খুঁজুন
, ,

টাকা ছাড়া কোন কথা নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ব্রীজ প্রকল্পের ডিপিডি আবু নাছের বাবরের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
[shared_counts]
টাকা ছাড়া কোন কথা নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ব্রীজ প্রকল্পের ডিপিডি আবু নাছের বাবরের

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবু নাছের বাবর নামের একজন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা১.৫০ কোটি টাকার বিনিময়ে গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে ডিপিডি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

আবু নাছের বাবর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যখন ত্রাণ মন্ত্রী ছিলে তখন তার দুর্নীতির মূল হোতা আকাশ কুমার ভৌমিকের একনিষ্ঠ লোক ছিলেন সহকারী-প্রকৌশলী বাবর এক সময় বন‍্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পে তখন টেন্ডারকৃত বন‍্যা আশ্রয় কেন্দ্রের দর পূর্বে জানিয়ে দিয়ে প্রায় ১০০ কোটি টাকা ইনকাম করেছে।আকাশ কুমার ভৌমিক বাবরের মাধ‍্যমে অধিদপ্তরের দুর্নীতির সকল টাকা উত্তলন করতেন।

কম্বল থেকে শুরু করে যতরকমের শুকনা খাবার এবং ঢেউটিনসহ সবকিছু প্রভাতী এন্টারপ্রাইজ এবং তালুকদার এন্ড কোং নামীয় আরো কয়েকটি ঠিকাদার বাবরের নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠানের নামে দরপত্র সর্বনিম্ন দরদাতা হিসেবে ঘোষণা করতেন।

উল্লেখ‍্য যে আগে এই বাবর এই প্রকল্পে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায় প্রকল্প পরিচালক আইনুল কবির এর সহযোগীতায় সঠিক পদ্ধতি না মেনে ১০৬ জন আউট সোর্সিং এ কার্যসহকারী নিয়োগ দেয়। কয়েকজন নিয়োগকৃত কার্য-সহকারীর সাথে যোগাযোগ করে জানা যায় পিডি এবং বাবর সিন্ডিকেট করে জনপ্রতি ৭/৮ লাখ করে টাকা করে আদায় করেন।

যারা টাকা দিতে পারেনি তাদের কাউকে এ প্রকল্পে নিয়োগ দেওয়া হয়নি। তাছাড়া সে যখন ব্রীজের সহকারী প্রকৌশলী ছিল তখন কুমিল্লা, ময়মনসিং , মুন্সিগঞ্জের DRRO , একসময়ের HBB সহকারী প্রকৌশলী আরিফ, পিআইও দিলিপ, মুজিব কিল্লা প্রকল্পের আশফাক ইমতিয়াজ সহ আরও অনেকের থেকে সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সিন্ডিকেট আকাশ বাবু সহ অনেকের কাছ থেকে ১০/১২ কোটি টাকা নিয়ে বিভিন্ন প্রকল্পে দিবে বলে টাকা সংগ্রহ করেছে। তৎকালীন সময়ে কাউকেই দিতে পারেনি এবং তাদেরকে সেই টাকা ফেরতও দেয়নি তারা টাকা ফেরত চাইলে বিভিন্ন মামলা হামলার হুমকির ভয়ভীতি দেখান, দুদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।

এ বিষয়ে পিআইও , রাউজান উপজেলার আয়েশা ওনার সাথে কথা বলে জানা যায় অভিযোগটি সম্পূর্ণ সঠিক। তাছাড়া বর্তমানে ডিপিডি হওয়ার সুবাদে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলের মন্ত্রীর আর্শীবাদ প্রাপ্ত SELKON নামক ওনার এক ঘনিষ্ঠ কোম্পানিকে সারা বাংলাদেশের ৬৪ জেলার সকল গার্ডার ব্রীজের PIT টেস্ট এবং Bearing Plate টেস্ট করান এবং উচ্চমূল্যে Bearing Plate ওনার থেকে নিতে হবে সবচেয়ে বড় জালিয়াতি হলো টেস্টের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর স্বাক্ষর জালিয়াতি করে SELCON এর স্টীকার মেরে প্রতিটি ব্রীজ হতে প্রায় ১২০০০০/-এক লক্ষ বিশ হাজার টাকা করে নগদে নিয়ে নিচ্ছে। SELKON থেকে টেষ্ট রিপোর্ট না করালে সেই ডিপিডির রুমে ফাইল আটকা পরে থাকে।

মানিকগঞ্জ , টাঙ্গাইল , চট্টগ্রাম , কক্সবাজার , কুমিল্লা জেলার একাধিক ঠিকাদারের সাথে কথা বলে যানা যায় শুধু ফাইল ছাড়ানোর SELKON থেকে দ্বিতীয়বার করাতে বাধ‍্য করানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীদের সাথে কথা বললে নাম না বলার শর্তে বলের ডিপিডি থেকে ফাইল ছাড়ানোর জন‍্য আমাদের ফিল্ডে চাপ দিতে হচ্ছে , ডিপিপিকে পিডি নিজেই নিয়ন্ত্রন করতে পারছে না সেখানে আমরা অসহায় ।

আমরাও এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই।এতে সরকারের টাকা লাপাত্তা হচ্ছে কেননা টেস্ট এর জন্য যেই টাকা ধরা হয়েছে সেই টাকা বুয়েট/কুয়েট/চুয়েট যেই প্রতিষ্ঠান থেকে করা হউক সেটা নির্দিষ্ট একাউন্টে জমা হবে এবং সেটার জমা স্লিপ থাকবে। খোজ নিয়ে জানা যায় একটি মাত্র নামবিহীন Bearing Plate এর টেস্ট রিপোর্ট অরিজিনাল করিয়ে রঙ্গিন ফটোকপি করে সারা বাংলাদেশের প্রায় ১০০০ হাজার ব্রীজের প্রায় ১২ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে SELKON কোম্পানির নামে আবু নাছের বাবর।

বর্তমানে বাবর ডিপিডি হওয়াতে এ অধিদপ্তরের দুর্নীতির পরিমান অনেকাংশে বেড়ে যাবে বলে ধারনা করছে ভুক্তভোগীরা। বাবর ব্রীজ প্রকল্পের সহকারী প্রকৌশলী হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্মরত থাকা অবস্থায় ধারনা করা হচ্ছে প্রায় ২০০ কোটি টাকার অধিক মালিক বনে যান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের ডিপিডি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে ব্রীজের বিল ছাড়ার উৎকোচ এর পরিমান বেড়ে গেছে বলে শুনা যাচ্ছে তিনি ফাইল প্রতি টাকা কম হলে বলেন ১.৫ কোটি টাকার বিনিময়ে হয়েছি ডিপিডি টাকা তুলতে হবে না হয় টাকা বানের জ্বলে ভেসে যাবে।

ওনার বিষয়ে খোজ নিয়ে আরো জানা যায় ডিপিডি বাবর এর গ্রামের বাড়ি ফেনীতে রয়েছে তার নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে বেনামে অঢেল সম্পদ, ঢাকাতে শান্তিনগর রয়েছে একাধিক ফ্লাট, ঢাকার পূর্বাচলে রয়েছে ১০ কাঠার ০২ টি প্লট, চট্টগ্রাম জালালাবাদ হাউজিং এ রয়েছে ০৬ টি ফ্লাট, বসুন্ধরা আবাসিক এলাকায় জে ব্লকে রয়েছে ১০ কাঠা প্লট, তাছাড়াও শহরে বিভিন্ন জায়গায় নামে বেনামে রয়েছে একাধিক ফ্লাট এ ব্যাপারে আবু-নাছের বাবরকে মুঠোফোন কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

এ মন্ত্রণালয়ে উপদেষ্টা জনাব ফারুক ই আযম এর সাথে যোগাযোগ করার জন্য মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি এবং ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের পরও বাংলাদেশ ফুটবল দলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
[shared_counts]
‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক:

মাঠের সব যাত্রার মূল্যায়ন শুধু জয়-পরাজয়ের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারলেও জাতীয় দলের সার্বিক উন্নতি ও ইতিবাচক রূপান্তরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই তারকার মতে, শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়ে লাল-সবুজের দল এখন একটি বড় অর্জনের মজবুত ভিত্তি গড়ে তুলছে।

সোমবার ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে হামজা জানান, জাতীয় দলের জার্সিতে তাঁর দেড় বছরের পথচলা ছিল শেখার এবং দলকে গভীরভাবে বোঝার একটি প্রক্রিয়া। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে এটি আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। কঠিন সময় ও চড়াই-উতরাই পাড়ি দিতে হলেও দল হিসেবে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশ দল সঠিক পথেই এগোচ্ছে এবং বড় কিছুর ভিত তৈরি হচ্ছে।”

শক্তিশালী দলের বিপক্ষে লড়াই ও ইতিবাচক ইঙ্গিত

চলতি টুর্নামেন্টে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী ও অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের উদাহরণ টেনে হামজা উল্লেখ করেন, “আগের ম্যাচের চেয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা অনেক গুছিয়ে খেলেছি। মালয়েশিয়া র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকলেও মাঠের খেলায় সেই ব্যবধান বোঝা যায়নি। এটি প্রমাণ করে দল হিসেবে আমাদের সক্ষমতা দ্রুত বাড়ছে।”

তিনি আরও যোগ করেন, “আমার মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ধাঁধার শেষ দুই-তিনটি টুকরো মেলানোই এখন বাকি। আশা করছি খুব দ্রুতই আমরা সেগুলো সঠিকভাবে গুছিয়ে নিতে পারব।”

সামনে সাফ চ্যাম্পিয়নশিপের বড় চ্যালেঞ্জ

আসন্ন নভেম্বরে দেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। এই টুর্নামেন্টকে ঘিরেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দল। হামজা বলেন, “নভেম্বরে ঘরের মাঠে আমাদের একটি বড় টুর্নামেন্ট রয়েছে। ইনশাআল্লাহ, আমরা সেই আসরের জন্যই দলগতভাবে প্রস্তুতি নিচ্ছি এবং দেশের দর্শকদের ভালো কিছু উপহার দিতে আশাবাদী।”

ইন্দোনেশিয়া সফর ও পরবর্তী কঠিন পরীক্ষা

জাতীয় দলের হয়ে এই সফর হামজার জন্য নতুন অভিজ্ঞতাও বয়ে এনেছে। প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফর নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, এখানকার মানুষ অত্যন্ত অমায়িক এবং পুরো পরিবেশ তিনি উপভোগ করছেন।

তবে ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়েও এখন হামজার পুরো মনোযোগ মাঠের খেলায়। আগামী বৃহস্পতিবার আসিয়ানের শক্তিশালী দল ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইউরোপের শীর্ষ লিগে খেলা তারকাদের নিয়ে গড়া ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটিকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন হামজা। তাঁর ভাষ্য, “বিপুল স্বাগতিক দর্শকের উপস্থিতিতে ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়া এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
[shared_counts]

দৈনিক ভোরের নতুন বার্তা

অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
[shared_counts]
অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ

অনুসন্ধানী প্রতিবেদন:

চাকরির মেয়াদ বাকি আর মাত্র কয়েক দিন। আগামী ১ অক্টোবর থেকেই শুরু হওয়ার কথা অবসরোত্তর ছুটি (পিআরএল)। অথচ এই অন্তিম সময়ে এসে গণপূর্ত অধিদপ্তরের সর্বোচ্চ পদ ‘প্রধান প্রকৌশলী’ বাগিয়ে নিতে বেপরোয়া হয়ে উঠেছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের। রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী অস্থিরতাকে কাজে লাগিয়ে এবং বিপুল অর্থ ও তদবিরের জোরে তিনি পদটি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, বর্তমানে চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে সরাতে নানা কৌশল নিয়েছেন আবুল খায়ের। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে বর্তমান প্রধান প্রকৌশলীকে বিতর্কিত করে নিজের পথ সুগম করার চেষ্টা করছেন তিনি।

রাজনৈতিক প্রভাব ও ‘মিস্টার ৫%’ তকমা

অভিযোগ রয়েছে, কর্মজীবনের শুরু থেকেই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন এই কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সচিবের সুপারিশ ও দলীয় পরিচয় ব্যবহার করে গোপালগঞ্জ জোনে দায়িত্ব নেন। সেখানে ক্ষমতাচ্যুত প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে পুরো অধিদপ্তরে প্রভাব বিস্তার করেন তিনি।

২০২০ সালে গোপালগঞ্জে সরকারি অর্থে ‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ স্থাপন করে তোষামোদের রাজনীতিতেও এগিয়ে ছিলেন। বর্তমানে ঢাকা জোনে দায়িত্ব পালন করা আবুল খায়ের অধিদপ্তরে ‘মিস্টার ৫%’ নামেই পরিচিত। যেকোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন কিংবা বিল ছাড়ের ক্ষেত্রে ৫ শতাংশ হারে কমিশন নেওয়াকে তিনি অলিখিত নিয়মে রূপ দিয়েছেন বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

যেখানে পোস্টিং, সেখানেই অনিয়ম

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে আবুল খায়েরের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে:

চট্টগ্রামে শতকোটির হরিলুট: চট্টগ্রাম জোনে দায়িত্ব পালনকালে আগ্রাবাদ সিজিএস কলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য ৯টি ২০ তলা ভবন নির্মাণ প্রকল্পে (প্রায় ৪০০ কোটি টাকার কাজ) পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

নকশা পরিবর্তন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের এ ঘটনায় দুদকের প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা মেলে।

কুমিল্লায় বিরোধ ও বদলি: কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালে টেন্ডার ও কমিশন বাণিজ্য নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হলে তোপের মুখে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

গৃহায়নে জালিয়াতি: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে থাকাকালীন প্লট ও ফ্ল্যাট বরাদ্দ এবং নকশা অনুমোদনে অনিয়মের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

রংপুরে বিলাসবহুল আয়োজন: ক্ষমতার অপব্যবহারের নজির গড়েছেন রংপুর জোনেও। চলতি বছরের ২ জুন তার স্ত্রীর আগমন উপলক্ষে শহরের একটি বিলাসবহুল হোটেলে স্থানীয় ঠিকাদার ও অধস্তনদের খরচে প্রায় ২০ লাখ টাকার একটি ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়। সেখানকার ঠিকাদাররা তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন।

সম্পদের পাহাড় কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে আবুল খায়ের রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ঢাকার অভিজাত এলাকায় নিজের ও স্বজনদের নামে অন্তত ২৪টি বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাচল ও মোহাম্মদপুরে মূল্যবান প্লট এবং ময়মনসিংহে বিঘার পর বিঘা কৃষিজমি ও খামারবাড়ি।

এসব অনিয়মের অভিযোগ এবং প্রধান প্রকৌশলী পদের জন্য তৎপরতার বিষয়ে জানতে মো. আবুল খায়েরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি

‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার