খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

১,০০০ জন গণনাকারী নিবে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৩:৫০ পূর্বাহ্ণ
১,০০০ জন গণনাকারী নিবে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)

SEDP এর আওতাধীন “GIS Mapping of Secondary Educational Institutions and Compliance Verification Survey”

Secondary Educational Development Program (SEDP) এর আওতায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন Geographical Information System (GIS) Mapping of Secondary Educational Institutions and Compliance Verification Survey শীর্ষক স্কিমের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে স্নাতক ডিগ্রীধারী বেকার যুবক/স্নাতক পর্যায়ে অধ্যনরত শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ গণনাকারী

সংখ্যাঃ ১,০০০ জন

বয়সঃ ১৮-৩৫ বছর

শর্তাবলীঃ

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • আবেদকারীর নিজস্ব স্মার্টফোন থাকতে হবে।
  • স্নাতক ডিগ্রীধারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে।
  • আবেদনকারীর সদ্য তোলা ছবি অনলাইনে নির্ধারিত মাপে আপলোড করতে হবে।
  • মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্য হবেন।
  • কমপক্ষে ২০ (বিশটি) প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • আবেদনকারীকে নিজ জেলায় কাজ করতে হবে।
  • আগ্রহী প্রার্থীকে ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
  • বাছাইকৃত প্রার্থীদের ২৫ এপ্রিল থেকে ১০ মে ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে।
  • প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে নূন্যতম ১,০০০ (এক হাজার) টাকা করে সম্মানী প্রদান করা হবে।
  • কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদন শুরুর তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখঃ ১২ এপ্রিল, ২০২৪

আবেদন লিংক: Click 

ওয়েবসাইটে জব কর্ণারঅপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

১,০০০ জন গণনাকারী নিবে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) স্নাতকে অধ্যায়নরতরাও আবেদন করতে পারবেন, দৈনিক ১০০০ টাকা করে ভাতা পাবেন।

ত্যাগ: SEDP জব সার্কুলার,  SEDP প্রকল্প আবেদন, SEDP চাকরির প্রশ্ন, SEDP আবেদনের নিয়ম, SEDP কাজ কি, শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো আবেদন, ২০২৪ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ, শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো প্রশ্ন, শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো প্রশ্ন pdf, শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো জব সার্কুলার, SEDP প্রশ্ন PDF

লাজ ফার্মায় বড় নিয়োগ ২০ বছরে বয়সে আবেদন করতে পারবেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট,

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট,

 

অনুসন্ধানী প্রতিবেদন:

সরকারি জমি বেহাতের গুরুতর অভিযোগ থাকলেও শাস্তি শুধুই তিরস্কার

ফ্যাসিবাদের অন্যতম দোসর জোয়ারদার তাবেদুন নবী ছয় কোটি টাকা ঘুষ গ্রহন করে মিরপুর সেকশন নয়(৯) এর বিশ একর জায়গার ছাড়পত্র দেওয়ায় জমিতে ভবন নির্মান চলেছে ও বেদখল হয়েছে। জোয়ারদার তাবেদুন নবী নির্বাহী প্রকৌশলী থাকাকালীন নীরব থেকে ভূমি দস্যুদের সাথে যোগ সাজসে সরকারি জমিতে বহুতল ভবন হতে দিয়েছেন। মহিউদ্দিন গং নিকট থেকে ছয় কোটি নিয়ে বদলী হওয়ার পর দায়িত্বভার হস্তান্তর করার আগের দিন হাউজিং ডিভিশন-১, ঢাকার স্মারক নং ৩০১৫ তারিখ ঃ ২০-০৮-২০২৪ খ্রিঃ মাধ্যমে পূর্বের সকল জারিকৃত পত্র বাতিল করে ছাড়পত্র প্রদান করে চেয়ারম্যান রাজউক, ঢাকা, সহকারী কমিশনার মিরপুর সার্কেল, ঢাকা, অথরাইজড অফিসার-৩/১ রাজউক, ঢাকা ও সাব রেজিষ্টার পল্লবী, তেজগাও ঢাকা কে পত্র দেন। ফলে দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা উঠে গিয়ে ভূমি দস্যুরা দেদারসে রেজিস্ট্রেশনের সুযোগ পায়। উক্ত বিশ একর জমি ছাড়পত্র দেওয়ার মন্ত্রনালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর জোয়ারদার তাবেদুন নবীর নামে বিভাগীয় মামলা রুজু হয়েছে। কিন্তু তাকে সাময়িক বরখাস্ত না করে তিরস্কারের শাস্তি প্রদান করা হয়েছে।

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী ,নিজেকে সব সময় সাইফুজ্জামান শিখর অত্মীয়পরিচয় দিয়ে তিন বছর আট মাস দায়িত্ব পালন করে লুটপাট তন্ত্র কায়েম করে গেছেন। সে সময়ে আরেক আওয়ামী পান্ডা শেখ সোহেল রানা, ইমামুল, শাহারিয়ার জনি ও রাদিউজ্জামানদের সাথে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন । মিরপুরের সকল জমির অঘোষিত মালিক বনে যান হাউজিং চেয়ারম্যান নাম মাত্র আসে আর যায় তারাই জমি দখল বরাদ্দ, নামজারি, আবাসিক প্লট বানিজ্যিক প্লট রুপান্তর, বানিজ্যিক প্লট কে শিল্প প্লট এ রুপান্তর, আওয়ামী সন্ত্রাসীদের ফ্ল্যাট ও প্লট পাইয়ে দেওয়াতে শুরু সকল কাজ মিরপুরের নিয়ান্ত্রন করতেন জোয়ারদার তাবেদুন নবী অঘোষিত চেয়ারম্যান। অঘোষিত চেয়ারম্যান জোয়ারদার তাবেদুন নবীর একটি গার্ল ফেন্ড ছিল যার এ্যাড. তানিয়া রহমান পিতা খন্দকার আব্দুস সামাদ মাতা সুফিয়া সামাদ তার স্বামী মিরপুর হাউজিং ডিভিশনে নিয়ে আসতেন তার স্বামী পাহারাদারের ভুমিকায় থাকতো তানিয়া রহমান ও জোয়ারদার তাবেদুন নবী অফিস রুমে একান্ত সময় কাটাতো ওই সময় সকল প্রবেশ নিষেধ থাকত এটা অফিসের সবাই জানতো আওয়ামীলীগ ফ্যাসিবাদ সরকারের ভয়ে কেউ তখন মুখ খুলত না যে এটা অফিস না অন্য কিছু। তানিয়া রহমান ফ্ল্যাট ও প্লট দুটোই জোয়ারদার তাবেদুন নবী কে বাগিয়ে নিয়েছেন ও অসংখ্য জমির দালালি করেছেন রাতারাতি কোটি কোটি কামিয়েছেন।

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর মিরপুরস্থ হাউজিং এস্টেটের বাউনিয়া মৌজাস্থ ৯ নং সেকশনের স্বপ্ননগর-২ প্রকল্পের উত্তর পার্শ্ব সংলগ্ন জায়গাটি গৃহসংস্থান অধিদপ্তর বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নামে এল, এ. কেস নম্বর-০৫/৭২-৭৩ ও ১৩/৫৯-৬০ মূলে অধিগ্রহনকৃত ও ১৩/০৯/১৯৯০, ৩১/১০/১৯৭৪ ও ১৮/১২/১৯৮০ খ্রি: গেজেটভুক্ত সম্পত্তি। আলোচ্য সি. এস. ৩১০১, ৩১০২, ৩১০৩, ৩১০৪, ৩১০৬, ৩১০৭, ৩১০৮, ৩১২০, ৩১২১, ৩১২২, ৩১২৩, ৩১২৪, ৩১২৮ নং দাগের কম/বেশী ২০.০১ একর জায়গার জে, এল, নম্বর-২২১, যা দীর্ঘদিন যাবত অবৈধ দখলদারগণ যথাক্রমে আলিনগর, হ্যাভিলি লিমিটেড, এ্যাসিউর, সাগুপ্তা হাউজিং, এন,এম, হাউজিং লিমিটেড, সানভিউ টাওয়ার্স, আরএকে-২ , সিটি লাইফ প্রোপাটিজ লিঃ, প্রফেসর মো: আবু বক্করসহ ১৭ (সতের) কোম্পানী/ব্যক্তি কর্তৃক অবৈধভাবে দখলে রাখা হয়েছে। এর মধ্যে আলিনগর, হ্যাভিলি, এ্যাসিউর, সাগুপ্তা হাউজিং কর্তৃক বর্ণিত জায়গায় প্লট তৈরী করে বিভিন্ন লোকের কাছে শেয়ার বিক্রি করা হয়েছে বলে জানা যায়। জোয়ারদার তাবেদুন নবী নির্বাহী প্রকৌশলী থাকাকালীন মহিউদ্দিন গং নিকট থেকে ছয় কোটি নিয়ে বদলী হওয়ার পর দায়িত্বভার হস্তান্তর করার আগের দিন হাউজিং ডিভিশন-১, ঢাকার স্মারক নং ৩০১৫ তারিখ ঃ ২০-০৮-২০২৪ খ্রিঃ মাধ্যমে পূর্বের সকল জারিকৃত পত্র বাতিল করে ছাড়পত্র প্রদান করে চেয়ারম্যান রাজউক, ঢাকা, সহকারী কমিশনার মিরপুর সার্কেল, ঢাকা, অথরাইজড অফিসার-৩/১ রাজউক, ঢাকা ও সাব রেজিষ্টার পল্লবী, তেজগাও ঢাকা কে পত্র দেন। উক্ত বিশ একর জমি ছাড়পত্র দেওয়ার মন্ত্রনালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর জোয়ারদার তাবেদুন নবীর নামে বিভাগীয় মামলা রুজু হয়েছে কিন্তু তাকে সাময়িক বরখাস্ত করা হয় নি। তাই জোয়ারদার তাবেদুন নবী হাজার কোটি টাকার মালিক হওয়ার সুবাদে তিনি বিভিন্ন তদবির করে বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য কোটি কোটি খরচ করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে পরিদর্শন করে দেখা যায় জমিটি এখনও ১৭ কোম্পানী /ব্যক্তিদ্বয়ের দখল করে ভবন নির্মান করছেন হাইজিং এর দখলে নেই। এ বিষয় পরবর্তী নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখ বলেন আমাদের লোকজন জমি উদ্ধার করতে গিয়ে বিভিন্ন সময়ে আহত হয়েছেন আমরা মামলা করছি যা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা চেয়ে গত ১৭ সেপ্টম্বর ২০২৪ খ্রিঃ তারিখ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হেড অফিস পত্র দেয়া হয়েছে , জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হেড অফিস থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে আমি অবৈধ দখল উচ্ছেদ করতে পারবো। পরবর্তীতে নানা চরাই উতরাই পেরিয়ে সেই জমিতে আবার রেজিস্ট্রেশন, নাম জারি ও নকশা পাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু জোয়ারদার তাবেদুন নবীর অভিনব প্রতারনায় নিঃস্ব হয়েছে ফ্ল্যাট ক্রেতা কয়েকশ পরিবার। নিজের সারা জীবনের সঞ্চয় খুইয়ে তাদের পথে বসার দশা। কথিত আছে স্বপ্ন নগর ২ প্রকল্পে উত্তর দিকের সীমানা প্রাচীর দেয়া নিয়ে অবৈধ দখলদার দের সাথে সেহুন বাগিচায় ততকালীন চেয়ারম্যানের সভা কক্ষে একটি মিটিং হয়। সেই মিটিং এ আইন কর্মকর্তা আসাদুজ্জামান, ঢাকা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী, সদস্য প্ল্যানিং বিজয় কুমার মন্ডল, শেখ সোহেল রানা সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেই মিটিং এর সবার সম্মিলিত সিদ্ধান্তেই জোয়ারদার তাবেদুন নবী NOC দিয়েছিলেন মর্মে জানা যায়। তাবেদুন্নবী ছয় কোটি পেলে বাকিরাও যে কিছু পাননি এমন নয়। কিন্তু মাঝখানে পরিস্থিতি ভিন্ন হলে সবাই সাধু বনে যান।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলে জানিয়েছে ইরান, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আলোচকদের পাকিস্তানে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তেহরান এই অবস্থান জানায়।

ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ একটি বড় অচলাবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রোববার একটি মার্কিন যুদ্ধজাহাজ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা একটি ইরানি জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করে।

তেহরান জানিয়েছে, তারা এর জবাব দেবে। তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের জাহাজ আটক হওয়ার পর দেশটি মার্কিন সামরিক জাহাজগুলোর দিকে ড্রোন পাঠিয়েছে।

রোববার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইরানি সূত্রের বরাতে জানায়, ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।’

এর আগে ফার্স ও তাসনিম বার্তা সংস্থা অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, ‘সামগ্রিক পরিবেশ খুব ইতিবাচক বলা যায় না’ এবং যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারকে আলোচনার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, অবরোধ এবং ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ কারণে ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।’

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল- এই তিন পক্ষ বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির শেষ পর্যায়ে রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের আকস্মিক হামলার মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সাময়িকভাবে থামাতে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

এ পর্যন্ত মাত্র এক দফা ২১ ঘণ্টাব্যাপী আলোচনা ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে এরপর নতুন করে আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছিল।

ট্রাম্প রোববার এক বার্তায় বলেন, ‘আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসংগত চুক্তির প্রস্তাব দিচ্ছি, আশা করি তারা তা গ্রহণ করবে।’ একই সঙ্গে তিনি চুক্তি না হলে ইরানের অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন।

ইরানি জাহাজে মার্কিন হামলা 

যুদ্ধের শুরুতেই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ট্রাম্পের ওপর চাপ তৈরি হয়, কারণ এটি বিশ্বে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

প্রণালিটি খুলে দিতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে, যাতে তেহরানের তেল রপ্তানি বন্ধ করা যায়।

রোববার ট্রাম্প জানান, ‘তৌস্কা’ নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনী সেটিকে থামাতে গুলি চালায় এবং জাহাজটি আটক করে।

তিনি বলেন, জাহাজটির ইঞ্জিন কক্ষে গুলি করে সেটিকে থামানো হয় এবং বর্তমানে মার্কিন মেরিন সদস্যরা জাহাজটির নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজটি পূর্বের অবৈধ কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার আওতায় ছিল বলেও তিনি উল্লেখ করেন।

পরে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের এক মুখপাত্র সতর্ক করে বলেন, ‘এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে শিগগিরই যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।’

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ‘তৌস্কা’ জাহাজে হামলা ও জব্দ করার পর ইরান মার্কিন সামরিক জাহাজগুলোর দিকে ড্রোন পাঠিয়েছে।

লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর শুক্রবার ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখায় পরদিনই তা আবার বন্ধ করে দেয়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা ‘শত্রুর সঙ্গে সহযোগিতা’ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ সামষ্টিক শাস্তি।

শনিবার স্বল্প সময়ের জন্য প্রণালি খোলা থাকায় কিছু তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করলেও রোববার সকালে তা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এর আগের দিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের গুলি ও হুমকির তিনটি ঘটনা প্রণালির ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্পষ্ট করে তোলে।

নিরাপত্তা জোরদার

পাকিস্তানে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে রোববার ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের বিভিন্ন সড়ক বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, পাশের শহর রাওয়ালপিন্ডিতেও একই ব্যবস্থা নেওয়া হয়।

  • মার্কিন প্রেসিডেন্ট জানান, তার আলোচক দল সোমবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স; সঙ্গে থাকবেন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।P

আলোচনার একটি প্রধান ইস্যু হলো ইরানের প্রায় অস্ত্রমানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত।

ট্রাম্প শুক্রবার দাবি করেন, ইরান প্রায় ৪৪০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মজুত ‘কোথাও স্থানান্তর করা হবে না’ এবং যুক্তরাষ্ট্রকে তা হস্তান্তরের বিষয়টি আলোচনায় কখনোই ওঠেনি।

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে 

 

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে

প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামি ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) আজ ১২ এপ্রিল রোজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজীর নেতৃত্বে দেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি ব্রুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক জুয়েল রানা মজুমদার,

অবজারভার পত্রিকা সাংবাদিক কামরুল হক চৌধুরীর, গণশক্তি পত্রিকা সাংবাদিক মনির হোসেন, ভোরের কাগজের সাংবাদিক রায়হান চৌধুরী, সকালের সময়ে সাংবাদিক শরীফুল ইসলাম, বর্তমান বাংলার সাংবাদিক রাজিব প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ্য গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

এতে উল্লেখ করা হয়, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনা, আনসার, পুষ্টি ও চিকিৎসা সপ্তাহসহ নানা পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। এমনকি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা বা নিজস্ব অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত দোয়া, পা দোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে।

এ প্রেক্ষিতে, “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে।

গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত