খুঁজুন
, ,

সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
[shared_counts]
সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন জনাব মো. আসকর আলী। তিনি বর্তমানে ১নং সাচার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, মো. আসকর আলী দীর্ঘদিন ধরে সাচার ইউনিয়নের মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে বিগত সরকারের আমলে ২০২০ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি সাচার ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দোয়া কামনা করে মো. আসকর আলী বলেন, “আমি সবসময় সাচার ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করেছি। অতীতেও আপনারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের পরিচিত ও মাঠপর্যায়ের কর্মী হওয়ায় আসকর আলীর প্রার্থিতা নিয়ে সাচার ইউনিয়নে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, পদত্যাগের হিড়িক; সিয়াম তালুকদারকে নিয়ে তৃণমূলে ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
[shared_counts]
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, পদত্যাগের হিড়িক; সিয়াম তালুকদারকে নিয়ে তৃণমূলে ক্ষোভ

 

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পর একের পর এক নেতাকর্মীর পদত্যাগের ঘটনায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম ও কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিয়াজ হোসেন রবিন। কমিটিতে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রোবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই পোস্টে দাউদকান্দি-মেঘনা-তিতাসের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। দলের দুঃসময়ে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার চলার পথ মসৃণ করতে রাজপথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রিয়াজ হোসেন রবিন।

তবে কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে সিয়াম তালুকদারের অন্তর্ভুক্তি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি করছেন তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, গত ১৯ তারিখ আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন-পীড়নের উদ্দেশ্যে আয়োজিত একটি বাইক শোডাউনে সিয়াম তালুকদার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে কীভাবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

এদিকে কমিটি গঠনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। অসন্তুষ্ট নেতাকর্মীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কি কোনো আর্থিক সুবিধার বিনিময়ে এই কমিটি গঠন করেছেন? যদিও এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি।

অন্যদিকে দাউদকান্দির বর্তমান দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিষয়টি সম্পর্কে অবগত আছেন কি না, তা নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। তাঁদের প্রশ্ন, তাঁর নাম ও রাজনৈতিক অবস্থানকে সামনে রেখে গঠিত এই কমিটির বিতর্কিত বিষয়গুলো সম্পর্কে তিনি কী জানেন এবং এ বিষয়ে তাঁর অবস্থান কী?

কমিটি ঘোষণার পর ধারাবাহিক পদত্যাগের ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী, পরীক্ষিত ও সংগঠনের জন্য নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সব মিলিয়ে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। একদিকে নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ, অন্যদিকে সিয়াম তালুকদারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন—সবকিছু মিলিয়ে নতুন এই কমিটি নিয়ে তৃণমূলের অসন্তোষ এখন প্রকাশ্যে। এ পরিস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের বক্তব্য ও অবস্থান কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
[shared_counts]
 

দৈনিক ভোরের নতুন বার্তা

সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, পদত্যাগের হিড়িক; সিয়াম তালুকদারকে নিয়ে তৃণমূলে ক্ষোভ   গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২ আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন।