে, সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা, অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে এই সেল। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে সংগঠনটির দেশব্যাপী কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পেল এবং এর পরিধি আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হলো।

​পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই এই সেলের মূল লক্ষ্য। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংস্থাটি মাঠপর্যায়ে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

​নিবন্ধন প্রাপ্তির বিষয়ে সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, ‘দীর্ঘদিনের পথচলা, ত্যাগ ও পরিশ্রমের পর আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে আমরা এ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করতে পেরেছি। এই অর্জন আমাদের ভবিষ্যৎ কাজের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।’

​সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেল। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা কোনো আপস করব না। দেশজুড়ে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে আইনি ও সামাজিক লড়াইয়ে সেলটি আরও দৃঢ়ভাবে মাঠে থাকবে।’ একই সঙ্গে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে সহায়তাকারী সকল শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।

​‘সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে দ্রুতই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
[shared_counts]
দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!

 

 

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি, সরকারি জমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ, একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ—একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে কক্সবাজারের চকোরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুরের বিরুদ্ধে।

বর্তমানে তিনি কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস, মহেশখালী, ককসবাজারে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার তথ্য পাওয়া গেছে। কিন্তু এতসব অভিযোগের পরও তাঁর বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট অভিযোগকারী। বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের পাশাপাশি পদোন্নতির জন্যও তাঁর নাম সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বিবরণ অনুযায়ী, আবুল মনছুরের বিরুদ্ধে কক্সবাজারের একাধিক মৌজার জমির মালিকানা, সরকারি খাসজমি, জাল দলিল, ভুয়া খতিয়ান সৃজন এবং নামজারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি এবং চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমিসংক্রান্ত ঘটনা।

কক্সবাজারের সিনিয়র সহকারী জজ আদালতের ফৌজদারি দরখাস্ত নম্বর ১৯/২০১৪-এর বিবরণে উল্লেখ রয়েছে, কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ৬৭০/২০১৪ নম্বরের জাল দলিলের ভিত্তিতে ৫৯৩১ নম্বর নতুন খতিয়ান সৃজন করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম-২ এবং আরও দুই কর্মকর্তার মাধ্যমে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের তথ্য পাওয়া গেছে। ওই মামলায় আবুল মনছুরকে ৮ নম্বর আসামি করা হয়। পরবর্তী সময়ে কক্সবাজারে স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯ দায়ের করা হয়।

অভিযোগকারী জৈনক কামাল উদ্দিনের দাবি, দুদকের চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরও আবুল মনছুরের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি এখনো সরকারি চাকরিতে বহাল রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, আবুল মনছুরের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার ৪৭.৬৮ একর জমি নিয়ে। বড় ভেওলা ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, পিতা মৃত আমির হোসেন, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা অভিযোগে জমির মালিকানা ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট একাধিক অনিয়মের বিবরণ তুলে ধরেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমি গোপনীয় জমি উদ্ধার মামলা নম্বর নং -৪/৭৫-৭৬ এর মাধ্যমে ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ জমিটি সরকারের খাস সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২০২৫ সালে শাহানা বেগম ওই খাসজমি থেকে বিএস ৭০৫ নম্বর ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে জমি ফেরত দেওয়ার আবেদন করেন। অভিযোগকারীর দাবি, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর শাহানা বেগমের সঙ্গে যোগসাজশ করে সরকারি স্বার্থ উপেক্ষা করেন। বিধিবহির্ভূতভাবে তথ্য গোপন করে প্রতিবেদন দাখিলের মাধ্যমে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শাহানা বেগমের কাছ থেকে আবুল মনছুর নিজের নামে ১১.১১৫৬ একর জমির আমমোক্তারনামা গ্রহণ করেন।

অভিযোগে উল্লিখিত দলিলের বিবরণ অনুযায়ী, ৫১৫৯/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ২৯ অক্টোবর ২০২১। একই ঘটনায় ৫১৬০/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ১৯ অক্টোবর ২০২১ উল্লেখ করে মোহাম্মদ এরশাদ হোছাইন, পিতা মৃত মোহাম্মদ হোছাইন, সাং দক্ষিণ বহদ্দারকাটা, বিএমচর, চকরিয়া, কক্সবাজারের নামে ১৪ একর জমির আমমোক্তারনামা গ্রহণের কথা বলা হয়েছে।

অভিযোগকারীর দাবি, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের মধ্যে জমি ভাগাভাগির ঘটনা ঘটে। আরও অভিযোগ করা হয়েছে, আবুল মনছুর নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ করা জমি থেকে ১.১২৩৩ একর বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

এখানেই শেষ নয়। অভিযোগকারী আরও দাবী করেন , জমি বিক্রির অর্থ দিয়ে তৎকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং উপজেলা চেয়ারম্যান সাঈদীর সঙ্গে সংশ্লিষ্টভাবে জমি, দোকান ও মার্কেট কেনার বিষয়ও সামনে আসে ।

অভিযোগকারীর ভাষ্য, পৈতৃক সূত্রে উল্লেখযোগ্য সম্পদের মালিক না হয়েও সরকারি চাকরির সুবাদে আবুল মনছুর বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদের উৎস, জমি ক্রয়ের দলিল, আর্থিক লেনদেন এবং আয়কর বিবরণী তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

আবুল মনছুরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার স্মারক নম্বর ০৫-২০.২২০০.১২৩.০১৫.০১৮.০০১.২২-২৬, তারিখ ২০ মে ২০২২-এর মাধ্যমে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযোগকারীর দাবি, ওই প্রতিবেদনে আবুল মনছুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছিল।

কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের পরও কেন তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নের উত্তর এখনো অজানা। অভিযোগকারীর দাবি, রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কার্যকরভাবে নিষ্পত্তি করেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভেওলা মানিকচর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে আবুল মনছুরের বিরুদ্ধে আদালতেও অভিযোগ দাখিল করা হয়েছিল বলে সরবরাহ করা তথ্যে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সিনিয়র স্পেশাল জজ আদালত, কক্সবাজারে বিশেষ দরখাস্ত নম্বর ১৫/২০২০ দাখিল করা হয়। আদালত ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে ০১ নম্বর আদেশের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ ছাড়া দুদকের স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯-এ তাঁকে ৮ নম্বর আসামি করে চার্জশিট দাখিলের বিষয়টিও অভিযোগে পুনরায় উল্লেখ করা হয়েছে। সরকারি খাসজমি অবমুক্ত করার প্রতিবেদন, পরবর্তী সময়ে একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রির অভিযোগ—সব মিলিয়ে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে।

আবুল মনছুরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের পর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের আর.এম শাখা থেকে শুনানির উদ্যোগ নেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা স্মারক নম্বর ০৫.২০.২২০০.১১৯.০৩.০০১.২৫-৭২, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।

ওই স্মারকের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ ২০২৬ তারিখে সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু অভিযোগকারীর দাবি, নির্ধারিত দিনে আবুল মনছুর শুনানিতে উপস্থিত হননি।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সরকারি স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং একাধিক তদন্তের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি হতাশ। তাঁর প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতের মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার পরও কেন প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত হচ্ছে না?

 

অভিযোগকারীর আরও দাবি, আবুল মনছুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা আবুল মনছুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তাঁর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদোন্নতির জন্য সুপারিশ পাঠিয়েছে যা সরকারি চাকরিবিধি অনুসরণের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. আঃ মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। একই সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরেও লিখিত বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী