খুঁজুন
, ,

গান আমার প্রাণ আর আমি গানেরই মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ণ
[shared_counts]
গান আমার প্রাণ আর আমি গানেরই মানুষ

 

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। সিনেমার গান থেকে শুরু করে একক সংগীত—সবখানেই তার কণ্ঠে সুর ছড়িয়েছেন।

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। সিনেমার গান থেকে শুরু করে একক সংগীত—সবখানেই তার কণ্ঠে সুর ছড়িয়েছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ময়না’, কয়েক দিনের মধ্যেই গানটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করছে। ‘ময়না’ গান, সাম্প্রতিক সংগীতচর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনালের সঙ্গে আলাপ করেছেন
দৈনিক ভোরের নতুন বার্তা

সম্প্রতি কোনালের কণ্ঠে প্রকাশিত ময়না গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন প্লাটফর্মে প্রশংসা পাচ্ছেন কোনাল। এরই মধ্যে গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে, যা তার জন্য বড় এক গর্বের মুহূর্ত। তিনি বলেন, ‘আমি দর্শক-শ্রোতাদের কমেন্টগুলো নিয়মিত দেখছি—সবখানে গানটির প্রশংসা পেয়েছি।

আমার মিউজিক ফ্রেটারনিটির অনেকে গানটি শেয়ার করেছেন। এমনকি তাদের মতামত নিয়ে আমি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছি। দর্শক-শ্রোতার এসব প্রতিক্রিয়া আমাকে অনেক উৎসাহ দেয়।’

 

গান বাছাইয়ের সময় কোনালের সবচেয়ে বেশি গুরুত্ব থাকে গানের কথায়। সেটি ময়না কিংবা যেকোনো গানের বেলায়। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন কোনো গান নেই, যার কথা অশ্লীল বা অশোভনীয় হয়।

ফিল্মের গান গাওয়ার সময়ও আমি লিরিক বার বার যাচাই করি। যদি কোনো লাইন ভালো না লাগে, প্রয়োজন হলে দাঁড়িয়ে থেকে সেটি বদল করি, তার পরই গাই।’

এ নীতি ও সচেতনতা তিনি ২০০৯ সাল থেকে মেনে চলছেন। তার মতে, সুর যতই মনোমুগ্ধকর হোক, যদি গানের কথায় কোনো আপত্তিকর দিক থাকে, তাহলে সে গানে কণ্ঠ দেয়া তার জন্য অসম্ভব।

কোনাল মনে করেন, প্রতিটি গান একটি নতুন যাত্রার মতো। তিনি বলেন, ‘যেভাবে প্রতিটি প্রেম নতুন, ঠিক তেমনি প্রতিটি গানও আমার কাছে নতুন একটি সুযোগ এবং নিজেকে নতুনভাবে প্রমাণ করার জায়গা। একেকটি গান একেক রকম আবহের দাবি রাখে।

যেমন “আমার কি হও তুমি” গানে ছিল আবেগ আর অভিমান, আর “ময়না” গানে ছিল পুরোপুরি এনার্জি আর নাচের ছন্দ।’ কোনালের মতে, একজন শিল্পীর সফলতা তখনই আসে যখন সে গানের দাবি অনুযায়ী চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে।

শ্রোতারা প্রায়ই বলেন, ‘কোনালের কণ্ঠে থাকে একটি সিনেমাটিক আবহ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জন্মগত কিছু নয়। আমি আমার প্রিয় শিল্পীদের গান শুনে শুনে সেটি আত্মস্থ করার চেষ্টা করেছি।’ তার মতে, সিনেমার গানে সঠিক কণ্ঠ তৈরি করা সম্ভব শুধু কঠোর সাধনা ও সচেতন অনুশীলনের মাধ্যমে।

কোনাল মনে করেন, মঞ্চ হলো একজন শিল্পীর সবচেয়ে পবিত্র জায়গা। ‘স্টেজে দাঁড়িয়ে আমি পুরো হলে দর্শকের এনার্জি অনুভব করি। তাদের ভালোবাসা, গান শুনতে চাওয়ার আবদার সবকিছুই আমাকে গভীরভাবে নাড়া দেয়।’

অন্যদিকে স্টুডিওতে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ‘স্টুডিও হলো একান্ত নিজের মতো করে গান গড়ে তোলার জায়গা। এখানে আমি নিজের মধ্যে ডুবে থাকি।’

টেলিভিশনের সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে কোনালের মনে পড়ে তার শুরুর দিনগুলো। ‘আমার শুরুর দিনগুলো কখনো ভুলব না। তখনকার অনেক গুণী মানুষ আজ নেই, কিন্তু তাদের শেখানো প্রতিটি কথা আজও আমার কাছে অমূল্য। তাদের শিক্ষা আজও আমাকে পথ দেখায়।’

দীর্ঘদিন গানে থাকার পর কখনো কি মনে হয়েছে গান থেকে দূরে সরে যেতে হবে? কোনাল বলেন, ‘গান আমার প্রাণ। মাঝে মাঝে মনে হয়, জায়গাটা কি সত্যিই আমার? তবে আমার জবাব একটাই—গানই আমার আর আমি গানেরই মানুষ।’

নতুন গানের ব্যাপারে কোনাল জানান, বর্তমানে একাধিক গান প্রস্তুত রয়েছে। ময়নার জন্য অনেক গান আটকে ছিল, যা ধীরে ধীরে মুক্তি পাবে। এছাড়া নিজস্ব কিছু উদ্যোগ ও গবেষণার কাজও চালিয়ে যাচ্ছি, যা শিগগিরই সামনে আনার পরিকল্পনা আছে।’

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
[shared_counts]
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাত কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে উত্তর তেতাভূমি এলাকায় স্থানীয় সালাম মিয়ার বসতঘরের উত্তর পাশের জঙ্গল থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, “মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলম বলেন, “মাদক তরুণ সমাজ ও পরিবার ধ্বংসের মূল কারণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশি অভিযান নয়, পরিবার ও সামাজিক পর্যায় থেকে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদক পাচার ও কেনাবেচা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
[shared_counts]
সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষই একে অপরের কৌশলগত ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ‘ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি’র সাবাহা কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার চূড়ান্ত সতর্কতা জারি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের সুরক্ষায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এর পাল্টা জবাবে সৌদি আরবের অভ্যন্তরে একাধিক কৌশলগত স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের সামরিক মুখপাত্রের পক্ষ থেকে তিনটি প্রধান স্থাপনার আশপাশ থেকে কর্মী ও বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্থাপনাগুলো হলো:

“দাম্মামে অবস্থিত সৌদি আরামকোর প্রধান কার্যালয়

“রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

“রিয়াদে অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগার

এদিকে সৌদি সামরিক জোট জানিয়েছে, সম্প্রতি রিয়াদের উত্তরাঞ্চলে হুতিদের পাঠানো তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী রিয়াদের বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স তাদের সৌদিগামী ও ট্রানজিট ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

সৌদি আরব এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে হুতিদের বিরুদ্ধেও সামরিক অভিযান জোরদার রেখেছে রিয়াদ। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

 

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
[shared_counts]
মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১২ অক্টোবর: পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের নিরাপত্তা হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রয়োজন হলে বাংলাদেশ অবশ্যই তাদের সুরক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দেবে।

সোমবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের নেতৃত্বাধীন ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি ও সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমরা মক্কা প্যাক্টে এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দিইনি। কোনো চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত বলা যায় না। ফলে এই মুহূর্তে সৌদি আরবে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না।”

তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, “সেখানে যা ঘটছে, আমরা অবিলম্বে তার অবসান চাই। সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করেছে। ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে সংহতি জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে। আমরা তাদের পাশে আছি।”

পবিত্র ভূমির নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “মক্কা-মদিনা শুধু কূটনীতির বিষয় নয়, সারা বিশ্বের মুসলমানদের মতো আমাদেরও গভীর ধর্মীয় আবেগ এখানে জড়িত। সেই জায়গা থেকে যদি মক্কা-মদিনার ওপর কোনো হুমকি আসে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে আমরা বসে থাকতে পারি না। অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেব।”

উল্লেখ্য, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘমেয়াদি সংঘাতের জেরে সম্প্রতি সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় হামলা চালানো হয়। এসব হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন নিহত হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান!