মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন।
এস.এম রাসেল-কুমিল্লা।
শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোয়ারা বেগম দিপুমণি। প্রধান অতিথি ছিলেন চারবার জাতীয় পদক প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি। তিনি বলেন ‘শিশু কিশোর তরুণদের পরিবেশ সচেতন, দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ‘
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসব। এস এম মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, দুলারামপুর জুনাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, জুনাব আলী স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, নৈয়ার ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক রতন চন্দ্র দেবনাথ, সাড়ে পাঁচআানি ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল মতিন, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন প্রমুখ।




