খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

এলাহাবাদের এম এ কাওসার হলেন পোল্যান্ড বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৫৩ পূর্বাহ্ণ
এলাহাবাদের এম এ কাওসার হলেন পোল্যান্ড বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক

 

দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পোল্যান্ড শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কৃতি সন্তান, পোল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাওসারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এর আগে গত ৯ জুন রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।

 

নতুন কমিটিতে শরীফ আব্দুল্লাহকে (ঢাকা) আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর হোসাইনকে (কুমিল্লা) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কামরুল হাসান বিপ্লবকে (নেত্রকোনা) সদস্য সচিব করা হয়েছে।

 

নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন বকতিয়ার উদ্দিন (খুলনা), সারোয়ার হোসেন (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল নোমান (নোয়াখালী), রবিউল আলম আরশ (নারায়ণগঞ্জ), নুর হোসাইন (নোয়াখালী), সারোয়ার আহমেদ (ঢাকা), এম এ কাওসার (কুমিল্লা) ও ইস্পার রাশিদ মন্ময় (ঢাকা)।

 

এছাড়া যুগ্ম-সদস্য সচিব হয়েছেন আল আমিন (ময়মনসিংহ) ও তানভীর আহমেদ খান তন্ময় (কুষ্টিয়া)।

 

এদিকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুশফিকুর রহমান (ফরিদপুর), শেখ মাজহারুল ইসলাম (ময়মনসিংহ), আল আমিন সরকার (নেত্রকোনা), জাকিরুল ইসলাম (কুমিল্লা), ঈদুল আযম আখঞ্জি অভি (সিলেট), জুবায়ের আব্দুল বারী (বরিশাল), আমিনুল ইসলাম (কুমিল্লা), শাহিন আলম (নোয়াখালী), সাব্বির মোজাম্মেল হোসেন (ফরিদপুর), আরিফুল ইসলাম (চট্টগ্রাম), সিদ্দিক আহমেদ কামাল (কিশোরগঞ্জ), ফজলুল হক (নোয়াখালী), আরিফুর রহমান (নোয়াখালী), ইকবাল হোসাইন (নোয়াখালী), রিফাদুল ইসলাম ইমন (ময়মনসিংহ), ইয়াকুব নবী মামুন (কুমিল্লা), হাবিবুর রহমান মৃধা (ময়মনসিংহ), লোকমান আহমেদ (সিলেট), রাকিব হাসান (যশোর) ও জিয়াউর রহমান (বগুড়া)।

 

এর আগে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

 ভণ্ড পীরের আস্তানা

গভীর রাতে জ্বলে ওঠে মিথ্যার প্রদীপ,
ধূপের ধোঁয়ায় ঢেকে যায় সত্যের নীড়।
আল্লাহর নাম ঠোঁটে, অন্তরে নেই আলো—
এভাবেই সাজে এক ভণ্ড পীরের মেলা

নারীদের নিয়ে নাচানাচি, লজ্জার পর্দা ভাঙে,
পবিত্রতার নামে শুধু পাপের মেলা জাগে।
ঢোল তবলা বাজে, সুরে সুরে মিথ্যার গান,
ধর্মের মুখোশ পরে চলে প্রতারণার আয়োজন।

গাঁজা আর মদের নেশায় ডুবে তার আসর,
অন্ধ ভক্তেরা দেখে তাতে অলৌকিক কিস্সার স্বর।
ধোঁয়ার কুয়াশায় হারায় বিবেকের আলো,
অন্ধ বিশ্বাসে মানুষ হয় পথহারা ভালো।

নামাজ পড়ে না, নেই সিজদার বিনম্রতা,
শুধু ক্ষমতার লোভে তার অভিনয়ের ব্যস্ততা।
আল্লাহ ও কুরআনের বাণী করে সে অস্বীকার,
তবুও নিজেকে বলে ‘দরবেশ’, বড়ো অহংকার।

হে মানুষ, জাগো, খুঁজে নাও সত্যের পথ,
মিথ্যার অন্ধকারে হারিয়ে ফেলো না তোমার রথ।
সত্যের আলোয় চিনে নাও আসল পরিচয়—
ভণ্ড পীরের পরিণাম লাঞ্ছনা আর পরাজয়।

 

মুল লেখক: শামীম রেজা

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার পতনের পর শামীম আত্মগোপনে ছিলেন এবং ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শামীমকে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে ডাকেন।

সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এই হত্যার পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে হামলাটি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গ্রীন টিভি’ ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গত রবিবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের মারধর করে প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের পেশাদার ভিডিও সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় গ্রীন টিভির ভিডিও জার্নালিস্ট মোঃ শরীয়তুল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ গ্রীন টিভিতে নাওড়া এলাকার মোশাররফ হোসেনের মাদক ব্যবসা, নারী নির্যাতন ও সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ৫ এপ্রিল বিকেলে গ্রীন টিভি, প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পুনরায় সংবাদ সংগ্রহে নাওড়া এলাকায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা সাংবাদিকদের এলোপাথাড়ি মারধর ও লাঞ্ছিত করে। একপর্যায়ে বিবাদী শরীয়তুল্লা গ্রীন টিভির ১৭ লাখ টাকা মূল্যের একটি প্যানাসনিক-৩৭২ ভিডিও ক্যামেরা, ৪০ হাজার টাকার ট্রাইপড এবং ৮০ হাজার টাকা মূল্যের একটি ওয়্যারলেস মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাস্থলে শোরগোল শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সাংবাদিকদের হত্যার হুমকি দিয়ে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দ্রুত সটকে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ শরীয়তুল্লা বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাদের মূল্যবান সরঞ্জাম লুট করার পাশাপাশি আমাদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করছি।”

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত সময়ের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ