খুঁজুন
, ,

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
[shared_counts]
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি 

 

 

কেরানীগঞ্জ প্রতিনিধি

সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা বিতর্কিত আবাসন প্রকল্পের মালিকানা ও

নিয়ন্ত্রণ নিয়েও এসেছে পরিবর্তনের অভিযোগ। কিন্তু বন্ধ হয়নি কৃষিজমি ভরাট। ঢাকার কেরানীগঞ্জে মধু সিটির বিরুদ্ধে তিন ফসলি কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারানগর ইউনিয়নের চণ্ডীপুর, কাঁঠালতলী ও কলাতিয়ার বেলনা এলাকায় চলছে এই কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, আগের রাজনৈতিক প্রভাবের জায়গায় নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। ফলে প্রশ্ন উঠেছে, কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে মধু সিটির এই ভরাট সাম্রাজ্য?

 

স্থানীয়দের অভিযোগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে মধু সিটির কার্যক্রম বিস্তৃত হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি ভরাট ও আবাসন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

শূন্য থেকে কোটিপতি! গোমতীর মাটি বদলে দিয়েছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ভাগ্য, এবার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
[shared_counts]
শূন্য থেকে কোটিপতি! গোমতীর মাটি বদলে দিয়েছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ভাগ্য, এবার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন

 

নিজস্ব প্রতিবেদক:

একসময় ছিলেন সাধারণ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মী। সময়ের ব্যবধানে হয়েছেন বিপুল সম্পদের মালিক—এমন আলোচনা এখন স্থানীয়ভাবে ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে ঘিরে। স্থানীয়দের একাংশের দাবি, গোমতী নদীর মাটি ব্যবসাকে কেন্দ্র করেই বদলে গেছে তাঁর আর্থিক অবস্থান ও জীবনযাত্রা। এবার সেই পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদী ও আশপাশের এলাকার মাটি বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে।

এসব কর্মকাণ্ডের সঙ্গে সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পদ অর্জনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তার বড় ভাই জাফরগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারন সোহরাব হোসেন এক সময় আইসক্রীম বিক্রেতা হলেও বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন৷

ভাইয়ের দেখানো পথ ধরে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ রাজি মোহাম্মদ ফখরুলে সহচর দাবী করে প্রতি বছর গোমতীর কৃষি জমির মাটি কেটেঁ কোটি টাকার মালিক হয়েছেন। স্থানীয় কয়েকজনের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকায় তাঁর আর্থিক প্রভাবও বেড়েছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তাঁর আগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশী ব্যক্তির সম্পদের উৎস, ব্যবসায়িক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা নিয়ে স্বচ্ছতা কতটুকু রয়েছে?

বর্তমানে তার নামে ব্যানামে শত কোটি টাকার সম্পদ রয়েছে, ইউনিয়নের বেশিরভাগ রাস্তা নষ্ট করে অবৈধ ইটভাটা ও গোমতির মাটি পরিবহন সরকারের কোটি কোটি টাকার সড়ক নষ্ট করেছে।

এসব বিষয়ের অভিযোগে উপযুক্ত সিরাজুল ইসলাম এর বক্তব্য জানতে চাইলে তার মুঠোফোন একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
[shared_counts]
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ।

 

 

নিজস্ব প্রতিবেদক:

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এনআইডি কার্ডে তথ্য জালিয়াতি, টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য এবং জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এক লিখিত অভিযোগে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং নিজের ওপর অর্পিত ক্ষমতার চরম অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:

১. এনআইডি কার্ডে তথ্য জালিয়াতি: নিজের দুর্নীতি ও অবৈধ সম্পদের তথ্য আড়াল করতে মো. কায়কোবাদ জাতীয় পরিচয়পত্রে (NID) স্থায়ী ঠিকানা গোপন করেছেন। তিনি সেখানে প্রকৃত ঠিকানা ব্যবহার না করে সরকারি কোয়ার্টারের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য সন্নিবেশিত করেছেন বলে অভিযোগ রয়েছে।

২. টেন্ডার সিন্ডিকেট ও কমিশন বাণিজ্য: বিগত সরকারের আমলে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে উন্মুক্ত প্রতিযোগিতাহীনভাবে নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেন তিনি। দরপত্র প্রক্রিয়ায় সরাসরি প্রভাব বিস্তার, টেন্ডার জালিয়াতি ও মোটা অঙ্কের কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি শতকোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

৩. জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার সম্পদ: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি ঢাকা এবং নিজের নিজ জেলা শেরপুরসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে—

শেরপুর: নামে-বেনামে প্রায় শত বিঘা জমি ও একাধিক বড় মৎস্য খামার।

ঢাকা (মোহাম্মদপুর): ইকবাল রোড (ব্লক-এ, বাড়ি নং-১০/১০) এলাকায় প্রায় ৩,৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট (আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা)।

সাভার: ধামরাই এলাকায় একটি ১০ তলা ভবন।

পূর্বাচল: ৩০ কাঠা জমি।

বনানী ও উত্তরা: অভিজাত এলাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও প্লট।

যানবাহন: ব্যক্তিগত চলাচলের জন্য একটি নতুন মডেলের বিলাসবহুল এক্সজিও (Axio) গাড়ি।

অভিযোগপত্রে এনআইডি জালিয়াতি ও শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আমলে নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, দুদক আইন ও বিধিমালা অনুযায়ী অভিযোগকারীর পরিচয় গোপনের বিষয়টিও নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
[shared_counts]
সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন জনাব মো. আসকর আলী। তিনি বর্তমানে ১নং সাচার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, মো. আসকর আলী দীর্ঘদিন ধরে সাচার ইউনিয়নের মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে বিগত সরকারের আমলে ২০২০ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি সাচার ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দোয়া কামনা করে মো. আসকর আলী বলেন, “আমি সবসময় সাচার ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করেছি। অতীতেও আপনারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের পরিচিত ও মাঠপর্যায়ের কর্মী হওয়ায় আসকর আলীর প্রার্থিতা নিয়ে সাচার ইউনিয়নে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  শূন্য থেকে কোটিপতি! গোমতীর মাটি বদলে দিয়েছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ভাগ্য, এবার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ। সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, পদত্যাগের হিড়িক; সিয়াম তালুকদারকে নিয়ে তৃণমূলে ক্ষোভ   গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২ আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ!