খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এর’ বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এর’ বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ।

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কাজের মাধ্যমে নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। চলতি বছরের শুরুর দিকে আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

নোটিশে দুদক বলেছে, প্রাথমিক অনুসন্ধানে আশরাফুল আলম ও সাবিনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য মেলায় এই নোটিশ দেওয়া হয়েছে।

 

 

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যেরভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজেদের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এরপরও থেমে নেই গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের দুর্নীতি। নানা লবিং-তদবির করে দুর্নীতির মাধ্যমে গড়া শতশত কোটি টাকা দিয়ে প্রধান প্রকৌশলীও হয়েছেন তিনি।

 

গত ২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন-দুদক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও সচিব বরাবর এক লিখিত আবেদনে এসব অভিযোগ করেন তৌফিক ইসলাম নামে একজন ঠিকাদার।

 

 

লিখিত অভিযোগে তিনি জানান, আশরাফুল আলম প্রধান প্রকৌশলী হওয়ার পর বিভিন্ন ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে করা তদন্ত ব্যাহত হবে বলে আমি আশঙ্কা করছি। তাকে প্রধান প্রকৌশলী পদে বহাল রেখে তদন্ত করলে সুষ্ঠু তদন্ত না হওয়ারও আশঙ্কা করছি। এই আশরাফুল আলম যুবলীগের কথিত নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) সিন্ডিকেটের সদস্য। জি কে শামীমকে

 

জিজ্ঞাসাবাদে আশরাফুল আলমের দুর্নীতির বিষয়ে তথ্য পাওয়া গেছে। প্রধান প্রকৌশলী হওয়ার পর তার দুর্নীতি ও অবৈধ কার্যকলাপ আরো বেড়েছে। তার নানা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কাজের ফলে গণপূর্ত অধিদপ্তর কলঙ্কিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী ও দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গত ৩১ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আশরাফুল আলম। তার আগে তিনি ওই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। গত বছর শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হন ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম)

 

তার সঙ্গে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদের মধ্যে আশরাফুল আলমসহ সাবেক তিন প্রধান প্রকৌশলীর পাশাপাশি বেশ কয়েকজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীও আছেন।

 

পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করছেন তিনি। এছাড়া শ্বশুর-শাশুড়ি ও কাছের আত্মীয়দের নামে রয়েছে কৃষিজমি ও ব্যবসা। মালয়েশিয়ায় হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সেকেন্ড হোম করেছেন এই প্রকৌশলী। এসবের পাশাপাশি আশরাফুল আলমের নামে বেনামে রয়েছে আরো প্রায় ১০০ কোটি টাকার সম্পদ। প্রকৌশলী নেতাদের সখ্যের প্রভাব খাটিয়ে আশরাফুল আলম কর্মস্থলে বিভিন্ন অনৈতিক ও আর্থিক কর্মকাণ্ডের বিশেষ সুযোগ-সুবিধা আদায় করেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

 

দাউদকান্দি প্রতিনিধি

দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে শুভযাত্রা, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (১লা মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্থানীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উদ্যোগে নানা দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও গণমাধ্যম সপ্তাহ এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এ দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

বক্তারা আরও জানান, এ উপলক্ষে আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ খান, মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যায়যায়দিন-এর সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক জনতার নাছির উদ্দীন, সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ঘোষণা পত্রিকার আবু হানিফ, মুভি বাংলা টিভির আল রোকন, বর্তমান বাংলার রাজিব হোসেন জয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আহনাফ তিহামী।

আবু হানিফ এর রিপোর্ট কুমিল্লা টিভি

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী