খুঁজুন
, ,

রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা লুট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
[shared_counts]
রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা লুট

 

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার জবানীপাড়া মহল্লার জামাল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের নতুন বার্তা-কে জানান, মৃতের গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় জাহিদ বিশ্বাসকে পেটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করে শ্বাসরোধ নিশ্চিত করেছে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
[shared_counts]
আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা

দিদারুল আলম:

আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের (বরকোটা, নোয়াপাড়া ও ডেকরীখলা গ্রাম) সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন সিকদার। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বিল্লাল হোসেন সিকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এলাকার ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।

নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট লক্ষ্য ও প্রতিশ্রুতির কথা জানিয়ে মো. বিল্লাল হোসেন সিকদার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চান।

বিশেষ করে এলাকার যুবসমাজকে রক্ষা করতে তাঁর কার্যক্রমে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি কিশোর গ্যাং ও সব ধরনের সন্ত্রাসমুক্ত একটি আধুনিক সমাজ গঠন এবং যুবসমাজকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই পদপ্রার্থী।

একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া চেয়েছেন মো. বিল্লাল হোসেন সিকদার।

শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
[shared_counts]
শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা

 

 

নিজস্ব প্রতিনিধি:

কখনো শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয়, কখনো দুর্নীতি দমন কমিশনের (দুদক), কখনো সিনিয়র সাংবাদিক, আবার কখনো গণমাধ্যমের সম্পাদক- পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী পরিচয়ের ভিন্নতা সামনে এনে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক তকমা দেওয়ার হুমকি এবং অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে ‘শিক্ষা সংবাদ’ অনলাইন-এর কথিত সম্পাদক আল আমিন হোসেন মৃধার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে আর্থিক সুবিধা দাবি করা হয়; কথিত দাবি পূরণ না হলে তাঁদের সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত সম্মানহানি হয়- এমন নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। এমনকি একাধিক ব্যক্তিকে একই পরিচয়ের বলয়ে সক্রিয় রেখে বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টির অভিযোগও সামনে এসেছে।

আল-আমীন মৃধার দেখানো পথেই হাটছেন, আফসানা ও আরাফাত নামের দুজন শিক্ষা সংবাদ এর প্রতিনিধি পরিচয়ে তাদের বিরুদ্ধে শিক্ষাভবনে নিয়মিত বিচরণ ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের ভূমিকা, তাঁদের সঙ্গে কথিত সম্পাদকের সম্পর্ক এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাঁদের যোগাযোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন সাবেক উপপরিচালক অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তাঁকে আওয়ামীপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন আল আমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে তাঁর কাছে অর্থ দাবি করা হয়।

তিনি কয়েক দফায় অর্থ দেওয়ার পরও কথিত হয়রানি বন্ধ হয়নি; বরং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে একই ধরনের চাপ ও ব্ল্যাকমেইল অব্যাহত রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। সাবেক এই কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে, অর্থ প্রদানের পরও একই অভিযোগকে পুঁজি করে নতুন করে চাপ সৃষ্টি করার।

তিনি আরও বলেন, একসময় তাঁকে আওয়ামীপন্থী তকমা দেওয়ার ভয় দেখানো হয়েছে; কিন্তু এখন বিএনপিপন্থী হিসেবে পরিচিত তাঁর এক সহকর্মীর কাছেও একইভাবে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করার কথা তিনি শুনেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও একই কৌশলে কর্মকর্তাদের চাপে ফেলার প্রবণতা দেখা যাচ্ছে।

সামান্য বিষয়কে অতিরঞ্জিত করে বড় আকারে উপস্থাপন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্বল অবস্থানে ফেলে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সাবেক এই কর্মকর্তা সরকারের কাছে শিক্ষা সংবাদ ডটকম বন্ধ করে দেওয়ার দাবি জানান।

আল আমিন হোসেন মৃধার পেশাগত কর্মকাণ্ডের সময়ক্রম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি তিনি ‘শিক্ষাবার্তা’য় যোগদান করেন। অভিযোগকারীদের দাবি, ওই সময় মাউশির আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই সম্পর্ককে কেন্দ্র করে তদবির ও বদলি-বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ দাবি করেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আল আমিনের বক্তব্য ও অবস্থানে পরিবর্তন এসেছে। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি মাননীয় শিক্ষা মন্ত্রী ও মাউশি নিয়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে আওয়ামীপন্হি কর্মকর্তাদের বাসনা পূরণ করছেন।

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
[shared_counts]
কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

 

 

নিজস্ব প্রতিনিধি, কেরাণীগঞ্জ (ঢাকা)

কেরাণীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় অবস্থানকালে বিবাদী মো. সাব্বির (৩৮) ও অজ্ঞাতনামা আরও ৩ জন এসে তাঁর সাংবাদিক পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযুক্ত মো. সাব্বিরের ঠিকানা সাং- খোলামোড়া জিয়ানগর, মক্কানগর, ডাকঘর- ব্রাহ্মণকিত্তা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ভুক্তভোগী তিনি দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (গণমাধ্যম)। তিনি ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিষয়টি জিডিভুক্ত করে রাখার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, জিডি গ্রহণ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান