খুঁজুন
, ,

শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
[shared_counts]
শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব

 

 

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর এবার নতুন নাটকীয়তা শুরু হয়েছে। আগের দুই পর্বে ‘শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধা এবং এ এইচ এম সায়েদুজ্জামানের কথিত সিন্ডিকেট ও ব্ল্যাকমেইলিংয়ের নানা তথ্য উঠে আসার পর, সংবাদ প্রকাশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।

একদিকে দৈনিক ভোরের নতুন বার্তায় ফোন করে প্রতিবেদন প্রকাশ বন্ধের তদবির করা হচ্ছে, অন্যদিকে হোয়াটসঅ্যাপে বারবার কল করছেন আল-আমিন মৃধার সহকর্মী হিসেবে পরিচিত আফসানা আনু ও সায়েদুজ্জান। তবে সবচেয়ে বিস্ময়কর চিত্র উঠে এসেছে প্রতিবেদকের হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে; যেখানে নিজেকে ‘সম্পাদক’ ও ‘সাংবাদিকতায় মাস্টার্স’ দাবি করা এক সায়েদুজ্জানের বার্তায় ফুটে উঠেছে অহংবোধ এবং প্রাথমিক স্তরের বানান ও ভাষাগত অসংগতি।

অনুসন্ধানের প্রথম পর্বে উঠে এসেছিল, ‘শিক্ষা সংবাদ’ অনলাইনের নাম ভাঙিয়ে আল-আমিন মৃধা কীভাবে শিক্ষা কর্মকর্তাদের নানা রাজনৈতিক তকমা ও বানোয়াট সংবাদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। সে সময় শিক্ষাভবনে প্রভাব বিস্তারে তাঁর সহযোগী হিসেবে আফসানা ও আরাফাতের নামও সামনে আসে।

দ্বিতীয় পর্বে দৈনিক শিক্ষাডটকমের ২০২৫ সালের ১৫ অক্টোবরের একটি প্রতিবেদনের সূত্র ধরে ‘শিক্ষাবার্তা’র এ এইচ এম সায়েদুজ্জামানের বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা, তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন এবং আদালতের মামলার তথ্য প্রকাশিত হয়। সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের জিম্মি করে অর্থ আদায়ের এসব গুরুতর অভিযোগের তথ্য-প্রমাণভিত্তিক জবাব না দিয়ে, উল্টো সংবাদ প্রকাশ ঠেকানোর পথ বেছে নিয়েছেন অভিযুক্তরা।

দ্বিতীয় পর্ব প্রকাশের পরপরই দৈনিক ভোরের নতুন বার্তার দপ্তরে ফোন করে প্রতিবেদনটি আর না ছাপানোর অনুরোধ জানানো হয়। গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী, প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি লিখিত প্রতিবাদ বা প্রমাণপত্র পাঠাতে পারেন। কিন্তু তথ্য-প্রমাণের পথে না হেঁটে সরাসরি সংবাদ বন্ধের তদবির করা প্রমাণ করে যে, অভিযোগগুলোর মুখোমুখি হওয়ার মতো নৈতিক অবস্থান তাঁদের নেই।

একই সময়ে আল-আমিন মৃধার ঘনিষ্ঠ সহযোগী আফসানা আনু ও সায়েদুজ্জামান হোয়াটসঅ্যাপে একের পর এক কল দিয়ে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে সমালোচনা শুরু হয়েছে ‘এম সায়েদুজ্জামান, সম্পাদক’ নামে সংরক্ষিত একটি নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ বার্তায়। প্রতিবেদকের হাতে থাকা স্ক্রিনশটে দেখা যায়, প্রথমে ‘hi’ লিখে এবং পরপর দুটি মিসড কল দিয়ে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘সম্পাদক সাহের আপনি কতিথ সাংবাদিক বলেছেন। আমি সাংবাদিকতায় মাস্টার্স এটা কি জানেন?’

একজন ব্যক্তি যিনি নিজেকে একটি সংবাদমাধ্যমের ‘সম্পাদক’ হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ‘সাংবাদিকতায় মাস্টার্স’ ডিগ্রির বড়াই করে অন্যের পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁর নিজের লেখা দুটি বাক্যেই রয়েছে দৃষ্টিকটু বানান ভুল ও ভাষার চরম দীনতা। বাংলা ভাষার অতি সাধারণ ও বহুল ব্যবহৃত শব্দ ‘কথিত’ লিখতে গিয়ে তিনি লিখেছেন ‘কতিথ’ আবার সাংবাদিক ‘সাহেব’ লিখতে গিয়ে লিখেছেন ‘সাহের’ ।

পাশাপাশি বাক্য গঠনে যতিচিহ্নের (কমা ও প্রশ্নবোধক চিহ্নের) সঠিক ব্যবহারও অনুপস্থিত। যে সম্পাদকের নিজের লেখায় সাধারণ বানানের এই হাল, তিনি কীভাবে একটি সংবাদমাধ্যম সম্পাদনা করেন এবং অন্যের সাংবাদিকতার মান বিচার করেন তা নিয়ে সাংবাদিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এবিষয়ে একজন সিনিয়র সাংবাদিক ভোরের নতুন বার্তাকে বলেন, সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করাই কারও পেশাদারিত্ব বা নৈতিকতার একমাত্র সনদ হতে পারে না। বরং নামের আগে ‘সম্পাদক’ পদবি বসিয়ে এবং ভুঁইফোড় পোর্টালের কার্ড গলায় ঝুলিয়ে সাধারণ মানুষ ও কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করা সাংবাদিকতার মহান পেশার জন্য চরম কলঙ্ক।

যাঁরা নিজেরাই শুদ্ধভাবে দুই লাইন বাংলা লিখতে পারেন না, তাঁদের হাতে যখন গণমাধ্যমের মতো শক্তিশালী অস্ত্র পড়ে, তখন সেখানে বস্তুনিষ্ঠ সংবাদের বদলে চাঁদাবাজি, তদবির আর ব্ল্যাকমেইলিংয়ের কারবারই প্রাধান্য পায়।

গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
[shared_counts]
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান প্রধানকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রনেতা সোহাগ মিয়া।

 

মিজানুর রহমান প্রধান গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এর আগে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

দলীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করেও নিজ এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় রেখেছিলেন মিজানুর রহমান প্রধান।

 

তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক ত্যাগ ও নির্যাতনের ঘটনাও। তাঁর মরহুম বাবা আবদুল মোতালেব প্রধান এবং তিনি একই সময়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন বলে জানা গেছে। এ সময় বাবা-ছেলেকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয় এবং ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনাও ঘটে বলে তাঁদের ঘনিষ্ঠজনদের দাবি।

 

এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁর আপন চাচাতো ভাই ও শ্রমিকদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

 

মিজানুর রহমান প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে একাধিক মামলার আসামি হয়েছেন। এসব মামলার কয়েকটিতে তাঁকে এজাহারে ২ নম্বর আসামি করা হয়েছিল বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।

 

সম্প্রতি তাঁর কারাবরণের বিষয়ে ছাত্রনেতা সোহাগ মিয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মিজানুর রহমান প্রধানকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যান।

 

সোহাগ মিয়ার ভাষ্য অনুযায়ী, ওই কমিটি গঠনকে কেন্দ্র করে সেদিন রাত ৯টার দিকে গোয়ালমারী বাজারে সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় মিজানুর রহমান প্রধান উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। এমনকি আহম্মদ হোসেন তালুকদারও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ঘটনার সময় মিজানুর রহমান প্রধান সেখানে উপস্থিত ছিলেন না।

 

এরপরও ওই ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান প্রধানকে ১ নম্বর আসামি করে মোট ২৩ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন সোহাগ মিয়া। ওই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মিজানুর রহমান প্রধানকে কারাগারে যেতে হয়েছে বলে তিনি জানান।

 

সোহাগ মিয়ার আরও দাবি, মিজানুর রহমান প্রধান ও আহম্মদ হোসেন তালুকদার দুজনই গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ফলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার জেরে মিজানুর রহমান প্রধানকে মামলায় জড়ানো হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

 

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, মামলা-হামলা ও কারাভোগের পরও দলের সঙ্গে থাকা একজন নেতাকে এভাবে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
[shared_counts]
শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২

 

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন, কথিত পরিচয়ের অপব্যবহার, রাজনৈতিক তকমা এবং অর্থ আদায়ের অভিযোগের ধারাবাহিকতায় এবার সামনে এসেছে আরেকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।

সেখানে ‘শিক্ষাবার্তা’ নামের একটি কথিত ফেসবুকভিত্তিক প্রকাশনাকে কেন্দ্র করে ভুয়া সাংবাদিকতা, তদবির ও চাঁদাবাজির অভিযোগে এ এইচ এম সায়েদুজ্জামান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ওঠার তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৫ সালের ১৫ অক্টোবর দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত ওই প্রতিবেদনে সায়েদুজ্জামানের সঙ্গে আল আমিন হোসেন মৃধার সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়। ফলে শিক্ষা সংবাদ অনলাইনকে ঘিরে ইতিপূর্বে উত্থাপিত অভিযোগের পাশাপাশি তাঁদের পারস্পরিক যোগাযোগ ও কথিত কর্মকাণ্ডের বিষয়টিও নতুন করে অনুসন্ধানের দাবি রাখে।

দৈনিক শিক্ষাডটকমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক এ এইচ এম সায়েদুজ্জামানের বিরুদ্ধে তদবির, ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ তুলে ২০২৫ সালের ১৫ অক্টোবর প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম, সহকর্মীদের হয়রানি, কথিত সাংবাদিক পরিচয়ে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের অভিযোগ উত্থাপন করেন। তাঁরা সায়েদুজ্জামানের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবিও জানান। এসব বক্তব্য মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ হিসেবে প্রকাশিত হয়েছে; অভিযোগগুলোর স্বতন্ত্র সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি ও তদন্তের ফলাফল প্রয়োজন।

প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, মানববন্ধনকারীদের অভিযোগ অনুযায়ী, সায়েদুজ্জামান ‘শিক্ষাবার্তা’ নামের একটি কথিত ফেসবুকভিত্তিক প্রকাশনা ব্যবহার করে সহকর্মী ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাতেন। ওই প্রকাশনার সাংবাদিক পরিচয়সংবলিত কার্ড তৈরি করে সারাদেশে বিক্রির অভিযোগও তোলেন তাঁরা।

একই সঙ্গে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান টিটুর সমর্থনে কথিত সাংবাদিক পরিচয়ে শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উত্থাপন করা হয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগও করেন মানববন্ধনের বক্তারা।

প্রতিবেদনটিতে সায়েদুজ্জামানের চাকরিসংক্রান্ত অতীত নিয়েও গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। মানববন্ধনকারীদের দাবি, ২০১৪ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক তদন্তে একটি অবৈধ শাখা খোলা এবং সেখানে সায়েদুজ্জামানসহ ৪৩ জনের নিয়োগ অবৈধ প্রমাণিত হয়েছিল। আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান টিটুসহ কয়েকজনের তদবিরে তিনি ওই চাকরি পেয়েছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেওয়া এক স্কুলশিক্ষকের অভিযোগ আরও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে সায়েদুজ্জামান নিজেকে আওয়ামীপন্থী শিক্ষক নেতা হিসেবে পরিচিত করে মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সহায়তায় নোটগাইড বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগও তোলেন ওই শিক্ষক। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নিজেকে বিএনপিপন্থী হিসেবে উপস্থাপন করলেও কথিত তদবির ও অর্থ আদায়ের কর্মকাণ্ড অব্যাহত রাখেন সায়েদুজ্জামান।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দৈনিক শিক্ষাডটকমের ওই প্রতিবেদনে শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালকের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগে সায়েদুজ্জামানের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে ফৌজদারি মামলা দায়েরের তথ্য উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনে তাঁর সঙ্গে আল আমিন মৃধার সংশ্লিষ্টতার কথাও উঠে আসে। প্রতিবেদনের প্রকাশকালীন সময়ে তাঁদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় মতামত পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমটি জানিয়েছিল। কথিত প্রকাশনার ঠিকানা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

এখানেই প্রথম পর্বে উঠে আসা অভিযোগগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের ঘটনাপ্রবাহের একটি অনুসন্ধানী যোগসূত্র তৈরি হয়েছে। একদিকে শিক্ষা সংবাদ অনলাইনকে ঘিরে শিক্ষা কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগ, অন্যদিকে দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত প্রতিবেদনে ‘শিক্ষাবার্তা’ নামের কথিত প্রকাশনা,

এ এইচ এম সায়েদুজ্জামান এবং আল আমিন মৃধার সংশ্লিষ্টতার উল্লেখ- সব মিলিয়ে শিক্ষা খাতে কথিত সাংবাদিক পরিচয়, অনলাইন প্রকাশনা, তদবির এবং প্রভাব বিস্তারের অভিযোগগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ কমে এসেছে।

আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
[shared_counts]
আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা

দিদারুল আলম:

আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের (বরকোটা, নোয়াপাড়া ও ডেকরীখলা গ্রাম) সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন সিকদার। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বিল্লাল হোসেন সিকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এলাকার ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।

নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট লক্ষ্য ও প্রতিশ্রুতির কথা জানিয়ে মো. বিল্লাল হোসেন সিকদার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চান।

বিশেষ করে এলাকার যুবসমাজকে রক্ষা করতে তাঁর কার্যক্রমে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি কিশোর গ্যাং ও সব ধরনের সন্ত্রাসমুক্ত একটি আধুনিক সমাজ গঠন এবং যুবসমাজকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই পদপ্রার্থী।

একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া চেয়েছেন মো. বিল্লাল হোসেন সিকদার।

গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২ আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত