গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান
উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারী
শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২ অক্টোবর দেশে ফেরেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সে সময় তিনি দেশের বিভিন্ন দলমতের আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে দেশ-জাতির জন্য বড় উদ্যোগের ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করেন। পরে মালয়েশিয়ায় ফিরে শিগগির বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন মিজানুর রহমান আজহারী।
প্রায় দুইমাস পর সেই উদ্যোগ দৃশ্যমান হয়েছে জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে মূলত তিনি অভিনব বা উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানিয়েছেন। তার ভাষায় ‘গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান’ গড়ে তুলতে চান আলোচিত এ ইসলামি বক্তা।

প্রজেক্টে অবদান রাখতে যে যে ক্যাটাগরিতে ই-মেইল করা যাবে, সেগুলোর সাবজেক্ট নিম্নরূপ:
১. আপনার এক্সপার্টিজ দিয়ে প্রজেক্ট আলফার কোর টিমের মেম্বার হওয়ার জন্য সাবজেক্টে Core Team লিখুন।
২. বিশেষ কোনো পরামর্শ অথবা অভিজ্ঞতা শেয়ার করতে সাবজেক্ট হিসেবে Idea লিখুন।
৩. আর্থিক অনুদান অথবা জমি দানের জন্য সাবজেক্ট হিসেবে Contribution লিখুন।
৪. আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমাদের প্রজেক্ট প্লানিং-এর সহায়ক হতে পারে মনে করলে সাবজেক্ট হিসেবে Support লিখুন।
৫. ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে সাবজেক্ট হিসেবে Volunteer লিখুন।
১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আপনার ছবি এবং পোর্টফলিওসহ বিস্তারিত লিখে পাঠাতে পারেন: EmailToAzhari@gmail.com এই ইমেইলে। অথবা কমেন্টের গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন।
‘ফিল্টারিং শেষে সিলেক্টেড সবার সাথে শিগগির যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে টিম মিটিংয়ে ইনভাইট করা হবে ইনশাআল্লাহ’ বলেও পোস্টে যোগ করেন মিজানুর রহমান আজহারী।