খুঁজুন
, ,

দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে তৃণমূলের সাংগঠনিক ভিত মজবুত করার প্রত্যয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের এক বিশেষ আলোচনা ও মূল্যায়ন বৈঠক সম্পন্ন হয়েছে। শুক্রবার স্থানীয় গৌরীপুরের অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ও মধ্যমণি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সাংসদ এবং শিক্ষা সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষ প্রতিনিধি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মূল বক্তার বক্তব্যে তৃণমূলকে চাঙা করার বার্তা তুলে ধরেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মকর্তা তথা বেলজিয়াম শাখার শীর্ষ নেতা সাইদুর রহমান লিটন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শাখার শীর্ষ নেতৃত্ব হাসেম চেয়ারম্যান, সহকারী সমন্বয়ক ব্যারিস্টার রেজভীউল হাসান মুন্সী, প্রাক্তন মহাসচিব এফ এম তারেক মুন্সী এবং অন্যতম যুগ্ম সম্পাদক সফিয়া।

পাশাপাশি দেবিদ্বার উপজেলার দলীয় কাণ্ডারি জসিম উদ্দিন, পরিচালন সচিব আবুল কালাম আজাদ এবং পূর্ববর্তী নেতা গিয়াস উদ্দিনসহ দল ও এর বিভিন্ন সহযোগী মোর্চার বিপুল সংখ্যক নেতাকর্মী এ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে দেবিদ্বারের নানান প্রান্ত থেকে আসা চেয়ারম্যান পদের দাবিদারদের সার্বিক রাজনৈতিক তৎপরতা, মাঠপর্যায়ের প্রভাব ও প্রস্তুতি খতিয়ে দেখা হয়। নেতারা তৃণমূলের অভ্যন্তরীণ ভ্রাতৃত্ব, অটুট ঐক্য এবং মাঠপর্যায়ে শক্তি বৃদ্ধির কলাকৌশল নিয়ে বিশদ পর্যালোচনা করেন।

বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, নেতাকর্মীদের ভেতরের সংহতি ও যৌথ প্রয়াসই দেবিদ্বারে দলকে আরও অপরাজেয় শক্তিতে রূপ দিতে পারে। উপস্থিত সব স্তরের প্রতিনিধিরা সমস্বরে যেকোনো মূল্যে ঐক্য অটুট রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
[shared_counts]
জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫

 

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সর্বশেষ সরকারি উদ্যোগে রাস্তা পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নায়েব আলী, তাঁর মেয়ে তাছলিমা, মেয়ের জামাতা জামাল হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ অক্টোবর মুরাদনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

 

এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল এলাকায় এ ঘটনা ঘটে। নায়েব আলী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। জমির মালিকানা ও সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে বলে পরিবারটি জানিয়েছে।

 

পরিবারের দাবি, বিরোধের সূত্রপাত ২০২৫ সালে। প্রতিবেশী আব্দুর রশীদকে কেন্দ্র করে কয়েকজন তাঁদের জমির মালিকানা নিয়ে আপত্তি তোলেন। তবে আব্দুর রশীদের সঙ্গে তাঁদের জমি নিয়ে কোনো বিরোধ ছিল না বলে দাবি পরিবারের সদস্যদের।তারা যানান, দীর্ঘদিন ধরে নিজ নিজ সীমানা অনুযায়ী তাঁরা জমি ভোগদখল করে আসছিলেন। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ২০২৫ সালে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়।

 

পরিবারটির অভিযোগ, ওই বছরের ১৬/১২/২৫ সকালে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে প্রবেশ করে একটি চৌচালা টিনের ঘর, রান্নাঘর, গোয়ালঘর ও পাকা শৌচাগার ভাঙচুর করেন এবং প্রায় দুই শতক জমি দখলে নেন। এ সময় নায়েব আলীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কুমিল্লার আদালতে দ্রুত বিচার আইনে ৪৪/২৫ নম্বর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পরিবারটি। জমি ফিরিয়ে দেওয়া ও ভাঙচুরের ক্ষতিপূরণের আশ্বাসে অভিযুক্তরা আপসের শর্তে জামিন পান বলে তাঁদের দাবি।

 

পরবর্তী সময়ে ২০২৬ সালের ৫ মে তাঁদের আরও দুটি বাড়ি তারকাঁটা ও সিমেন্টের পিলার দিয়ে ঘিরে দখল করা হয় বলে অভিযোগ পরিবারের। বিষয়টি আদালতকে জানানোর পরও বিরোধের নিষ্পত্তি হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ অনুষ্ঠিত হয়। এতে সাবেক ও বর্তমান চেয়ারম্যান, উভয় পক্ষের সার্ভেয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জমির কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হলেও প্রতিপক্ষ পরে তা মানেনি বলে দাবি পরিবারটির। পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

 

সর্বশেষ গত ১৮ অক্টোবর বিরোধপূর্ণ রাস্তা পরিমাপের উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতির আবারও অবনতি ঘটে। পরিবারের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের তহসিলদার ও সার্ভেয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় দুই সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তিও সেখানে ছিলেন। রাস্তা পরিমাপকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

পরিবারের অভিযোগ, শাহজাহান নামের এক ব্যক্তি শাবল দিয়ে নায়েব আলীর মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে আঘাতটি তাঁর মুখে লাগে। এতে তিনি গুরুতর জখম হন এবং একটি দাঁত পড়ে যায়। পরে মিজান মুন্সী তাঁর গলা চেপে ধরে মুখে ঘুষি মারলে আরও একটি দাঁত পড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে নায়েব আলীর মেয়ে তাছলিমাকে মাটিতে ফেলে চুল ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক ভরি চার আনা ওজনের একটি সোনার চেইন ও একটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। তাছলিমার স্বামী জামাল হোসেন স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে কামাল হোসেন পিন্টু ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠে আঘাত করেন বলেও অভিযোগ রয়েছে। পরিবারের অন্য সদস্যরাও মারধরের শিকার হন বলে দাবি করা হয়েছে।

 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নায়েব আলীকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার কুচাইতলী হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে পরিবার। চিকিৎসা নেওয়ার পর ২০ অক্টোবর তিনি মুরাদনগর থানায় এ ঘটনায় এজাহার দায়ের করেন।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁদের বসতভিটা ও জমি দখলের চেষ্টা, ঘরবাড়ি ভাঙচুর, হামলা এবং মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জমি ও বসতভিটার অধিকার ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
[shared_counts]
ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন।

 

দেশের মোটরসাইকেল বাজারে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন সম্ভাবনা নিয়ে সুজুকির V-Strom মোটরসাইকেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের মিরপুর শোরুমে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানকন মোটর বাইকস লিমিটেডের প্রতিনিধি রিজিওনাল ম্যানাজার মো : ইয়াছিন। শোরুমের এম ডি মো: মনিরুজ্জামান, Gixxer Riderz Bangladesh এর এডমিন S.m.Mamun এবং তার টিম।
এছাড়াও BikeBD এর এডমিন Suvro Sen সহ তার টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুজুকির সম্মানিত গ্রাহক ও মোটরসাইকেলপ্রেমীরা।

আকর্ষণীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের উপযোগী বৈশিষ্ট্যের সমন্বয়ে সুজুকি V-Strom রাইডারদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতার সম্ভাবনা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের উন্নত মানের মোটরসাইকেল ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে সুজুকি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। V-Strom-এর এই উদ্বোধন স্থানীয় মোটরসাইকেল বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাইকটির আনুষ্ঠানিক উন্মোচনকে কেন্দ্র করে শোরুমে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সুজুকি V-Strom, অ্যাডভেঞ্চারের পথে নতুন যাত্রা।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
[shared_counts]
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাত কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে উত্তর তেতাভূমি এলাকায় স্থানীয় সালাম মিয়ার বসতঘরের উত্তর পাশের জঙ্গল থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, “মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলম বলেন, “মাদক তরুণ সমাজ ও পরিবার ধ্বংসের মূল কারণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশি অভিযান নয়, পরিবার ও সামাজিক পর্যায় থেকে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদক পাচার ও কেনাবেচা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে