বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেন্সিডিলসহ আটক ১
আশিকুর রহমান :
নরসিংদীতে বিদেশী মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে শহরের দাসপাড়া এলাকার একটি অভিজাত ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম।
আটককৃত ব্যক্তি হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের হারুন মিয়ার ছেলে শাহিন মিয়া (৪০)।
এসময় তার কাছ ১১ বোতল বিদেশি মদ ও ৪৯ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উপপরিচালক শামসুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া এলাকার অভিজাত একটি ফ্ল্যাট অভিযান পরিচালনাকালে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া ও মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার কাছ থেকে এসব মাদক উদ্ধার করেন।
তিনি আরও জানান, সে নরসিংদীর বাসায় ভাড়া নিয়ে শহর ও আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। পরে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।




