খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানীতে প্রাইভেটকার চাপায় নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদ মৃত্যুর ঘটনায় জড়িত আসামি মেহেদী মালেক সজীবের জামিন বাতিল করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই আদেশ দেন।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপনে এবং চালক পরিচয়ে মিথ্যা পরিচয় দিয়ে জামিন নেন মেহেদী মালেক সজীব। এই ঘটনায় সমালোচনা শুরু হলে আদালত আজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ রিমান্ড চাওয়া হবে কি-না জানতে চাওয়া হলে ডিসি তারেক মাহমুদ বলেন, ‘ঊধ্বর্তনদের সঙ্গে কথা বলে আগামী শনিবার রিমান্ড আবেদন করা হতে পারে।’

গত ৩০ মার্চ রাতে (চাঁদরাত) মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন মেহেদী মালেক সজীব। রাত সাড়ে ১১টার দিকে বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট ক্লিনিকের সামনের সড়কে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১৮-৬৫৩১) চাপায় গুরুতর আহত হন নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদ। পরেরদিন (ঈদের দিন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দীন মোহাম্মদ ম্যাক্স সিকিউর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। এই ঘটনার পর সজীব আত্মগোপনে চলে যান। সেইসঙ্গে বাদীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যান— যাতে মৃত্যুর ঘটনায় মামলা না হয়।

জানা গেছে, মেহেদী মালেক সজীব অভিজাত গুলশান ক্লাবের বোর্ড সদস‍্য। ঘটনার দিন ক্লাবে তার সঙ্গে একপক্ষের ঝগড়া হয়। এরপর তিনি সেখানে অতিরিক্ত মদপান করেন এবং গাড়ি নিয়ে ক্লাব থেকে বেরিয়ে যান। সজীবের বন্ধু মহল তাকে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিলর দৌহিত্র হিসেবে পরিচিত।

এদিকে ঘটনাটি নিয়ে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন। পরবর্তীতে এই ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ৫ এপ্রিল দীন মোহাম্মদ মৃত্যুর ঘটনায় বনানী থানায় মামলা হয়। একইসঙ্গে আসামি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন এজন্য আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। পরে গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদের নেতৃত্বে ঘাতক প্রাইভেট কারটি
জব্দ করা হয়।

অন্যদিকে ১০ এপ্রিল মিথ্যা পরিচয়ে আদালত থেকে জামিন নেন মেহেদী মালেক সজীব। নিজেকে গাড়িচালক পরিচয় দিয়ে তিনি এই জামিন নেন।

বৃহস্পতিবার সাংবাদিক জুলকারনাইন এক পোস্টে লিখেছেন, ‘৩০ মার্চ নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে মেরে পালিয়ে যাওয়া, অতঃপর ১০জন আইনজীবীসহ আদালতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে জামিন গ্রহণ করা মেহেদী মালেক

সজীবের জামিন আজ বাতিল করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ জামিন বাতিল করে সজীবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট ছানাউল্লাহ’র এই দৃঢ় পদক্ষেপের জন‍্য আপনাকে অসংখ্য ধন‍্যবাদ। দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে হত‍্যাকারী মেহেদী মালেক সজীব যেন উপযুক্ত শাস্তি পায়, সেটাই কামনা করছি।’

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

 

দাউদকান্দি প্রতিনিধি

দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে শুভযাত্রা, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (১লা মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্থানীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উদ্যোগে নানা দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও গণমাধ্যম সপ্তাহ এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এ দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

বক্তারা আরও জানান, এ উপলক্ষে আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ খান, মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যায়যায়দিন-এর সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক জনতার নাছির উদ্দীন, সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ঘোষণা পত্রিকার আবু হানিফ, মুভি বাংলা টিভির আল রোকন, বর্তমান বাংলার রাজিব হোসেন জয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আহনাফ তিহামী।

আবু হানিফ এর রিপোর্ট কুমিল্লা টিভি

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী