খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে এখন আর রাজনীতি নেই, নেই কোনো আদর্শ কিংবা দলের প্রকৃত কার্যক্রম—আছে শুধু এক ব্যক্তির একচ্ছত্র দাপট। নাম রবিউল ইসলাম তুহিন। বিএনপির উপজেলা মহাসচিব পরিচয়ে থাকলেও, বাস্তবে তিনিই এখানে ছায়া শাসক। তিনি এখন রাজনীতির ছদ্মবেশে একটি ভয়াবহ দুর্বৃত্ততন্ত্রের রাজত্ব কায়েম করেছেন—যেখানে প্রশাসন, পুলিশ, ঠিকাদারি, এমনকি মাদক সিন্ডিকেটও তার ‘নির্দেশনা’ মেনে চলে।

 

অনুসন্ধানে বেরিয়ে এসেছে—উপজেলা প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তুহিনের অনুমতি না হলে ফাইল নড়ে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা জানান, উনার (তুহিনের) সম্মতি ছাড়া এখন অনেক কাজই আটকে থাকে। প্রকাশ্যে কেউ স্বীকার করে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে।

 

ভূমি অফিস, শিক্ষা অফিস, পুলিশ প্রশাসন—সবখানে রয়েছে তার প্রভাব। স্থানীয় জনপ্রতিনিধিরাও নীরব দর্শক।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তুহিন গড়ে তুলেছেন একটি ছায়া গোয়েন্দা চক্র, যারা দলীয় নেতা-কর্মী, সাংবাদিক, এমনকি প্রশাসনের উচ্চপদস্থদের গতিবিধিও নজরদারিতে রাখে। এই নেটওয়ার্কটি মূলত তাকে আগাম তথ্য সরবরাহ এবং সম্ভাব্য বিরোধীদের নিঃশেষ করে দিতে সহায়তা করে।

 

খানসামা ও চিরিরবন্দরে পাঁচটি গোপন গুদামে নিয়মিতভাবে সরবরাহ হয় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা। একটি মাদকের চালান ধরা পড়ার পরে মাত্র দুই ঘণ্টার মধ্যে ‘উর্ধ্বতন যোগাযোগে’ ছাড়িয়ে নেওয়ার উদাহরণ দিয়েছে একাধিক সুত্র। এক যুবক জানায়, যারা মাদকের বড় খেলা চালায়, তারা সবাই ওনার লোক। নাম শুনলেই থানা নরম হয়ে যায়।

 

তুহিনের ঘনিষ্ঠদের নামে নিবন্ধিত ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে রয়েছে অধিকাংশ উন্নয়ন প্রকল্প। নিয়ম খুব স্পষ্ট—৩০% আগাম না দিলে কোনো কাজের টেন্ডার পর্যন্ত দেখা যাবে না। দিনাজপুর জেলা পরিষদের এক কর্মচারী বলেন, কাজের মান? সেটা বড় কথা না। টাকা যাদের দেওয়া লাগে, তাদের ঠিক থাকলেই বিল হয়।

 

অভিযোগ আছে, কিছু প্রকল্পে রাস্তা না করেই বিল তোলা হয়েছে। মানহীন কাজের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা লুট করা হয়েছে।

 

 

 

রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে গড়ে তুলেছেন বিলাসবহুল তিনটি বাসা ও একাধিক গোপন হোস্টেল। সেখানেই হয় টেন্ডার ভাগাভাগি, মাসোয়ারা চুক্তি ও প্রশাসনিক ম্যানেজিং। এসব বাসায় রয়েছে দামি আসবাবপত্র, গাড়ি এবং ভিডিও নজরদারির ব্যবস্থা।

 

যদিও তিনি বিএনপির নেতা, কিন্তু আওয়ামী লীগের কিছু স্থানীয় দুর্বল নেতাদের ব্যবহার করে গড়ে তুলেছেন নিজস্ব ছায়া আওয়ামী লীগ। যার কাজ শুধু আসল আওয়ামী লীগকে মাঠছাড়া রাখা। এক নেতা আক্ষেপ করে বলেন, আমরা এখন আওয়ামী লীগ করলেও মাঠে যেতে পারি না। কারণ সেখানেও ওনার লোক বসে আছে।

 

এই প্রতিবেদনের তথ্য জানতে ফোন করা হলে, তুহিন প্রতিবেদককে সরাসরি হুমকি দেন। বলেন, এসব রিপোর্ট করলে মামলা তো হবেই, আরও খারাপ কিছু হতে পারে। প্রতিবেদকের নিরাপত্তার স্বার্থে ঢাকায় থানায় জিডি করা হয়েছে। ইতোমধ্যে আরও কয়েকজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন—তাদেরও নজরদারির মধ্যে রাখা হচ্ছে।

 

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, এমন চরিত্রদার ব্যক্তি আমাদের দলে থাকার যোগ্য নয়। তদন্তের পর প্রমাণিত হলে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারি।

 

 

রবিউল ইসলাম তুহিনের উত্থান কেবল তার কৌশলেই নয়, রাজনৈতিক দুর্বলতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায়ও হয়েছে সম্ভব। তাকে থামানো না গেলে এই এলাকা রাজনীতির নামে দুর্বৃত্ততন্ত্রের সন্ত্রাসে ডুবে যাবে।

 

সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছেন—আমরা আর কতকাল ভয় নিয়ে বাঁচবো?

 

এতদিন যারা পাশে দাঁড়ায়নি, আজ তার দয়া প্রার্থনা করছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—দানবদের চেয়ে বড় হয় না জনগণ। সময় এসেছে প্রশ্ন তোলার, সময় এসেছে প্রতিরোধের।

 

চলবে…

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

 

দাউদকান্দি প্রতিনিধি

দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে শুভযাত্রা, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (১লা মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্থানীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উদ্যোগে নানা দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও গণমাধ্যম সপ্তাহ এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এ দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

বক্তারা আরও জানান, এ উপলক্ষে আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ খান, মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যায়যায়দিন-এর সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক জনতার নাছির উদ্দীন, সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ঘোষণা পত্রিকার আবু হানিফ, মুভি বাংলা টিভির আল রোকন, বর্তমান বাংলার রাজিব হোসেন জয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আহনাফ তিহামী।

আবু হানিফ এর রিপোর্ট কুমিল্লা টিভি

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী