খুঁজুন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি

নিজস্ব প্রতিবেদক:

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পৈশাচিক কায়দায় উস্কানী প্রদান ও অর্থযোগান দাতা হিসেবে খ্যাতি অর্জন করেছিল। আওয়ামী ম্যান” পরিচয়ে বিগত সরকারের শাসনামলে বিশেষ সুবিধা গ্রহণ, নিজস্ব ঠিকাদারদের সমন্বয়ে সিন্ডিকেট গঠন, কাজ না করে ভূয়া বিল ভাউচার করে বিল উত্তোলন, বহিরাগত লোক দিয়ে অফিসে কাজ করানো, অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনসহ নানা অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরে কায়কোবাদ ও প্রকৌশলী তামজীদ হোসেনের বিরুদ্ধে। দুর্নীতি অভিযোগ থাকলেও আইন কে থোরাই কেয়ার করে রয়েছেন বহাল তবিয়তে।

 

বিশ্বস্ত সূত্রের বরাতে জানাগেছে, গত ৫ অগাস্ট আওয়ামী সরকারের পতনের শেষের দিকে নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন চট্টগ্রামে কর্মরত ছিলেন।ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৈশাচিক কায়দায় দমনে উস্কানী প্রদান ও অর্থায়ন করার অভিযোগ ছিল তামজীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জনগণের রোষানলে পড়ে তাঁর চট্টগ্রামে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে বিপুল অর্থযোগে তদবির করে গণপূর্ত অধিদপ্তরের ই/এম সার্কেল-২ এর অধিনে ই/এম বিভাগ-৫ এ বদলি হয়ে আসেন। তামজীদের ঢাকায় বদলি হওয়ার ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের

 

ই/এম সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সহযোগিতা করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। নানা দুর্নীতির অভিযোগ থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: কায়কোবাদ চট্টগ্রামে দায়িত্বরত থাকাকালীন তামজীদ তাঁর অধীনে কর্মরত ছিলেন। ওই সখ্যতার মাধ্যমে একান্ত অনুগত হয়ে ওঠা শিষ্যকে নিজের সার্কেলের অধীনে এনে সেন্ডকেটটি শক্তিশালী করে গড়ে তোলেন। তামজিদ একা ঢাকায় বদলি হয়ে আসেননি। তাঁর সঙ্গে চট্টগ্রামের একাধিক আস্থাভাজন ঠিকাদারদেরও নিয়ে এসেছেন। গড়ে তুলেছেন নিজস্ব বলয় দুর্নীতি বাজ ঠিকাদার সিন্ডিকেট। বিশেষকরে তাঁর ক্যাডার খ্যাত মিঠুনকে চট্টগ্রাম

 

 

থেকে ঢাকায় নিয়ে আসেন। বিদ্যমান আইনের বিধি লঙ্ঘন করে মিঠুনকে অফিসে বসিয়ে কাজ করাচ্ছেন। মিঠুন অফিসে রুম বরাদ্দ দিয়ে কাজ করানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বস্তরের কর্মচারীগণ।

 

এদিকে ওই ঘটনার জেরে গত বছরের ১৯ ডিসেম্বর ই/এম বিভাগ-৫ এর সংক্ষুব্ধ ১০ জন কর্মচারী নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবেদনে তারা মিঠুনকে অফিস থেকে বের করে দিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। আবেদন করার পর কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে

 

উল্টো মিঠুনকে অফিসে বহাল রেখেছেন। অভিযোগকারীদের উপর চড়াও হওয়ায় তামজীদ এর স্বেচ্ছাচারিতা দৃশ্যমান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন,আমরা অভিযোগ করার কারনে মিঠুন ও তামজিদ হোসেন আমাদের বদলি,বরখাস্ত করাসহ নানাবিধ হয়রানির হুমকি দিয়ে আসছিল।এবিষয়ে হস্তক্ষেপ করার জন্যে গণপূর্ত উপদেষ্টা, সচিব ও প্রধান প্রকৌশলীর প্রতি আহ্বান জানিয়েছেন ই/এম বিভাগ ৫ এর সংক্ষুব্ধ কর্মচারিগণ। তামজিদ হোসেন আওয়ামী পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। একটি বেসরকারি

 

বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। চাকরির শুরু থেকে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সুবিধা বাগিয়ে নিয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোল পাল্টে সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করছেন। তামজিদ হোসেন প্রায় এক যুগ চাকুরি জীবনে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্লট, ফ্ল্যাট,গাড়িসহ অঢেল বিত্ত বৈভবের মালিক হয়েছেন বলে একটি সূূত্র দাবি করছেন। তার অর্জিত সম্পদ জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। তামজীদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের

 

বিপরীতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধান করলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট মহল দাবি করছেন। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত তামজীদ হোসেনের বিশদ আমলনামার বিষয়ে ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রকাশিত হবে, এ বিষয়ে আমাদের সংবাদ এজেন্সি নিউজ ব্যুরো অব বাংলাদেশের অনুসন্ধান টিম নিরলসভাবে তদন্ত অব্যাহত রেখেছে।

 

এবিষয়ে তামজীদ হোসেন এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

 

জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এর আগে, এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টল ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা; যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে আসার কথা ছিল।

আওয়ামী সরকারের সুবিধাভোগী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদের দুর্নীতি এখনো বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
আওয়ামী সরকারের সুবিধাভোগী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদের দুর্নীতি এখনো বহাল

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

জুলাই গণ-অভ্যুত্থানের আগে পতিত হাসিনা সরকারের অবৈধ অর্থের অন্যতম উৎস ছিল গণপূর্ত অধিদপ্তর। এই গণপূর্ত অধিদপ্তরের কিছু বিভাগ রয়েছে যেখানে পূর্ত কাজের সংখ্যা বেশি। কাজে সংখ্যা যেহেতু বেশি সেহেতু এইসব বিভাগের নিয়ন্ত্রণ যার হাতে থাকে তার উপরি আয়ও বেশি। আর আয় বেশি বলেই এসব বিভাগের নির্বাহী প্রকৌশলী হওয়ার জন্য প্রকৌশলীরা বিপুল পরিমাণ টাকা সরকারের উচ্চ পর্যায়ে ঘুষও দিয়ে থাকেন। তেমনই একটি বিভাগ হলো ঢাকা গণপূর্ত বিভাগ-৪। এই বিভাগে গণপূর্তের প্রভাবশালী প্রকৌশলীরা ছাড়া সহজে কেউ পদায়ন পায়নি। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনেক মন্ত্রী আমলারাও সুবিধা পেয়েছেন এই বিভাগ থেকে। তাই তারা তাদের নিজস্ব আস্থাভাজন লোক ছাড়া অন্য কোনো প্রকৌশলীকে এই বিভাগে পদায়ন করেনি। প্রকৌশলী মো. মাসুদ রানাও তেমনই একজন আস্থাভাজন লোক। শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী থাকাকালীন তিনি এসব আওয়ামীপন্থীদের আস্থাভাজন হয়ে উঠেন বলে অভিযোগ রয়েছে। সেজন্যই তাকে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন করা হয়েছে বলে জানা যায়।

 

জানা যায়, মাসুদ শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ ঢাকায় থাকাকালীন ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেন। এতে শতকারা ৮০ ভাগ কাজই পেয়েছে আওয়ামীপন্থী ঠিকাদারেররা। আর ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে মোটা অংকের কমিশন নিয়ে তাদের কাজ পেতে সহযোগীতা করেন মাসুদ।

 

গণপূর্ত সংশ্লিষ্ট্রা জানান, ছাত্র জীবন থেকেই মাসুদ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ১৫ জন কর্মকর্তার নামে ছাত্র ও জনতা গণহত্যা মামলায় আসামী করা হলেও বাদ পরে মাসুদের নাম। অভিযোগ রয়েছে, এই গণহত্যা মামলা মীমাংসা করার জন্য মামলার বাদীর সাথে দেন-দরবার করছেন প্রধান প্রকৌশলীসহ তার অনুসারীরা। মামলা মীমাংসা করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে পরলে এই অর্থের জোগান দেওয়ার দায়িত্ব বর্তায় প্রধান প্রকৌশলীর অনুসারীদের উপর। প্রধান প্রকৌশলীর অন্যতম অনুসারী মো. মাসুদ রানা ছাত্র-জনতা হত্যা মামলার বাদীকে ম্যানেজ করার জন্য গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে এনসিটি পদ্ধতিতে দেওয়ার জন্য দরপত্র আহবান করেন। জানা যায়, প্রধান প্রকৌশলী একটি অফিস আদেশের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন যে এপিপি কাজ এলটিএম পদ্ধতির ছাড়া ওন্য কোনো পদ্ধতিতে দেওয়া যাবে না। কিন্তু প্রধান প্রকৌশলীকে বাঁচাতে তারই আদেশে অমান্য করেন মো. মাসুদ। দরপত্রগুলোর ই-জিপি আইডি নম্বর হলো ১০৩৫৯১০, ১০৩৫৯৩৩, ১০৩৫৯৮৯, ১০৩৬১২৯, ১০৩৬১৪৬, ১০৩৬৪১৫, ১০৩৬৯৫৮, ১০৩৭১৩৪। এই সকল কাজগুলো পূর্ত ভবন ও মহামান্য সুপ্রীম কোর্ট সংশ্লিষ্ট। এরমধ্যে ১০৩৫৯১০ ও ১০৩৬১২৯ আইডি দুটির কাজের ধরন হলো ফার্নিচার সরবারহ করা। কিন্তু ফার্নিচার সরবারহ করার জন্য গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত কারখানা বিভাগ থাকা সত্ত্বেও গণপূর্ত বিভাগ-৪ থেকে সরবরাহের দরপত্র আহবান করা হয়েছে। সংশ্লিষ্ট অনেকের মতে, এই দরপত্র দুটি গণপূর্ত বিভাগ-৪ থেকে আহবান করা হয়েছে দ্রুত অর্থের সঙ্কুলান করার জন্য।

 

গত ২০২৪-২৫ অর্থ বছরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ বরাদ্দের দরপত্র ওটিএম পদ্ধতিতে আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে নামমাত্র কাজ করে মাসুদ রানা ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে এপিপি বরাদ্দের পাঁচটি কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন। গুঞ্জন রয়েছে এই পাঁচটি কাজ থেকেও মাসুদ রানা মোটা অংকের কমিশন পেয়েছেন।

 

এবিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

 

 

নিজস্ব প্রতিবেদক:

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন গ্রহণ এবং সরকারি অর্থ আত্মসাতের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-২ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইডেন গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন।

 

গণপূর্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র ও নথিপত্র পর্যালোচনায় তার বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থলে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে এসেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি চলছে।

 

অভিযোগ রয়েছে, ঢাকা গণপূর্ত বিভাগ-২ এ ২০২৫-২৬ অর্থবছরে এপিপিভুক্ত কাজের প্রায় ৯০ শতাংশ দরপত্র এলটিএম (লিমিটেড টেন্ডারিং মেথড) পদ্ধতির পরিবর্তে ওটিএম (ওপেন টেন্ডারিং মেথড) পদ্ধতিতে আহ্বানের অনুমোদন দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে আহ্বানকৃত প্রায় ২০টি দরপত্র লাইভ রয়েছে। টেন্ডার ব্যবস্থাপনায় এ ধরনের পদ্ধতিগত পরিবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

 

একই ধরনের অভিযোগ রয়েছে তার আগের কর্মস্থল ইডেন গণপূর্ত বিভাগেও। জানা গেছে, সেখানে দায়িত্ব পালনকালে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে এপিপিভুক্ত কাজের প্রায় ৮৫ শতাংশ দরপত্র এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে আহ্বানের অনুমতি দেওয়া হয়।

 

এছাড়া ইডেন গণপূর্ত বিভাগ থেকে বদলির ঠিক পূর্ব মুহূর্তে এপিপি’র আওতায় প্রায় ৯ কোটি টাকার সংস্কার কাজ তড়িঘড়ি অনুমোদনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক ঠিকাদারের কাছ থেকে গড়ে ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

 

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত ৮টি ভবনের সংস্কার বাবদ প্রায় ২০ কোটি টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো কাজ না করেই প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ইডেন গণপূর্ত বিভাগের অধীনে সচিবালয়ের ৯টি ভবনের সংস্কারের নামে দেড় শতাধিক কাজ দেখিয়ে প্রায় ২২ কোটি টাকা ব্যয় প্রদর্শনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, একই ধরনের কাজ বারবার দেখিয়ে ভুয়া বিল উত্তোলনের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে।

 

এদিকে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর সচিবালয়ের নবনির্মিত ২০ তলা অফিস ভবনের ১০ম তলার একাধিক কক্ষে দেয়ালে ফাটল এবং পলেস্তরা খসে পড়ার ঘটনাও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারকে বিশেষ সুবিধা দিয়ে সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না করেই পূর্ণাঙ্গ বিল উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়েছিল।

 

রাষ্ট্রীয় অর্থের স্বচ্ছ ব্যবহার এবং সরকারি স্থাপনার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তারের বক্তব্য পাওয়া যায় নি।

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ আওয়ামী সরকারের সুবিধাভোগী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদের দুর্নীতি এখনো বহাল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন